Author: Niloy Roy

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময়ে এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাস জানিয়েছে, এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও সাপ্লাই চেইনের টেকসইতার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন। চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ নদীর ন্যায্য পানির দাবিতে জাতীয় ঐক্যের আহ্বানে ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোর শাখার উদ্যোগে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে যশোর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্রনেতা ও ফারাক্কা লং মার্চে অংশগ্রহণকারী প্রবীণ ব্যক্তিরা অংশ নেন। ভাসানী পরিষদ যশোর শাখার আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, যশোর শিল্পকলা একাডেমি-এর সাবেক সাধারণ সম্পাদক ও যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “শিশুদের পুষ্টি নিশ্চিতের কর্মসূচি, নাকি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ঠেলে দেওয়ার আয়োজন?”-এমন প্রশ্ন এখন প্রতিটি অভিভাবক ও সচেতন মহলের। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাসহ দেশে শুরু হওয়া স্কুল ফিডিং কর্মসূচিতে দুর্নীতি ও নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের মাঝে বিএসটিআই অনুমোদন বিহীন বনরুটি,কালো খোসাযুক্ত কলা এবং নিম্নমানের ডিম বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, বিতরণ করা বনরুটির মান নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক রুটির খোসা কালচে ও দেখতে অস্বাভাবিক মানের। একই সঙ্গে শিক্ষার্থীদের দেওয়া কলার খোসা কালো ও নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। এছাড়া কিছু বিদ্যালয়ে বিতরণ করা ডিম নিয়েও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ব্রিটেনের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সে দেশের নির্বাচনে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী মৌলভীবাজার জেলার বাসিন্দারা। বিদেশের মাটিতে তাদের এমন সাফল্যে দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। জানা যায় গত ৭ই মে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে তাদের বিজয়ের সংবাদ চাউর হলে আনন্দে উৎফুল্ল এ জেলার বাসিন্দারা। ব্রিটেনের বিশিষ্টি বাঙালি কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর জানান, ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজারের ৮জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। তবে এ পরিসংখ্যান আরও বাড়তে পারতো বলে সেখানকার বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দরা ধারণা করছেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা লেখাপড়া, চাকরি ও অন্যান্য প্রয়োজনের তাগিদে তাদের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: যোগদানের মাত্র সাতদিনের মাথায় মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ই মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। আদেশে প্রত্যাহারের কোন কারণ উল্লেখ করা হয়নি। সম্প্রতি অভিযোগ ওঠে ‘আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ই মে) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় মোবাইল সিম ও ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি সূত্রের বরাতে জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে রমজান আলী হৃদয় (পেশায় রাজমিস্ত্রি) গত দুই-তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার (১৪ই মে) সন্ধ্যা প্রায় ৫টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ভাড়াউড়া নামক স্থানে রেললাইনের পাশে কাঁটাপড়া অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হৃদয়ের পরিবারের লোকজন ও রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল মরদেহটি রমজান আলী হৃদয়ে’র বলে শনাক্ত করেন। হৃদয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার,স্বজন ও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে ভেসে আসা নিখোঁজ এক ভারতীয় নাগরিকের লাশ গত ১২ মে উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় শনাক্ত হওয়ার ২ দিন পর ১৪ মে (বৃহস্পতিবার) ভারতীয় বিএসএফ ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। মনু নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে (ছোটমনা)। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর পুর পরিষদের দুর্গাপুর এলাকা। জানাযায়,গত ৯ মে (শনিবার) থেকে থেকে নিত্যানন্দ নিখোঁজ ছিলো। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ ষ্টেশনে একটি সাধারণ ডায়রি ও করে। এরপর বাংলাদেশের…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬–এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত-যেটি আগে ঘটবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়,…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শিমুলতলী মোড় থেকে উচাখিলা বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলের কৃষকরা। তারা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে পড়ছেন চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে। স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন উচাখিলা, রাজিবপুর, বড়হিত, তারুন্দিয়া এ পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে এ সড়কের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উজেলার বাগবেড়,  চিনাকান্দি,  বিশ্বম্ভপুর (সদর) বাজার ইজারা  প্রদানের লক্ষে মঙ্গলবার ১২ মে তারিখ নির্ধারন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।   এ জন্য সকালে ইজারা নিতে আগ্রহী  সবাই ২ লক্ষ টাকা জামানত দিয়ে দিয়ে ইজারায় অংশ নেন। কিন্তু বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনও পদক্ষেপ না নিয়ে হল রুমের পেছনের দরজা দিয়ে চলে যান এবং ইজারা প্রদান স্থগিত করে দেন। গন্ডগোল থামাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান পুলিশকেও কোনও নির্দেশনা দিতে দেখা যায় নি। পরে আর কোনও বাজার ইজারা হয় নি। ইজারা প্রদান শুরু হওয়ার আগে বাগবেড় বাজার ইজারা কার…

Read More

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। ১৫ মে (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর- বৈঠাখালি ( হাউজিং এস্টেট ) এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। অনুষ্টানে বৈঠাখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সার্জেন্ট ( অবসরপ্রাপ্ত ) সালেক মিয়া, সার্জেন্ট ( অবসরপ্রাপ্ত ) মো. ইকবাল হোসেন এবং পরিচালনা কমিটির টিম ম্যানেজার মো. সাদিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জগাইরগাও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ একটি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি হলো শিক্ষা। কেবল অবকাঠামোগত বা ভবনের উন্নয়ন করলেই শিক্ষার প্রকৃত মান বৃদ্ধি পাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দীক্ষিত করতে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। বর্তমান…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে একটি নতুন হায়েস মাইক্রোবাস প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাদশা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধায় বিয়ে রেজিস্ট্রির নামে ভয়াবহ প্রতারণা, নথি জালিয়াতি ও দেনমোহর কমিয়ে দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছেন আলোচিত কাজী মোঃ আব্দুল গোফ্ফার আকন্দ। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, জাল কাবিননামা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত এই কাজীকে ঘিরে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, গাইবান্ধার কিছু অসাধু কাজী বাল্যবিবাহ, ভুয়া কাবিননামা, নকল রেজিস্ট্রার বই ব্যবহার এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে ফেলছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এসব প্রতারণার শিকার হয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে সর্বস্ব হারাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৪ মে গাইবান্ধা পৌর শহরের ১নং…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী সুজাতপুর গ্রামে পাঁচ ও তিন দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ও জমজমাট ধর্মদেউল পূজা উদযাপিত হয়েছে। অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী,ডুমুরতলা ও মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন-এর আলীপুর, সুজাতপুর, হাটগাছা গ্রামে সোমবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। তিনদিনব্যাপী আয়োজনে ভক্তরা মহাদেব শিবের পূজা-অর্চনায় অংশ নেন। শুক্রবার সুজাতপুর ধর্মদেউল পূজা উদযাপন কমিটির অন্যতম আকর্ষণ ছিল বড়শি সদৃশ্য লোহার হুকে সন্ন্যাসীদের ঝুলিয়ে চড়ক গাছ ঘোরানোর প্রাচীন ধর্মীয় আচার।

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন আব্দুল মোতালিব সরকার। গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী হাসান মিনারুল (২৭), পিতা-রমজান আলী আকন্দ, সাং-ঘোড়াবান্ধা মধ্যপাড়া, ডাকঘর-হালিমনগর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা এবং ইসরাফিল সরকার কেনু (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার সরকার, সাং-পাড়া আমলাগাছি, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা। ডিবি পুলিশের তথ্যমতে, পলাশবাড়ী থানার মনোহরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোড়াবান্ধা (মধ্যপাড়া) গ্রামে অভিযান চালিয়ে মিনারুলের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষ থেকে ১০০ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।…

Read More

রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ত্রৈমাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল বেলা জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান এবং…

Read More

পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ বিষয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, এই কর্মপরিকল্পনায় বাজার সংস্কার, প্রযুক্তিনির্ভর নজরদারি, বিনিয়োগ শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে কমিশন। তিনি বলেন, পুঁজিবাজার সংস্কার ও সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের পুঁজিবাজারে সুশাসন, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা…

Read More