মোঃনাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি :
নবাগত তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর সঙ্গে তালতলী সাংবাদিক ইউনিয়ন, তালতলী উপজেলা প্রেসক্লাব ও তালতলী সাংবাদিক ফোরামের সাংবাদিকদের যৌথ উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, স্থানীয় গণমাধ্যমের ভূমিকা এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তালতলীতে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


