Author: Niloy Roy

প্রযুক্তির বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমের সহজ ব্যবহার ও অনলাইনভিত্তিক বাণিজ্যের প্রসারে দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহেও দ্রুত বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। ঘরের দায়িত্ব সামলে অনেক নারী এখন অবসর সময়ে অনলাইন প্ল্যাটফর্মে পোশাক, হস্তশিল্প, খাবার, প্রসাধনী ও দেশীয় পণ্যের ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন। তাদেরই একজন জেলার গফরগাঁও উপজেলার জুলেখা খাতুন সোমা, যিনি নিজে তো সাফল্য অর্জন করেছেনই, এখন অনেক নারীর কাছে অনুপ্রেরণার নাম। সম্প্রতি ময়মনসিংহ শহরে এক ঘরোয়া আড্ডায় নিজের উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন তিনি। তিনি জানান, মাত্র ৩৩ হাজার টাকা পুঁজি নিয়ে চার বছর আগে নিজের বাসা থেকে ‘এনএসপি হাউস’ নামে অনলাইন ও অফলাইন সমন্বিত ব্যবসা শুরু করেন।…

Read More

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এ কথা জানান। মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ ভোর ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে…

Read More

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাটের সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী খাল পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন। বিশ্ব খালটি ডাকাতিয়া নদী হতে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়।

Read More

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আগামীকাল দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগষ্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা। মিজানুর রহমান সিনহা ঔষধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান…

Read More

সঠিক শিক্ষা কাঠামো এবং যথাযথ শিক্ষা পদ্ধতি দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক। তাই শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়। মানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়নে ও প্রগতিতে নেতৃত্বদানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিবান, নিজের এবং অন্যান্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল, কুসংস্কারমুক্ত, পরমতসহিঞ্চু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং কর্মকুশল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষানীতির মূল উদ্দেশ্য। জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যান্য বিষয়ের মতো শিশুর শিক্ষার বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে। বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী ভর্তি হলেও অনেক শিশু পড়ালেখা শেষ করতে পারছে না। প্রতিবছর বিদ্যালয় থেকে ঝরে পড়ছে অনেক শিশু। আবার অনেক শিশু বিদ্যালয়ে ভর্তিই হচ্ছে না। প্রতিবন্ধী, আদিবাসী, হাওর ও পাহাড়ী এলাকার অনেক শিশু এখনো বিদ্যালয়ে যাওয়ার…

Read More

জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র পুরুষ শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও গ্রামীণ পুনর্বাসন কেন্দ্রটি দীর্ঘ ১৪ বছর ধরে অচল হয়ে পড়ে আছে। প্রশিক্ষক, যন্ত্রপাতি ও অবকাঠামো থাকা সত্ত্বেও কার্যক্রম বন্ধ থাকায় কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন প্রশিক্ষণ প্রত্যাশী প্রতিবন্ধী যুবকেরা। সরেজমিনে দেখা যায়, বাগেরহাট জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় প্রায় ৩ একর ৬০ শতক জমির ওপর গড়ে ওঠা প্রশিক্ষণ কেন্দ্রটির চারপাশ এখন আগাছা, ঝোপঝাড় ও বনজঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অযতেœ পুরো এলাকা একটি পরিত্যক্ত স্থাপনায় রূপ নিয়েছে। প্রধান ফটক অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। এটি…

Read More

বর্ষায় বিস্তীর্ণ জলরাশি। বৈশাখে ধু-ধু বালু চর। জেলার প্রাণপ্রবাহ পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদীর এমনই অবস্থা এখন। এই বৈশাখে নদীগুলোকে আর নদী বলে চেনা যায় না। নদীর প্রবাহ পথে ক্ষীণ জলধারা দেখা গেলেও নদীর বেশির ভাগ অংশই ধু-ধু বালু চর। আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর নেতৃত্বে ভারতের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক লংমার্চ। সেসময় মওলানা ভাসানী আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভারতের গঙ্গায় ফারাক্কা ব্যারেজ নির্মাণের কারণে বাংলাদেশের নদীতে চর জেগে উঠবে এবং পানিপ্রবাহ কমে যাবে। পাঁচ দশক পর সেই আশঙ্কার বাস্তব প্রতিফলন স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা…

Read More

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণা করছেন সহকর্মী, নির্মাতা ও শিল্পীরা।  এবার আবেগঘন স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেতা তারিক আনাম খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসঙ্গে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিচালক রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও যৌথভাবে লিখেছিলেন কারিনা কায়সার ও রেজাউর রহমান। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তারিক আনাম খান লেখেন, ‘খুব অল্প সময়ের জন্য আমাদের…

Read More

ঈদের চাঁদ এখনো আকাশে ওঠেনি। কিন্তু কোরবানির আমেজ নেমে এসেছে মেহেরপুরের জনপদে। ভোর হতে না হতেই জেলার গাংনী উপজেলার বামুন্দী-নিশিপুর পশুর হাটে শুরু হয় মানুষের ঢল। দূর থেকে ভেসে আসে গরুর ডাক, ট্রাকের শব্দ আর ব্যাপারীদের হাঁকডাক। শত বছরের পুরোনো এই হাট যেন আবারও জেগে উঠেছে বাংলার গ্রামীণ জীবনের চিরচেনা উৎসব নিয়ে। মাঠজুড়ে সারি সারি দেশি গরু, খামারিদের মুখে আশা-নিরাশার মিশ্র গল্প, আর ক্রেতাদের চোখে কোরবানির প্রস্তুতির ব্যস্ততা। সব মিলিয়ে বামুন্দী এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক বিশাল প্রাণচাঞ্চল্যের কেন্দ্র। আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে খুলনা বিভাগের ঐতিহ্যবাহী এই পশুর হাটে জমতে শুরু করেছে বেচাকেনা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রতিটি হাটের…

Read More

বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে ঋণাত্মক অবস্থায় রেখে বিদায় নিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। এই সংকটে শুধু জ্বালানি খাতে আগামী অর্থ বছরের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ খাতসহ বিদেশি ঋণের কিস্তি দিতে দুই মাসে আরও ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।’ মন্ত্রী আরও বলেন, সব মিলিয়ে আমাদের জাতীয় অর্থনীতি ভালো অবস্থানে নেই। তবে এর মধ্যেও এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে,…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুন করে মেরামত করতে চায়। আর সেই কার্যক্রমের প্রতিটি পর্বে সংশ্লিষ্ট দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই করণীয় নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, আমরা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য এই পরিবর্তনের কথা বলছি না; রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ (শনিবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ’ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মাতৃভূমির ৫৫ বছরের ইতিহাসে আমরা যেমন গৌরবগাথা দেখেছি, তেমনি বিপর্যয়ও দেখেছি। গৌরব…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কুমিল্লা’ নামে বিভাগ হবে। তিনি বলেছেন, ‘কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিক ভাবে পূরণ করবে।’ প্রধানমন্ত্রী একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে শিগগীরই শিক্ষামন্ত্রীর সাথে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথাও তুলে ধরেন। আজ দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথ সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভায় কৃষিমন্ত্রী  মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষে ‘কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ  এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। কর্মীরাও তুমুল করতালি দিয়ে কৃষিমন্ত্রীকে সমর্থন জানায়। এ সময় প্রধানমন্ত্রী জনগণকে বিএনপি সরকারের…

Read More

বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, অবিলম্বে বাংলাদেশের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে, বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় ভারতের সাথে সুসম্পর্ক স্থাপিত হবার যে সুযোগ তৈরি হয়েছে, যা নির্ভর করবে গঙ্গার পানিবণ্টন চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের স্বার্থ নষ্ট করে…

Read More

সরকার টাকা ছাপাচ্ছে এমন প্রচারকে ‘গালগল্প’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সরকার এখন বিনিয়োগ ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজধানীর এফডিসিতে ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সময়ে ঘর, ব্যবসা ও সরকারÑ সব জায়গাতেই আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাব এতটাই গভীর ছিল যে, অনেক নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি আজ দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর  সেই খাল…

Read More

বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ব্রাজিল। গ্লোবাল সাউথের উদীয়মান এই দুই দেশ তাদের বন্ধুত্বের সম্পর্ককে আরও উচ্চ শিখরে নিয়ে যেতে চায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত প্যালাসিও দো প্লানাল্টো-তে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা’র পররাষ্ট্র বিষয়ক প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রাজিলের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্লোবাল সাউথের উদীয়মান শক্তি হিসেবে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’ তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।’ আজ দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী যখন খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন শেষে পাশেই তৈরি সমাবেশ মঞ্চে ওঠেন, সেসময় খালের দু’পাশে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থকরা তুমুল স্লোগান ও করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা গ্রহণ…

Read More

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস এর সুনামগঞ্জ জেলা পর্যায়ের কলেজ- মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষকদের আর্থিক ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৬ মে (শনিবার) সুনামগঞ্জ জেল রোডস্থ জেলা স্কাউটস ভবন সম্মেলন কক্ষে সকাল ১১টায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার। এ সময় তিনি বলেন স্কাউটস একটি সু-শৃঙ্খল সংগঠন। এজন্য সংগঠনের শিক্ষক, সংগঠক সকলকে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। তিনি আরো বলেন -মনে রাখবেন সংগঠনের মূল হচ্ছে আর্থিক ব্যবস্হাপনা। স্কাউটস সংগঠনকে সঠিকভাবে পরিচালিত করতে হলে সময়মতো সংগঠনের প্রতিষ্ঠান ও সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করতে হবে। সংগঠনকে সমৃদ্ব করতে অর্থনৈতিক…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ইয়াবাসহ আবারও আটক হয়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানাযায়, এর আগেও তাকে মাদকসহ আটক হওয়ার অপরাধে পুলিশ থেকে চাকরীচুত্ত করা হয়। তার বিরুদ্ধে ৭ টিরও বেশি মাদকের মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ। সেই বরখাস্তকৃত এএসআই মনির আবারো ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়। গত ১৫ মে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ,মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত্যু শমসের আলী ছেলে বলে । অপর…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগের চা-শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ চান্দপুর-দেউন্দি সড়কের ‘গেলানিয়া সেতু’ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত এই পুরোনো সেতুটি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের স্রোতে যেকোনো সময় ধসে পড়তে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে সেতুর সংযোগ সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ রকমের ভাঙন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করছেন লালচাঁন ও দেউন্দিসহ আশপাশের কয়েকটি চা-বাগানের হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র সড়ক। স্থানীয়রা জানান, কয়েক দশকের পুরনো এই সেতুর পিলার ও সংযোগস্থল সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে। বর্ষা এলেই পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কাঁপতে থাকে পুরো কাঠামো। সড়কের…

Read More