Author: Niloy Roy

ক্ষমতার পালাবদলের প্রতিটি বাঁকে গিরগিটির মতো রং পাল্টে দেশের নীতিনির্ধারণী মহলকে ধোঁকা দেওয়া এক মহাপ্রতারকের নাম মাহামুদুল হাসান। শিক্ষা বলতে ঢাকা ইমপেরিয়াল কলেজ থেকে এইচএসসি পাস। অথচ নামের আগে লাগিয়েছেন ‘প্রফেসর’। যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকান ইউনিভার্সিটি (এনএইউ) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন—এমন দাবিতে লাগান ‘ড.’ তকমাও। আর এ মিথ্যা পরিচয়ে দেশের নর্থ সাউথ ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, বাংলাদেশের (এআইইউবি) মতো নামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। প্রতারণাকে পেশা বানানো এ ব্যক্তি ক্ষমতার শীর্ষ স্তরে জায়গা পেতে কখনো বনে গেছেন রাজনৈতিক শীর্ষ নেতাদের উপদেষ্টা, আবার ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাগিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টার পদও। কিন্তু আভিজাত্যের এ…

Read More

চট্টগ্রাম নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও মাঠমুখী হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সভাকক্ষে রাজস্ব বিভাগের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী হলেও হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাতে রাজস্ব আদায় এখনো সম্ভাবনার তুলনায় অনেক কম। এ অবস্থা পরিবর্তনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মেয়র বলেন, সরকারি সংস্থাগুলোর কাছেও চসিকের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। এসব বকেয়া…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার যুক্তরাজ্যের লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রোথ মার্কেট’ বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস অংশ নেন। বৈঠকে বাংলাদেশের ইংরেজি শিক্ষার কারিকুলাম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় সাধনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী রূপান্তরের…

Read More

পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বজনদের সামনে আহাজারির সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কিছুই চাই না। বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এ ধরনের কোনো রেকর্ড নেই। আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। কোনো এক্সাম্পল দাঁড় করাতে পারবেন না। বড়জোড় ১৫ দিন। এরপর বড় কিছু ঘটবে, আর ধামাচাপা পড়ে যাবে।’ মঙ্গলবার সকালের পল্লবী ১১ নম্বর সেকশনের ৭ নম্বর অ্যাভিনিউয়ের একটি বাসায় প্রতিবেশী দ্বারা প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যার শিকার হয় শিশু রামিসা। প্রথমে প্রতিবেশীর স্ত্রী স্বপ্না আক্তার ও পরবর্তী সময়ে তার স্বামী সোহেল…

Read More

প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এরই মধ্যে প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় উঠে এসেছে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন এই ফোনে থাকতে পারে শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা ও আরও দ্রুত গতির প্রসেসর। এরই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে এর নানান ফিচার, দাম নিয়ে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ প্রোতে থাকতে পারে ৬ দশমিক ৩ ইঞ্চির পর্দা। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় পর্দা। নতুন পর্দা প্রযুক্তির কারণে ব্যাটারি খরচও কম হবে বলে ধারণা করা হচ্ছে। ক্যামেরাতেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। নতুন ফোনে থাকতে পারে তিনটি…

Read More

এদিকে, রামিসার মা পারভীন আক্তার কান্নাজড়িত করে গণমাধ্যমকে বলেন, রামিসা প্রতিদিনই ঘুম থেকে উঠে নানা বাহানা করতো। ওই দিনও ঘুম থেকে ওঠার পর বাসা থেকে বের হয়ে যায়। স্কুলের সময় হয়ে যাচ্ছে বলে আমি ওকে ডাকাডাকি শুরু করি। কিন্তু অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরও আশপাশ থেকে কোনো আওয়াজ না পাওয়ায় আমি বাসা থেকে বের হয়ে রামিসাকে খুঁজতে থাকি। এরই মধ্যে দেখি আমাদের পাশের বাসার সোহেলের ফ্ল্যাটের সামনে ওর স্যান্ডেল পড়ে রয়েছে। আমি মনে করছি রামিসা মনে হয় ওদের বাসায়। আমি তখন বাইরে থেকে দরজায় নক করি। কিন্তু ভেতর থেকে কেউ কোনো সাড়া দিচ্ছিল না। বাইরে থাকা সকলের জুতা-স্যান্ডেল দেখে আমার তখন…

Read More

দেশের আর্থিক খাতে আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতের সুশাসন ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন দেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং (এফএআর) সামিট-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ট্রাস্টওয়ার্দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটারস’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। সহযোগিতায় ছিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইক্যাব) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিয়ন্ত্রক…

Read More

বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। আজকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বেই তিস্তা নিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। তাই কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, সেটা বিএনপিই করেছে।’ আজ বুধবার দুপুরে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে বিশেষ…

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে। আজ বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’-প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করা, লেনদেনমূলক বহুমুখিতা এবং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায়…

Read More

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার অনন্য উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের এই কর্মসূচি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা বলছেন, আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সফলতার ধারাবাহিকতায় এটিকে আগামী দিনের খেলোয়াড় তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে এটি তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠবে। গত ২ মে থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট…

Read More

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও কফি হাউজের মাঝামাঝি স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেকটি এখন অযত্ন ও অবহেলার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। একসময় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই লেকটি বর্তমানে কচুরিপানা, জলজ আগাছা ও ময়লা-আবর্জনায় ভরে গিয়ে হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। যেখানে একসময় স্বচ্ছ পানিতে ঝলমল করত লেকটি, চারপাশে বসে শিক্ষার্থীরা কাটাতেন অবসর সময়; সেখানে এখন কচুরিপানার দখলে প্রায় পানিই দেখা যায় না। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি যেন আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা শুধু ক্লাস, পরীক্ষা ও পাঠচর্চার মধ্যেই সীমাবদ্ধ…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: অবশেষে ৮ দিন পর গাইবান্ধা সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকগনের নিরাপত্তাহওনতা ও আর-ও কিছু দাবীর পরিপ্রেক্ষিতে সকল দলিল লেখকগন করম বিরতি করেন।বজনগণ দলিল লেখকগনের কলম বিরতিতে সেবা প্রত্যাশীগন নিদারুণ দুর্ভোগে পড়েন। উল্লেখ্য,গত ১০ মে থেকে কলম বিরতিতে যায় গাইবান্ধা সদর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সকল দলিল লেখকগণ। সেবা প্রত্যাশীগণ জন দুর্ভোগে পড়লে প্রায় ৮দিন অতিবাহিত হলেও সমস্যা নিরসন না হওয়ায়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের মাননীয় প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, বিষয়টি অবগত হন। পরে, ১৮ মে বেলা দুইটায় জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহামুদন-নবী টিটুল,ও গাইবান্ধা সদর থানা বিএনপির সভাপতি…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিকাশ ব্যবসায়ী আনিছুর রহমান প্রধানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি। এসময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার নাকাইহাটে এই কর্মসূচি করে তারা।বিক্ষোভ শেষে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের ওপর টায়ার চালিয়ে তারা বিক্ষোভ করে। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ তুলে নেয়। কর্মসূচিতে নাকাইহাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, নিহতের স্বজনসহ প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ শেষে…

Read More

ডা.এম.এ.মান্নান  নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন সেতুর (শামসুল হক সেতু) টোল আদায় বন্ধের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টা থেকে নাগরপুর উপজেলা মোড়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিলের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। বক্তারা বলেন, শামসুল হক সেতু- এলাসিন সেতুতে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। দ্রুত টোল আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন ও প্রতীকী অনশন কর্মসূচি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জীবন ও জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের মিছবা উদ্দিন (৫২)। ইচ্ছা ছিল হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু মরণব্যাধি ক্যান্সার সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। গত শুক্রবার (১৫ই মে) কাতারের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ​এদিকে মৃত্যুর ছয় দিন পার হলেও নানাবিধ প্রশাসনিক জটিলতা এবং নিয়োগকারী কোম্পানির গড়িমসির কারণে এখনো তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং মরদেহ ফিরে পাওয়ার অনিশ্চয়তায় দিন কাটছে তার স্ত্রী ও তিন কন্যাসন্তানের। বাড়িতে এখন চলছে শোকের মাতম। ​নিহত মিছবা উদ্দিন মৌলভীবাজারের জগৎশী ইউনিয়নের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ঐতিহাসিক শমসেরনগর বিমানবন্দরসহ দেশের ৮টি বিমানবন্দর। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এটিজেএ) সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি সরকারের এই মহাপরিকল্পনার কথা জানান। বেবিচক চেয়ারম্যানের এই ঘোষণার পর থেকেই মৌলভীবাজার জেলা জুড়ে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মৌলভীবাজার জেলা তথা পুরো সিলেট বিভাগের জন্য শমসেরনগর বিমানবন্দরটি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামধন্য শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না। তাঁর এ অর্জনে শিক্ষাঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতা, শিক্ষার মানোন্নয়নের অবদান এবং সৃজনশীল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন। মুর্শেদ আহমদ মুন্নার এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা কমিউনিটি ক্লিনিকে যাওয়ার প্রধান প্রবেশ সড়কটি প্রায় পাঁচ বছর আগে পুকুরে বিলীন হয়ে গেলেও আজ পর্যন্ত তা পুনর্নির্মাণ বা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে পৌঁছাতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকটির পেছনে পুকুর ঘেঁষে একটি সংযোগ রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে বালিহাটা, নাউভাঙা, তাহেরপুর, শিবপুর, তারুন্দিয়া, আলিনগর, নারানাটিয়া, মির্জাপুর, মরিচারচর ও আলাদিয়ার আলগী সহ অন্তত ১০ গ্রামের মানুষ সহজেই চিকিৎসাসেবা নিতে আসতেন। কিন্তু দীর্ঘদিন আগে রাস্তাটি পুকুরে ধসে পড়ে সম্পূর্ণভাবে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ১৮ই মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজারের উপ-পরিচালক (উপসচিব) রুবেল মাহমুদ। সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তির হার, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গ্রাম আদালত ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নজিরবিহীন অবাঞ্চিত ঘটনা সামনে এসেছে। পাঠদানের জন্য নির্ধারিত একটি শ্রেণিকক্ষকে ব্যক্তিগত ‘ভাতের হোটেল’ ও থাকার ঘর হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল পরিবেশ ও সৌন্দর্যের জন্য কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুরো এলাকায় প্রশংসিত ছিল। চারপাশের সবুজ পরিবেশ, পরিপাটি শ্রেণিকক্ষ, ফুলের বাগান ও চমৎকার ব্যবস্থাপনার কারণে এটি উপজেলার সীমান্ত এলাকার অন্যতম আকর্ষণীয় বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। বিদ্যালয়টিতে প্রাথমিক শিক্ষা অফিস থেকে সরবরাহকৃত শিক্ষা…

Read More