- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড
- তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূত
- চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী
- ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
Author: Niloy Roy
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নিবার্চনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারন সম্পাদক নিবার্চিত হয়েছেন। প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান গতকাল (বৃহস্পতিবার) নাগরপুর মহিলা কলেজে সকাল নয়টা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নিবার্চনে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে সভাপতি ও মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নিবার্চিত হয়েছেন। নিবার্চিত অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি মো.আনিসুর রহমান, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মনির হোসেন, মোহাম্মদ আলী, মো. সুলতান বাদশা। এর…
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (৭৬) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ২১ মে বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিল ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার আমির হোসাইন মিল্টন।বুধবার দুপুরে তারা চিকিৎসা কেন্দ্রটি পরিদর্শনকরেন। পরিদর্শনকালে চিকিৎসা কেন্দ্রের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবা ব্যবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তারা। এসময় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান, ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। আগত অতিথিরা চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়দের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকারও প্রশংসা করেন তারা।
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে নিপীড়ন বিরোধী যশোর”-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণকরেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু,…
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় এক মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের দুই ছাত্রীকে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার (২০ মে) উপজেলার সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রধান শিক্ষক মোমিনুলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক মোমিনুল পলাতক রয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার প্রধান শিক্ষক মোমিনুল দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার (১৮ মে) তিনি অষ্টম শ্রেণির এক ছাত্রীর ভাড়া বাসায় গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ঝড়ো হাওয়ার সাথে আকস্মিক বজ্রপাতের পৃথক ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২শে মে) জেলার সদর উপজেলার হামিদিয়া চা-বাগান এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে এই ব’জ্র’পা’তে’র ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে একজন চা-শ্রমিক এবং অন্যজন স্থানীয় কৃষক। এসব ঘটনায় নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের অন্তর্গত হামিদিয়া চা-বাগানে ব’জ্র’পা’তে’র শিকার হন স্বপন মুন্ডা নামের এক যুবক। আকস্মিক ব’জ্রা’ঘা’তে তিনি গুরুতর আহত হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহত স্বপন মুন্ডার মূল বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগানে বলে জানা গেছে।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু রামিসাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার…
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২১মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তাইফুর রহমান তমাল বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মোঃ মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে লিমন ইসলামকে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির…
ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে সিলেট বিভাগের জেলা ভিত্তিক সেরা স্ক্রিনিং পারফরম্যান্স ২০২৬ অর্জন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বীকৃতি শুধু একটি অর্জন নয়,বরং নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিরলস প্রচেষ্টা,দায়িত্ববোধ এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২১শে মে) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচির স্বীকৃতিপত্রে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান মো. ওসমান গনির বিরুদ্ধে “বাংলার সংবাদ” নামের একটি অনলাইন পোর্টালে গত ২০ মে ২০২৬ প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি ও তার পরিবার। একই সঙ্গে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য, প্রমাণ কিংবা সরকারি তদন্ত প্রতিবেদনের উল্লেখ করা হয়নি বলে দাবি করেন ওসমান গনি। তার ভাষ্য অনুযায়ী, সংবাদটি অনুমাননির্ভর, মানহানিকর এবং দীর্ঘদিনের চাকরি জীবনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। মো. ওসমান গনি বলেন, তিনি চাকরি…
মোঃ নাজমুল হাসান অপু। তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোটবগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা ছোটবগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটি থেকে অবৈধভাবে পরিবহন করা ৬ লক্ষ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জুলাই বিপ্লবের মহান চেতনা সমুন্নত রেখে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জুলাই দীর্ঘ আকাঙ্ক্ষার প্রসার ও সংগঠনের কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে জুলাই রাজবন্দী অ্যালায়েন্স, মৌলভীবাজার জেলা শাখা এর আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার (২০ই মে) জুলাই রাজবন্দী অ্যালায়েন্স কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মহিন পাটোয়ারি সদস্য সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত আগামী ৩ (তিন) মাসের জন্য এ কমিটির অনুমোদন করা হয়। আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহেদ আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাতুক সদস্য সচিব মতিন বকশ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনামুল হক রাজাসহ এ কমিটির ঘোষনা করা হয়। এবং নির্দেশনা দেয়া হয় আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামে খলিল মিয়ার বসতঘরের সিলিংয়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা মিলায় এলাকায় এক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১শে মে) সকাল সাড়ে ৮টার দিকে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের উপর কুণ্ডলী পাকিয়ে থাকা অজগর সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও পরে গ্রামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশে সর্বশেষ মৌসুমে চা উৎপাদনের ১৭১ বছরের ইতিহাসে সর্বোচ্চপরিমাণ উৎপাদনের রেকর্ড গড়েছে। চা বোর্ডের প্রকাশিত তথ্যঅনুযায়ী, ২০১৯ সালে চা উৎপাদিত হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি। তবে চা শিল্পের এই অগ্রগতি হলেও চা শ্রমিকদের জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) সূত্র জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া চা উৎপাদন মৌসুমে দেশে চা উৎপাদন হয়েছে ৮২ দশমিক ১৩ মিলিয়ন কেজি, যা ওই বছরের সর্বোচ্চ রেকর্ড। ওই বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭২ দশমিক ৩ মিলিয়ন কেজি। এর আগে ২০১৬ সালে সব রেকর্ড ভেঙে উৎপাদন হয়েছিল ৮৫ দশমিক শূন্য পাঁচ মিলিয়ন…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কুইন এলিজাবেথ-২ সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর প্লেনারি সেশনে বক্তব্য দিয়েছেন। এটি বিশ্বের শিক্ষা মন্ত্রীদের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। এবছর বিশ্বের প্রায় ১৫০টি দেশের শিক্ষা মন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করছেন। প্লেনারি সেশনে বক্তব্য প্রদানকালে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে। জনগণের বিপুল সমর্থনের মাধ্যমে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করেছি। এই জনসমর্থন আমাদেরকে শিক্ষাক্ষেত্রে অর্থবহ পরিবর্তনের গুরুদায়িত্ব প্রদান করেছে। জনগণের এই সমর্থন এটাই বার্তা দেয় যে, শিক্ষা ক্ষেত্রে অবশ্যই গুণগত পরিবর্তন আনতে হবে।…
বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে। অজ্ঞাত আসামি পলাতক। মামলার পর পুলিশের…
আসন্ন পবিত্র ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করা, ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের মারাত্মক ভীড় এড়ানো, ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে না ওঠা, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়াও চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ না দেওয়া, চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেদিকে লক্ষ্য রাখা, অপেশাদার, ক্লান্ত…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। আজ দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’-এর সহায়তায় এবং ‘বিবিসি মিডিয়া অ্যাকশন’ আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেমিনারে ‘পিআইএমএইচই’ প্রকল্পের আওতায় ‘নীতি সংস্কার থেকে সংবাদকক্ষের কর্মপদ্ধতি পর্যন্ত শিক্ষা ও আদান-প্রদান’…
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ছবি: পিএমও তিনি বলেন, ‘শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার-ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয় নীতি। এই দুইটি…
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ ছাড়া এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

