মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ রাকিব হোসেন (৩৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ৷ (২২ মার্চ) রাতের সাড়ে ৯ টায় থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর দিক নির্দেশনায় এস আই শামীম হাসান, এস আই আব্দুর রহমান, এস আই মোহাম্মদ আলী, এস আই মিজান এ এস আই শামীম হোসেন ও ফোর্সসহ নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়৷ আটককৃত রাকিব হোসেন উপজেলার বড় পাথার উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ৷ থানা পুলিশ সূত্রে জানা যায়,রাকিব মাদকদ্রব্য গাঁজার নব্য ডিলার এবং কয়েকমাস ধরে পাইকারী গাঁজা বিক্রি করে আসছিল। অবশেষে শাজাহানপুর থানা পুলিশের তৎপরতায় সে গ্রেফতার হয়। গ্রেফতারের পর সে গাঁজা ব্যবসার কথা স্বীকার করে। অল্প সময়েই গাঁজা বিক্রিতে শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠে রাকিব। এলাকাবাসীর ধারনা মাঝেমধ্যে সে বাইরের জেলায় যায় এবং সেই সময় গাঁজা নিয়ে রাতের আধারে বাড়িতে ফেরে। কয়েকমাস ধরে সন্দেহভাজন বহিরাগত লোকজন রাকিবের বাড়িতে যাতায়াত শুরু করলে স্থানীয় লোকজনের নিকট বিষয়টি নজরে আসে এবং শাজাহানপুর থানা পুলিশের গ্রেফতারের মধ্য দিয়ে তার গাঁজা ব্যবসার বিষয়টি স্পষ্ট হয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাকিব নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন


