মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে খলিল শিকদার ও ছত্তার শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ছত্তার শেখের ভাই রতন শেখ ঘর নির্মাণ করতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির একপর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও একটি রান্নাঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ব্রেকিং নিউজ
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
- ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ: ১০ দিন পর মেম্বারপুত্রের বিরুদ্ধে মামলা
- কেন্দুয়ায় ড্রাইভিং প্রশিক্ষণ: জনপ্রতিনিধির দিকে তাকিয়ে হাজারো বেকার যুবক
- ওড়না পেঁচিয়ে হত্যা: নেত্রকোনায় বাড়ির পাশেই পুঁতে রাখা হলো নাজুকে
- পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোনায় ছাত্রদলের বিশাল শোডাউন
- মদনে জানাজা থেকে মোটরসাইকেল চুরি: ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
- এসআরবির জালে ময়মনসিংহের জোড়া ধর্ষণ মামলার দুই আসামি
- বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা


