মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
গতকাল শনিবার রাতে জয়পুরহাটের পাঁচবিবির রাধানগর এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় কৌশিক চক্রবর্তী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে শহরের কৃষি ব্যাংক মহল্লার জাপান চক্রবর্তীর ছেলে। এছাড়াও এ দুর্ঘটনায় কৃষিবিদ রোস্তম আলীর ছেলে পান্না (২৪) মারাত্মক আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে দুইযুবক রাধানগর এলাকা দিয়ে আসার পথে রাস্তায় পড়ে পার্শ্বে গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। হাসপাতালে নেয়ার পথে কৌশক মারা যায়। আহত পান্নাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করেছেন
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরের চকলেঙ্গুড়া থেকে বিদেশি মদ জব্দ করল পুলিশ
- বাবার ঘর থেকে তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের
- বিয়ের প্রলোভনে ধর্ষণ: জামালপুরে যুবকের অর্থদণ্ডসহ যাবজ্জীবন
- দেশ আমাদের মা, তাকে ভালোবাসতে হবে: নেত্রকোনার পুলিশ সুপার
- কলমাকান্দায় শিক্ষার্থীদের মেধা বিকাশে একযোগে ৪ ক্লাবের যাত্রা শুরু
- এক হাতে প্ল্যাকার্ড, অন্য হাতে চারাগাছ: দুর্গাপুরে ভিন্নধর্মী আয়োজন
- জুয়ার বোর্ডে সরকারি কর্মচারী ও রাজনীতিক! মোহনগঞ্জে আটক ৮
- কেন্দুয়ায় সার ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা


