প্রচন্ড শীতে কাঁপছে সিলেট। এই অবস্থায় সিলেট নগরীর অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে এনআরবি ব্যাংক লিমিটেড। রবিবার ৬ ফেব্রুয়ারি সকালে নগরীর সুবিদ বাজার এলাকায় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়-দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গৌতুম রায়,অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার।
শীতবস্ত্র বিতরণকালে এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল বলেন,অসহায় ও দরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র দিয়ে এনআরবি ব্যাংক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে করোনাকালীন সময় থেকে এনআরবি ব্যাংকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরের চকলেঙ্গুড়া থেকে বিদেশি মদ জব্দ করল পুলিশ
- বাবার ঘর থেকে তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের
- বিয়ের প্রলোভনে ধর্ষণ: জামালপুরে যুবকের অর্থদণ্ডসহ যাবজ্জীবন
- দেশ আমাদের মা, তাকে ভালোবাসতে হবে: নেত্রকোনার পুলিশ সুপার
- কলমাকান্দায় শিক্ষার্থীদের মেধা বিকাশে একযোগে ৪ ক্লাবের যাত্রা শুরু
- এক হাতে প্ল্যাকার্ড, অন্য হাতে চারাগাছ: দুর্গাপুরে ভিন্নধর্মী আয়োজন
- জুয়ার বোর্ডে সরকারি কর্মচারী ও রাজনীতিক! মোহনগঞ্জে আটক ৮
- কেন্দুয়ায় সার ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা


