Author: News Editor

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামের বাবুর বাড়ির সুখ্যাত মৌবন মিষ্টি ঘরের স্বত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী সমরজিৎ দাস নেপাল গত রবিবার ২৮ এপ্রিল দুপুর পৌনে তিনটার দিকে কটারকোনা বাজারের একটি সেলুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দৈনিক পর্যবেক্ষণ পত্রিকা ও ডেইলি সিলেট নিউজ ২৪ এর সংবাদ প্রতিনিধি সত্যজিৎ দাস এর জন্মদাতা পিতা বিশিষ্ট ব্যবসায়ী সমরজিৎ দাস নেপাল গত রবিবার (২৮শে এপ্রিল) দুপুর পৌনে তিনটার দিকে কটারকোনা বাজারের একটি সেলুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৬ বছর ঘর বাড়ি থেকে বিতাড়িত হওয়া সত্যজিৎ দাস ও তার মা-বোনকে নিয়ে চুনারুঘাট বাসা থেকে কটারকোনা বাজারের ব্যবসায়ীদের অনুরোধে শেষকৃত্য সম্পন্ন করতে ২৮…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় নাভারণ সাতক্ষীরা প্রধান সড়কে অবৈধ মাটিবাহী ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী রিতা রাণী(২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশু কন্যা এবং মোটরসাইকেল চালক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার(৬ মে) দুপুর ১ টার দিকে নাভারণ সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টোরীর সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রিতা রাণী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী এবং শার্শার গোড়পাড়া পোতাপুর গ্রামের কিনা মন্ডলের মেয়ে। আহতরা হলো, স্বামী মিলন গোলদার (৩০)ও তাদের শিশু কন্যা প্রিয়া (২) এবং…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করে রেখেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। রবিবার (৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করে রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী আছকির মিয়ার কাগজপত্র সংক্রান্ত ত্রুটি থাকায় আপাদত স্থগিত করে রাখা হয়েছে। এখন আমরা সময় দিয়েছি। এরমধ্যে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় চেয়ারম্যান পদে প্রার্থী প্রেম সাগর হাজরা, আফজাল হক ও আছকির মিয়া এই তিন প্রার্থীর…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ আগামী (৮ মে) গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন কে ঘিরে প্রচন্ড তাপাদহের মধ্যে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকানে এখন চলছে নির্বাচনী আমেজ। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন তারা বিভিন্ন  প্রতিশ্রুতি। এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান। তাদের আশা এমন…

Read More

জবি প্রতিনিধি: ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতার নাম রাসেল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এনিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি সূত্রে জানা গেছে, ৩ মে (শুক্রবার) ‘Moushumi Rahman’ নামক একটি ফেসবুক আইডির একটি পোস্ট ভুক্তভোগীর মন মত না হওয়ায় ‘Rasel Ahmed’ নামক ফেসবুক একাউন্ট থেকে প্রতিবাদ একটি স্ট্যাটাস দেন তিনি। স্টাটাস দেয়ার পরেই অভিযুক্ত আইডির অনুসারীরা তাদের আইডি থেকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাসেল আহমেদ বলেন, আমাদের এলাকার একটা প্রোগ্রামের অনুষ্ঠানের ব্যানার…

Read More

আনিসুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়। শনিবার (৫ মে) জীববিজ্ঞান অনুষদের আয়োজনে আইসিটি সেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে ইবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভুঁইয়া ও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন তুরস্কের ইগদীর বিশ্ববিদ্যালয়ের রেক্টর(rector) অধ্যাপক ড.মেহমেত হাক্কি আলমা। ইবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড.মোহাম্মাদ আবু হেনা মোস্তফা জামালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ইগদীর বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড আর্ট অনুষদের ডীন অধ্যাপক ড ইব্রাহিম দেমিরতাস। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক…

Read More

মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃ চিকিৎসা সেবা একটি মহান পেশা। মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করলেও সবাই ব্যক্তি ও পেশাগত জীবনে সুনাম কিংবা সুখ্যাতি বয়ে আনতে পারে না। কেউ কেউ মানব ধর্ম কিংবা মানবিকতা প্রাধান্য দিতে গিয়ে নিজের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাগুলোকেও জলাঞ্জলি দিয়েছেন। কর্মক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে ভালো মানুষ হয়ে ওঠা। কিন্তু সেটা বা ক’জন পারে। অনেকে তার নিজের কর্মগুনে অনেক রেকর্ড ছাপিয়ে যান। নামের পেছনে নানা উপাধির তকমাও পেয়ে থাকেন সাধারণ মানুষের কাছ থেকে। যার ফলে রাতারাতি বিখ্যাতও হয়ে যান তারা। তেমনি আজ আপনাদের জানাব একজন এমবিবিএস চিকিৎসকের কথা। যিনি ডাক্তায় হয়েই নিজ এলাকার মানুষের সেবাই নেমে পড়েছেন চিকিৎসক ডাঃ মোঃ হুমায়ুন রশিদ শাকিল৷তিনি…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ এখন চলছে বাংলা বৈশাখ মাস। গাছে গাছে ঝুলছে আম, কাঁঠাল, লিচুসহ অন্যান্য মৌসুমী ফল। কিছুদিন পরেই ক্রেতাদের চাহিদা মেটাতে এসব সুস্বাদু ফলের সমারোহ ঘটবে বাজারে। কিন্তু তার আগেই অপরিপক্ক আমে সয়লাব যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা আম বাজার। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অপরিপক্ক গোবিন্দ ভোগ ও হিমসাগর আম বাজারজাত শুরু করেছেন। প্রতিদিন হাজার হাজার মণ আম বিক্রি করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আম ব্যবসায়ীদের কাছে। যা খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন দেশের বিভিন্ন এলাকার ক্রেতারা। তবে অভিযোগ উঠেছে, বেলতলা বাজারের ফলের আড়তগুলোতে প্রকাশ্যে অপরিপক্ক এসব গোবিন্দ ভোগ ও হিমসাগর আম প্রদর্শন করে তা বিক্রি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত হয়েছে মৌসুমের প্রথম চা নিলাম। একদিনের এই নিলামে বিভিন্ন জাতের প্রায় ১ লাখ কেজি চা নিলামে উঠে। এবং পঁচাত্তর হাজার কেজি চা বিক্রি হয় এই নিলামে। বৃহস্পতিবার (২ মে) শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজ, জালালাবাদ টি ব্রোকার্স হাউজ, রুপসী বাংলা টি ব্রোকার্স, জি এস ব্রোকার্স, সোনার বাংলা টি ব্রোকার্সসহ জেলার স্বনামধন্য ব্রোকার অংশ নেন। দুপুরে জমে উঠে নিলাম কেন্দ্রের চা বেচাকেনা। এবারই প্রথম চা বোর্ডের নির্ধারিত দাম প্রতি কেজিতে ধরা হয় সর্বনিম্ন ১৬০ টাকা। এ নিলামে লোহাউনি চা বাগানের কালার চা সর্বোচ্চ দাম ৬০০…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের মনিরামপুরে সাংবাদিকের ওপর হামলা যশোর জেলার মনিরামপুর উপজেলার বিএমএসএস মনিরামপূর উপজেলার সদস্য ও প্রতিদিনের কাগজের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক দীপু মন্ডলের উপর হামলা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে গত বুধবার (১ লা মে) রাত আনুমানিক রাত ১১টা ৫৫ মিনিটে সন্ত্রাসী লক্ষ্মণ সরকার(৪০) লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।তার চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। লক্ষ্মণ সরকার মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের প্রকাশ সরকারের ছেলে। এ বিষয়ে মণিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক দিপু মন্ডল।

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা:-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী ৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ায় হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ পেয়েছেন “মোটর সাইকেল” প্রতীক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন পেয়েছেন “শালিক পাখি” প্রতীক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছেন “দোয়াত কলম” প্রতীক, তৌহিদুর আমিন মন্ডল সুমন পেয়েছেন “ঘোড়া” প্রতীক, নাজিবুর রহমান নয়ন পেয়েছেন (আনারস) প্রতীক ও এ্যাড. জরিদুল হক পেয়েছেন “কাপ পিরিচ” প্রতীক। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট ভোট ও দোয়া…

Read More

জবি প্রতিনিধি: দেশে তীব্র তাপদাহ চলছে। গরমের প্রভাব পড়েছে সর্বত্র। এসময় তাপপ্রবাহ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কনফারেন্স রুমে ‘হিট ওয়েভ বাংলাদেশ: ইন্টিগ্রেটিং পিপল এন্ড প্লেস ইন অ্যাডাপ্টিং টু রাইজিং টেম্পারেচারস’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সেমিনারের বিষয়টিকে বর্তমান সময়ের জন্য যুগপোযোগী উল্লেখ করে উপাচার্য বলেন, প্রাকৃতিক পরিবর্তন ও মানুষের সৃষ্ট বিভিন্ন কৃত্রিম কারনেই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যার ফলে তীব্র তাপদাহে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। মানসিকভাবে বিষণ্ণ হয়ে…

Read More

মো. জসিউর রহমান (লুকন) টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা এবং গাছ থেকে পাকা বেল পড়লে সেটা আনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধারা ছেলে ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ ২ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার সময় এমন বর্বর রচিত ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে পং ভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন (৩০) উপজেলার ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে। তিনি ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ির সহ-সভাপতি। এলাকাবাসী রাজিবের পরিবার জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল ওদের সাথে। ওরা…

Read More

সিয়াম হাসান,গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রকৃতিতে চলছে গ্রীষ্মের দাপট। তীব্র দাবদাহে নদী নালা খাল বিল শুকিয়ে চৌচির। তবে ব্যতিক্রম কেবল ব্রহ্মপুত্রের চিত্র । হিমালয়ের বরফ গলা পানি আসায় গত তিন দিনে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ৮৭ সেন্টিমিটার পানি বেড়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রাপ্ত তথ্য থেকে জানা যায় , গত ৩০ এপ্রিল থেকে তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে। ওই দিন সকালে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৫৯ মিটার। আজ ২ মে বৃহস্পতিবার সকালে একই পয়েন্টে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৬ মিটার। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার, বালাসীঘাটে গিয়ে দেখা যায়, বছরের অন্য সময়ের তুলনায়…

Read More

লিমন সরকার (ঠাকুরগাাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিল সহ ধর্ম ভাই-বোনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নারায়নপুরে মাদক কেনা বেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, উপজেলার নারায়নপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শালমান শাহর বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনি সহ থানার অন্যান্য অফিসাররা সেখানে অভিযান চালান। এ সময় নারী পুলিশ সদস্যের দ্বারা সালমানের ধর্ম বোন সুবর্ণা আকতারের দেহ তল্লাসী করে ১০ বোতল এবং তার দেয়া তথ্য মতে সালমানের শয়ন ঘড়ে খাটের নীচ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ফেন্সিডিল…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অভিযানে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গত ১ই মে (বুধবার) সন্ধ্যার সময় বকশীগঞ্জের গোয়ালগাওঁ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সূত্রে খবরের মাধ্যমে ডিবি-২ এর একটি অভিযান পরিচালনা করেন। ডিবি-২ টিমের চৌকস অফিসার এসআই আবু রায়হানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ০১ গ্রাম হিরোইন সহ যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মলামারী ৩ নম্বর কাকিলাকুড়া ইউনিয়নের শ্রীবরদী থানার মেহের আলীর ছেলে, তোফায়েল আহমেদ টুনা(৪০)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জে আরো বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে বকশীগঞ্জ…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার (২ মে) নাগরপুর সদর তালতলা, কাঁচাবাজার, রিক্সা স্ট্যান্ড সহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনের আয়োজনে প্রায় ৫০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি এস এম আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু’র সঞ্চালনায় বিশেষ সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। এ সময় বক্তারা বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে পানি শূন্যতা, মিনারেল লস, হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। যার ফলে সাংবাদিকদের…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে বাড়ির সীমানা ও গাছ থেকে বেল পাড়া নিয়ে বৃহস্পতিবার (২ মে) দুপুরে দুপক্ষের সংঘর্ষে রাজিব হোসেন(৩০) বীর মুক্তিযোদ্ধা সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। নিহত রাজিব একই উপজেলার ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে ও ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। স্থানীয়রা জানায়, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জের ধরে বিরোধপূর্ণ জমিতে একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আজাহার ও তার…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে কৃষক বা মিল মালিক কেউ যেন হয়রানি না হয় সেটা নিশ্চিত করা হবে । হয়রানির অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২ মে) সকালে নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৪ সফল করার লক্ষ্যে নওগাঁ খাদ্য বিভাগের কর্মকর্তা / কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, চাল সরু ও চকচকে করতে পুষ্টির অংশ ছাটাই করে ফেলা হয়। এতে চাল চকচকে হলেও কার্বোহাইড্রেট ছাড়া কিছুই থাকেনা।এছাড়া…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সর্বদা । দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (১ মে) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখা আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। সাধন মজুমদার বলেন, ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলন(ন্যাম) শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে মেহনতি মানুষেরই জয়গান গেয়েছেন।তিনি বলেছিলেন, ‘বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একদিকে শোষক, আর অন্যদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে।’ এই ভাষণ বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছিলো বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু জানতেন…

Read More