- নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- রাস্তায় শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ, প্রয়োজনে আমি নিজেই যেতাম স্কুলে- ডেপুটি স্পিকার
- হাসপাতালের সেবায় সর্বোচ্চ আন্তরিক হতে হবে: মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় ডেপুটি স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
Author: News Editor
মশিউর রহমান জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জনগোষ্ঠির ঝুকি নিরুপনের লক্ষ্যে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ (নবেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের হল রুমে বেসরকারি সংস্থা “আনন্দ” এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, আনন্দ এর প্রোগ্রাম কো. অডিনেটর মোঃ আলী হাসান, কমিউনিটি এ্যাংগেজমেন্ট অফিসার মোঃ নূর আলম, প্রোগ্রাম অফিসার কৃষি মোঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য নূরি বেগম, হুসনেয়ারা, কহিনুর বেগম, আমির হোসেন মনো, কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান সোনা, আফজালসহ সকল ইউপি সদস্য সদস্যা এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ভলান্টিয়ারগন…
অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি বনানী মাঠ থেকে শুরু হয়ে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ঢাকা জেলা বিএনপি মিছিলটির আয়োজন করে। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-যুববিষয়ক সম্পাদক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ উদ্যোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের জন্য। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে হয়তো শতভাগ করা সম্ভব হয়নি। তবে বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের সফলতা আছে। নিম্নআয়ের মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে…
আজ রোববার সকাল ছয়টা থেকে সপ্তম দফায় দেশব্যাপী চলছে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো এ অবরোধ পালন করছে। আগামী মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অবরোধের প্রথম দিনে দেখা গেছে, রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও খুব একটা চোখে পড়ছে না। তবে, সময়ের সাথে এই সংখ্যা বাড়বে- এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এদিকে, গাবতলীসহ রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতেও তেমন চাপ দেখা যায়নি। সীমিত আকারে দূরপাল্লার বাস ছেড়ে…
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। আজ সকালে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১১টি শিক্ষা বোর্ডের ফলের অনুলিপি হস্তান্তর করবেন। ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এরপরই প্রধানমন্ত্রী চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শিকারিদের হাত থেকে উদ্ধার হওয়া একটি কচ্ছপ ও শঙ্খিনী সাপ অবমুক্ত করেছে স্ট্যান্ড ফর আওয়ার ইন্ডেঞ্জার “ওয়াইল্ড লাইফ” (সিউ)। শনিবার দিনে কমলগঞ্জের কুরমা চা-বাগানের কাটাখাই লেইকে কচ্ছপটি অবমুক্ত করা হয়। পাশাপাশি একই এলাকার গঙ্গানগরে শঙ্খিনী সাপটি অবমুক্ত করা হয়। এর আগে কচ্ছপটি গত বুধবার উপজেলার কুরমা এলাকা থেকে শিকারিদের হাত থেকে উদ্ধার করা হয়। শঙ্খিনী সাপটি চা-বাগানের লেকে মাছ ধরার জালে ধরা পড়লে খবর পেয়ে সেটাও উদ্ধার করেন স্থানীয় পরিবেশ কর্মী কিশোর পাশী। পরে তিনি তা “সিউর” নিকট হস্তান্তর করলে অক্ষত অবস্থায় গঙ্গানগর এলাকায় অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন “সিউ’র” আহ্বায়ক সোহেল শ্যাম,…
কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও অবৈধ পন্য জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার (২৫ নভেম্বর) ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মদের চালান মজুদ রাখা আছে। এমন তথ্যের ভিক্তিতে সেন্টমার্টিন বিসিজি স্টেশনের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীনে অবস্থায় ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৮ টি ধূসর রংয়ের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৭৭৮ বোতল মদ, ২৪ বোতল…
কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ইয়াইছিন গ্রুপের প্রধান ইয়াছিনসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে নারী ও শিশুসহ ৫৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,কক্সবাজার জেলা পুলিশ সুপার,মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, রাসেল,পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম টেকনাফ মডেল থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তার সরকারি করাই গাছ কাটার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ি রেয়াজ উদ্দিনের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিএনটি পাড়া এলাকা থেকে গাছগুলি কাটা হয়। অভিযুক্ত রেয়াজ উদ্দিন উপজেলার বাড়াই পাড়া এলাকার বাসিন্দা। এছাড়া তিনি স্থানীয় কাঠ মিল ব্যবসায়ী। জানা গেছে, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিএনটি পাড়া এলাকায় অবস্থতি উপজেলা পরিষদের চেয়ারম্যানের ড্রাইভার হাবিব এর বাড়ির সামনে পাকা রাস্তার কয়েকটি গাছ কাটেন রেয়াজ উদ্দিন পরে স্থানিয়রা বাধা দিলে গাছ রেখে পালিয়ে যান রেয়াজ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কৃষক আব্দুল মালেক বলেন, ওই সড়কের যে গাছ গুলো কাটা হয়েছে। সে গুলো শতবর্ষী গাছ। আমরা…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জোর করে ৮ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে ওর্য়াড আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে শনিবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলীয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রথীন্দ্র বর্মনের ভাগনা প্রদীপ রায়। সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবার জানান, ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের রথীন্দ্রনাথ পৈতৃক সূত্রে দক্ষিণ পারুলীয়া চরে ৮ বিঘা জমিতে চাষাবাদ করে আসছে। এমতাবস্থায় তার ওই জমি জোর করে অবৈধ ভাবে দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান ও সাধারণ…
শুভ তংচংগ্যা, জেলা প্রতিনিধি বান্দরবান চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্ণামেন্ট। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ফরচুন এরিনায় এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। দ্যা সিগনেচারের আয়োজনে টুর্ণামেন্টে চট্টগ্রাম নগরীর ২০ অভিজাত রেস্টুরেন্ট অংশগ্রহণ করে। টুর্ণামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম, দৃষ্টি বাংলাদেশের মাসুদ বকুল। উপস্থিত ছিলেন সাবের শাহ, রুম্মান আহমেদ, সাঈফ হাসান, সাইমুন সাদাত প্রমুখ। উদ্বোধনকালে তপন চক্রবর্তী বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তৈরি হবে ভ্রাতৃত্ববোধ। বৃদ্ধি পাবে নিষ্ঠা ও সহনশীলতা । এ ধরণের প্রতিযোগীতা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ভুমিকা রাখবে। একটি উন্নত বাংলাদেশ…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বিভিন্ন মহাসড়কে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত রেলক্রসিং আছে। আর এই রেলক্রসিং সংলগ্ন প্রতিটি সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত। সরু দুইলেনের মহাসড়কের মাঝখানে ডিভাইডার আর খানাখন্দভরা এবড়োখেবড়ো রাস্তায় রেললাইন পার হওয়াটাই একটা যুদ্ধে পরিনত হয়েছে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ আর পরিবহনগুলোর জন্য। যশোরের রেলস্টেশন সংলগ্ন রেলগেট, মুড়লী, খেলাডাঙা, ধর্মতলা, ঝিকরগাছার লাউজানি সহ শহরের আশেপাশে যতগুলো রেলক্রসিং আছে সবগুলোরই একই দুরাবস্থা। আর এগুলো মেরামত করা বা যান চলাচলের উপযোগী রাখার ব্যাপারেও কতৃপক্ষের চরম উদাসীনতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে সম্পদ হানী। এসকল রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিটি মানুষ এবং ছোট-বড় সকল ধরনের যানের চালকরা এটা নিয়ে বিরক্ত। যশোর বেনাপোল…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক কিশোর বাসচাপায় নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টা দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো।এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী শিবচর স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক বাসটিকে জব্দ করে। বাসের অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার…
রাজশাহীতে পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বেলপুকুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও তিনজন মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
লালপুর(নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার তোফাকাটা মোড়ে লাশ পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই চাঞ্চল্যকর ও ক্লুলেস মাহমুদা শারমিন বিথি (৩২) হত্যা’র রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদা শারমিন বিথি (৩২) নাটোরের লালপুরে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার ২৩ নভেম্বর কাজ শেষে প্রতিদিনের মত রাত ৮ টা’র মধ্যে বাড়ি না ফিরলে নিহতর বাবা মো: আমজাদ হোসেন (মামলার বাদি) মেয়েকে অনেক খোঁজ করেও সন্ধান পান নাই। শুক্রবার ২৪ নভেম্বর সকালে লালপুরের গোপালপুর পৌরসভার অন্তর্গত তোফাকাটা মোড় সংলগ্ন রাস্তার পাশে একজন মহিলার লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে নিহতের বাবা…
গত ৭ অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ। দীর্ঘ সময় পর ফিলিস্তিনের গাজায় এখন চার দিনের যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে চলছে বন্দি বিনিময়। গাজা উপত্যকায় হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পরিপ্রেক্ষিতে ৪৮ দিন পর গতকাল শুক্রবার দিবাগত রাতে নির্ভয়ে ঘুমাতে পেরেছে গাজাবাসী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের গাজায় চার দিনের যুদ্ধবিরতি চলছে। শর্ত অনুযায়ী, ইসরায়েল ও হামাস পরস্পর জিম্মি ও বন্দী বিনিময় শুরু করেছে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসে রয়েছেন আল–জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ। তিনি বলেন, সাময়িক…
নির্বাচন পূর্ব অনিয়মের বিষয় নিষ্পত্তি করতে ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চাহিদাপত্র পাঠায় আইন মন্ত্রণালয়ে। নিয়মানুযায়ী তা সুপ্রিম কোর্টের অনুমোদনের পর যায় আইন মন্ত্রণালয়ে। নির্বাচন কমিশনের আদেশক্রমে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান মতে, বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে মোট ৩০০টি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, কমিটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধি ও ভীতি, বাধা, দমন বা মিথ্যা তথ্য প্রকাশসহ অবাধ…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি…
কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড মনিরঘোনা এলাকার জহির আলমের ছেলে মোঃ বেলাল (৩২)। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে টেকনাফ থানার মামলা নং-২৮, তাং-১০/০৮/২০২৩ খ্রিঃ, জিআর-৫৬২/২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪(খ)/৪১, রিসিভ নং-২০০৩২/২২ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ বেলালকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোয়েন্দা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতরা হলেন সবুজ মিয়া, বশির আহমদ, সফিক উদ্দিন ও মিঠুন দাস। এদের বাড়ি হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বৃহস্পতিবার গত (২৩ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনজুর রহমান। তিনি বলেন, গত ২২ নভেম্বর রাতে শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানে সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে ডাকাতি হয়। মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও প্রবেশ করেন। ডাকাতরা ওই বাংলোর সদস্যদরে হাত-পা…