Author: News Editor

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে লায়েছ ভূইঁয়া কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি -২০২৩ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লায়েছ ভূইঁয়া উচ্চবিদ্যালয় ও কলেজ হল রুমে ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়,মহিষখলা উচ্চ বিদ্যালয়,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়,চামরদানী উচ্চ বিদ্যালয় ও লায়েছ ভূইঁয়া উচ্চবিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে এই মেধা বৃত্তি প্রদান করা হয়।এসময় ৫ টি বিদ্যালয়ের দশম শ্রেণির ৪জন করে সর্বমোট ২০ জনকে জন প্রতি ৩ হাজার ও দ্বাদশ শ্রেণির মোট ৪ জনকে ৬ হাজার করে মেধা বৃত্তি প্রদান করা হয়। লায়েছ ভূইয়া কল্যাণ ট্রাস্টের সহ- সভাপতি…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ সিলেট বৃহত্তর আদিবাসী ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে অনুষ্ঠিত হয় আদিবাসী সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় অনুষ্ঠিত হয়।   বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর সিলেটের খাসিয়া পুঞ্জির প্রধানদের সাথে মতবিনিময়, আদিবাসী ফোরামের সাধারণ সভায় আলোচনা সভা ও নানান খেলাধূলা ও খাসিয়া নৃত্যের মাধ্যমে মাগুরছড়া খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। দুপুৃর ১২টায় অনুষ্ঠান শুরু হলেও মূল পর্ব শুরু হয় বেলা ২টায়। এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে বাঁশের খুঁটির উপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ( ২২ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিতিতে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন-এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ মহেষখালীর ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি থেকে বিজিবি’র একটি আভিযানিকদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মাছের ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি…

Read More

মাসুম তালুকদার : মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে আজ। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃক্ষরোপণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠার ছয় বছর পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করলো সংগঠনটি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপাচার্যের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের জেলা গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২ জন। তারা সবাই নৌকার বৈঠা ধরতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ১৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৪ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৮ জন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন: ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে নৌকার বৈঠা ধরতে ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু, জেলা আওয়ামী লীগের…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার হঠাৎ হঠাৎ ঝটিকা অভিযান সাড়া ফেলেছে ব্যাপক । সদ্য যোগদান করেই উপজেলার ৫ টি ইউনিয়নের হালহকিকত নিয়েছেন হাতের মুঠোয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকই, তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বদলে যেতে পারে গোটা উপজেলার চিত্র। জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে অফিসপাড়াসহ বিভিন্ন মহলের নজর কেড়েছেন তিনি। চলতি পথে অবসরের মধ্যে নিয়মিত হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান পরিদর্শন করায় বেশ নড়েচড়ে বসেছে উপজেলার সকল প্রতিষ্ঠান। পরিদর্শনের ভীতি বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় , অনিয়মিত ও নিয়ম বহির্ভূত অফিস করা কর্মকর্তা ,…

Read More

নিজস্ব প্রতিবেদক, দেশ বরেণ্য গবেষক অধ্যাপক ড.ফজলুল হালিম চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে স্বজনরা। অনুষ্ঠানে স্বজনরা ফজলুল হালিম চৌধুরী স্মারক ট্রাস্ট ফান্ডের উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন। এসময় বক্তারা ফজুলল হালিম চৌধুরীর ব্যক্তি জীবন, গবেষণা-বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে এটি অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের অধ্যাপক ড.ফজলুল হালিম চৌধুরীর বিজ্ঞান ভাবনা,পরিপ্রেক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড.এ.কে আজাদ চৌধুরী। তিনি বলেন, প্রয়াত অধ্যাপক ও গবেষক ড.ফজলুল হালিম চৌধুরী ছিলেন একজন সুনামধন্য বিজ্ঞানী। তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান বিষয়ে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

কুমিল্লা সার্কিট হাউজে বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আনিছুর রহমান। তিনি বলেন কে নির্বাচনে আসবে কিংবা আসবে না, এটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। সাংবিধানিকভাবে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, সেভাবেই তফসিল ঘোষণা করা হয়েছে । হরতাল-অবরোধে নির্বাচন বাধাগ্রস্ত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কত ভোট কাস্ট হতে হবে সংবিধানে লেখা নেই। এজন্য নির্বাচনে কত পার্সেন্ট (শতাংশ)…

Read More

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাবিরুদ্দিন গত ২০ নভেম্বর থেকে জমি জালিয়াতি ও প্রাণ নাসের হুমকির মামলায় কারাগারে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ২২ নভেম্বর সরজমিনে গিয়ে হাজিরা খাতায় দেখা যায় সাবির উদ্দিন গত ১৯ নভেম্বর শেষ বিদ্যালয়ে এসেছিলেন। বিনোদপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাবিরুদ্দিনের রুমে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বলেন প্রধান শিক্ষক সাবিরুদ্দিন পারিবারিক জমিজামার মামলায় কারাগারে রয়েছে। প্রধান শিক্ষক সাবিরুদ্দিন ইসলাম পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জেলে থাকার বিষয়টি অস্বীকার করে । মামলার বাদি প্রধান শিক্ষক মোঃ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কোতোয়ালি মডেল থানার পুলেরহাট থেকে ৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু ছালাম (২১) ও মোঃ সুজন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় বেনাপোল পোর্ট থানার শাঁখারী পোতা গ্রামের জয়নালের ছেলে আবু ছালাম ও মোঃ আক্তারের ছেলে সুজন। ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানার পুলেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ আসামিদ্বয়কে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা। এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ নাশকতা মামলা আসামি ও নৌকা বিরোধীদের নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনে বর্তমান সাংসদ ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মনোনয়ন সংগ্রহ ও জমা দিলেন। নৌকার মনোনয়ন চুড়ান্ত করতে হরিহরনগর ইউপি নির্বাচনে দলীয় আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে মুখ্যভূমিকা রাখা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ও তাঁর আর্শিবাদপুষ্ট নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসসহ নৌকা বিরোধী স্বতন্ত্র চেয়ারম্যানদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কে কলুষিত করছেন। আঃ রাজ্জাক বিশ্বাস যার নামে রয়েছে নাশকতা মামলা যার মামলা নং ১৮/১৫৪। এছাড়াও রয়েছে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার পরাজয়ে যে পরিবার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে ইউপি সদস্যের হামলায় ভাতিজা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কামরুল ইসলাম বাদি হয়ে রাজনগর থানায় মামলা করেন। পরে ঐদিন পুলিশ ইউপি সদস্য লুৎফুর রহমানসহ ২ জনকে আটক করেছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার এজহার সূত্রের বরাতে জানা যায়, ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য তুলাপুর গ্রামের আবলুছ মিয়ার ছেলে লুৎফুর রহমানের সাথে সারিয়া আপন ভাতিজা কামরুল ইসলাম ও তার ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি ইউপি সদস্য লুৎফুর রহমানের ভাতিজা কামরুল ইসলাম তার মায়ের…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয় বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ স্মার্টফোন বহন করে ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে আসে তাহলে তা জব্দ করা হবে। আজ বুধবার কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে এ কথা জানানো হয়। তবে এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তথ্যপ্রযুক্তির এই সময়ে স্মার্টফোন ব্যবহার করতে না দেওয়া একটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জন্য বেমানান। নোটিশে বলা হয়েছে, বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস ও শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। যদি কেউ স্মার্টফোন বহন করে কলেজ ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে আসে তাহলে তার ফোন জব্দ করা হবে। বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জুড়ীতে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা ও হেমলেট না পরায় বেশ কয়েকজন মোটরসাইকেল চালক’কে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সম্মুখভাগে উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে ও‌ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোটরসাইকেলের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট না পরায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় মোট ৮ টি মামলায় ৪৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জুড়ী থানার এসআই মোঃ ওবায়েদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন। উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃ বিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকালে শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবলে পপুলেশন সায়েন্স বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ রানার আপ হয়। অপরদিকে আন্তঃঅনুষদ (ছাত্রী) প্রতিযোগিতায় কলা অনুষদ চ্যাম্পিয়ন এবং বিজ্ঞান অনুষদ রানার আপ হয়। কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “সকলের…

Read More

মশিউর রহমান বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাগ্রত প্রতিবাদি সমাজ এক হও” স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ, ও আন্তনগর যমুনা ট্রেনে আগুন দিয়ে পুড়ানোর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পিংনা উচ্চ বিদ্যালয় সামনে থেকে বের হয়ে পিংনা বাজার, আমতলা মোড়, তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়ক প্রদক্ষিন করে পিংনা ইউনিয়ন পরিষদে সামনে এসে এক পথ সভায় মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, অন্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ কুলবাড়ীয়ার মাশরুম চাষ, টিস্যু কালচার ল্যাব ও স্প্যাপন তৈরী (বীজ উৎপাদন) পরিদর্শন করেছেন ফরিদপুর কৃষি ইনিস্টিটিউট (ATI) অতিরিক্ত পরিচালক (অধ্যক্ষ) কৃষিবিদ মঞ্জুরুল হক। ২১শে নভেম্বর মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া গ্রামে এ মাশরুম প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বর্তমান সরকার মাশরুম চাষে বিভিন্ন ভাবে যে সহায়তা করছেন তা তুলে ধরেন। বাংলাদেশ সরকার NATP প্রকল্পের আওতায় ৫ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে টিস্যু কালচার ল্যাব, স্পাপন তৈরী জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছে এবং আরও সম্পাসারনের জন্য ৩ লাখ ৭০ হাজার টাকার একটা ফান্ড অনুমোদন হয়েছে। সরকারের সহযোগীতা তিনি বিভিন্ন ভাবে পাচ্ছেন এবং ধাপে ধাপে আরও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রতীক পেতে আগ্রহের কমতি নেই নেতাদের। নৌকায় উঠতে চান সুলতান মনসুর, এম এম শাহীনসহ আওয়ামী লীগের আরও ৮ জন মনোনয়ন প্রত্যাশী। সুলতান মোহাম্মদ মনসুর এবং এম এম শাহীন তাদের আছে পরস্পরকে হারিয়ে এমপি হওয়ার ইতিহাস। তেমনি আছে প্রতীক বদলের রুপকথা। যেকারণে জাতীয় ও স্থানীয় রাজনীতিতে তারা দু’জনই এখন আলোচিত মুখ। তাদের একজন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান এমপি সুলতান মোহাম্মদ মনসুর । অপরজন ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহীন। কুলাউড়ার নির্বাচনী মাঠে গত তিন দশকের চির প্রতিদ্বন্দ্বী হলেও তারা এবার ভিন্ন…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামের মেহেদী হাসান খাঁন (৩০) নামের এক পিতার বিরুদ্ধে ২মাস ৯ দিনের এক কন্যা শিশুকে বস্তায় ভরে হত্যা করে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শ্রীফুলিয়া এলাকায় লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ২দিন পর অর্থাৎ ১০ নভেম্বর সকালে শ্রীফুলিয়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নরসিংদী জেলার শিবপুর মডেল থানায় স্বামী মেহেদী হাসান খানের বিরুদ্ধে হত্যা (মামলা নং- ৮/৩২২) পরস্পর যোগসাজসে হত্যা করার অপরাধে মামলা দায়ের করেছেন নরসিংদী গ্রীন লাইফ হাসপাতালে কর্মরত ওটি নার্স ও ভুক্তভোগী স্ত্রী লাভলী আক্তার শাকিলা (২৯)। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- মেহেদী হাসান খাঁন…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি: কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে শার্শার এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার(২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সাবুর আলী (৩৫) শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে ও আহত ওবাইদুর পাশ্ববর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শার্শার কায়বা এলাকা থেকে ইটভাঙতে ইটভাঙ্গার মেশিন নিয়ে কলারোয়া উকাপুর গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে খাদ্যগুদামের সামনে পৌছালে সাইড সড়ক থেকে একটি শিশু সাইকেল চালিয়ে সড়কে উঠলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।এসময় ইটভাঙা মেশিনে…

Read More