Author: News Editor

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ অর্থ বরাদ্দ না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবাটি গত ৪ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। কয়েক মাস আগের বকেয়া টাকা পরিশোধ না করায় তেল পাম্প বাকিতে তেল দিচ্ছে না। ফলে অ্যাম্বুলেন্স সেবাটি বন্ধ হয়ে যায়। এতে রোগি সাধারণের ভোগান্তি বেড়েছে চরমে। সাধারণ রোগিদের বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে মোটা টাকা গুণতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, তেলের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবারো চালু হবে সেবাটি। হাসপাতাল সুত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার প্রায় সাত লাখ মানুষের স্বাস্থ্য সেবা দেয় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইনডোর ও আউটডোরে প্রতিদিন প্রায় ৪৫০ থেকে ৫০০ জন…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে রেজিয়া বেগম নামের এক ষাটোর্দ্ধ বৃদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে তাছাব্বির হোসেন খন্দকার অনিক নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন বৃদ্ধার জামাই ও মেয়ে। বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গত সোমবার দুপুরে আহত বৃদ্ধার জামাই নবিবর রহমান ইউপি সদস্য অনিককে প্রধান আসামী করে আরও চার জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিকে থানায় লিখিত অভিযোগ দেয়ায় সোমবার সন্ধ্যায় ওই বৃদ্ধার জামাই নবিবর রহমান(৪২) কে আবারো মারধর…

Read More

ম্যাচের আগে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থকদের পুলিশের লাঠিপেঠা থেকে বাঁচাতে গ্যালারিতে ছুটে যান ফুটবলররা, লিওনেল মেসির ইশারায় তারা ফিরে যান ড্রেসিংরুমেও। ম্যাচ শুরু হয় প্রায় ৩০ মিনিট দেরিতে সাদামাটা প্রথমার্ধের পর খেলার রঙ ছড়ায় দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনাকে এগিয়ে নেন নিকোলাস ওতামেন্দি। লাল কার্ড দেখেন ব্রাজিলের ওয়েলিংটন। ঘটনাবহুল ম্যাচ শেষ অবধি ওতামেন্দির গোলে মারাকানায় আবারও জয়ের উৎসবে মাতল আর্জেন্টিনা। ব্রাজিল হারে ১-০ গোলে। এক ভিডিওতে পুলিশের ওপর মেজাজ হারাতে দেখা গেছে এমিলিয়ান মার্তিনেজকে। আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জে ক্ষিপ্ত হন তিনি। পুলিশকে ধাক্কা দেন আর্জেন্টিনার গোলকিপার। পরে তাকে সরিয়ে আনেন অন্যরা। ম্যাচ শুরুর আগের উত্তাপ ছিল মাঠেও। ৩৪ মিনিটের মধ্যে…

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো সরেজমিন যাচাই করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে নির্বাচন, যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ইসি সূত্রগুলো জানিয়েছে, যাচাই শেষে প্রতিবেদন পাঠাতে আগামী  পাঁচদিন সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। নির্দেশনাটি পাঠিয়েছে ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী ১৬ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয় এবং দাবী আপত্তি নিষ্পত্তিপূর্বক ১৭ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের সম্ভাব্য প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসাররা ১৭ সেপ্টেম্বর চূড়ান্তকৃত সম্ভাব্য ভোটকেন্দ্রসমূহ “জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা” অনুসারে সরেজমিনে যাচাই বাছাই করবেন।…

Read More

কুয়ালালামপুর; ২১ নভেম্বর ২০২৩ যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ উদযাপিত  হয়েছে। মঙ্গলবার   (২১ নভেম্বর) কুয়ালালামপুরে হোটেল রয়েল চুলানে  বাংলাদেশ হাইকমিশন  দিনটি  উপলক্ষে  এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নৌ বাহিনীর ডেপুটি চিফ ভাইস এডমিরাল দাতো জুলহেলমি বিন ইথনাইন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত  প্রামাণ্যচিত্র  প্রদর্শন করা হয়।  মালয়েশিয়াতে  হাইকমিশনের   প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর  মোঃ হাসান তারিক মন্ডল শুভেচ্ছা বক্তব্যে   সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: শামীম আহসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলাদেশের…

Read More

আজ বুধবার (২২ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সমন্বয় সভা আহ্বান করা হয়েছে। আজ বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের। এ সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।  আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।  দ্বাদশ সংসদ…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য চার দিনে ৩ হাজার ৩৬২টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্ধারিত বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হাজার ২৪১ জন। অনলাইনে কিনেছেন ১২১ জন। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে শেষদিন মঙ্গলবার ৩৪৫টি মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় হয় ১ কোটি ৭২…

Read More

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপিসহ সমমনা দল ও জামায়াত। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই গ্রেফতার করা হয়। পরে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ রোববার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে। এরপর একদিন বিরতি দিয়ে আজ থেকে…

Read More

জবি প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজ থেকে সভাপতি অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ ৩ জন সিনিয়র অধ্যাপক পদত্যাগ করেছেন। এরপর তারা আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীলদলের (একাংশ) যোগদান করেছেন। বাকি দুজন হলেন শিক্ষক সমাজের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল। মঙ্গলবার শিক্ষক লাউঞ্জের নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো: নূরে আলম আব্দুল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, অধ্যাপক ড. আশরাফ-উল-আলম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা কামাল অন্যান্য নেতৃবৃন্দ ওই তিন শিক্ষককে ফুল দিয়ে স্বাগত জানায়। নীলদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়। এসময় তারা পূর্বের ন্যায় একসঙ্গে…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের খয়রাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড খয়রাতি পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল গফুর (৫২)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকার জনৈক আব্দুল গফুরের বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ইয়াবা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ইসরাইলের বর্বর হামলায় গাজায় নিহত লক্ষ লক্ষ নিরীহ শিশু,কিশোর,নারীসহ সাধারন মানুষ ও বাংলাদেশে জ্বালাও পোড়াও অপরাজনীতির কারনে নিহতদের প্রতি সম্মান জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বালনের পূর্বে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও সাবেক সভাপতি হারুন অর রশীদ সংক্ষিপ্ত বক্তব্যে জায়নবাদী ইসরাইলের এই নির্বিচার মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করা হোক। মার্কিন সাম্রাজ্যবাদের ইন্ধনে এ হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না এ জন্য এ…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি : – বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালীতে অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিষখালী নদীতে আজ অভিযান পরিচালনা করা হয়।…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব। এসময় দুই মাদক কারবারি পালিয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলেন- উপজেলার কামারজানি ইউনিয়নের খামার কামারজানি গ্রামের হযরত আলীর জাহিদুল ইসলাম (৩৬) ও মকবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (৩৫)। বিজ্ঞপ্তি বলা হয়, বুধবার (২১ নভেম্বর) দুপুরে দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামারজানি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এরই মধ্যে মাদক কারবারি জাহিদুল ইসলাম ও ফারুক…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) শিক্ষা-গবেষণা-উন্নয়ন ক্ষেত্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম। সমঝোতা স্মারক স্বাক্ষরকালে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন…

Read More

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এর আগে দিবসটিকে ঘিরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক। মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। তিন বাহিনীর সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। তাই বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ২১ নভেম্বর…

Read More

দেওয়ান রানা, মদন(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলায় মদন সদর ইউনিয়নের ভূমি অফিস যেন দুর্নীতির আখঁড়ায় পরিণত হয়েছে।ঘুষ ছাড়া কোন কাজই হয় না এই অফিসে।টাকায় কথা বলে।টাকায় যেনো ফাইল খুলে, ফাইল বন্ধ হয়।না হয় হয়রানির শিকার হতে হয় উক্ত ইউনিয়নের সেবা প্রত্যাশীদের। অভিযোগ রয়েছে, মদন সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা টাকা ছাড়া কোন কাজেই করেন না। নাম জারি বা ভূমি খারিজের জন্য তাকে দিতে হয় সরকার নির্ধারিত ফি’র চাইতে ১থেকে ১০গুন বেশি টাকা। তাছাড়া তার কাছে ঘুরতে হয় দিনের পর দিন। সরজমিনে গিয়ে দেখতে পাওয়া যায়, উক্ত ইউনিয়নের ভূমি কর্মকর্তা নিজ কার্যালয়ে বসেই জমি খারিজের বিষয়ে এক ব্যক্তির সাথে দর কষাকষি করছেন।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া মৌলভীবাজারের দুই তরুণীর সন্ধান এখনো পায়নি পরিবার। গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন তারা। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭)। সে গত ১৪ নভেম্বর সকাল ৯টায় কলেজ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা মো. মোস্তাকিন মিয়া বলেন, আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও নেই। পরে মৌলভীবাজার মডেল থানায়…

Read More

ভোট কেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটারের জন্য নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে চালু করা হয়েছে পোস্টাল ভোট। প্রবাসী, কারাবন্দি, নির্বাচনী এলাকার বাইরে বসবাসকারী ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত ভোটারদের জন্য এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের বিষয়টি প্রচারের জন্য বলেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভায় বলা হয়েছে, আগ্রহী বাংলাদেশি ভোটার তালিকাভুক্ত প্রবাসীরা চাইলে দূতাবাসের মাধ্যমে এই সুযোগ কাজে লাগাতে পারে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ৪০ জন প্রতিনিধির অংশগ্রহণে আড়াই ঘণ্টার ওই বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, আইনের আলোকে পোস্টাল…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে শনিবার। মনোনয়ন বিক্রির দ্বতীয় দিনেই ৮৫যশোর-১ আসনের জন্য হালিখানিক নেতা দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। সারা দেশে আলোচনা-সমালোচনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চলছে জল্পনা-কল্পনা, চুলচেরা বিশ্লেষণ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায়, হাট-বাজার, মাঠ-ঘাট, গ্রামের অলি-গলিসহ সর্বত্র এখন চলছে কে হতে চলেছে ৮৫ যশোর-১ (শার্শা)’র নৌকার কান্ডারী। সঙ্গে সঙ্গে বিগত দিনের নেতাদের কর্মকান্ডের চুলচেরা হিসাব-নিকাশ। যশোর-১ (শার্শা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নড়ে-চড়ে বসতে শুরু…

Read More

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিচাগাড়ী গ্রাম থেকে হ্যাকার (প্রতারক)চক্রের মুল হোতা আপেল মাহমুদ কে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, প্রতারক আপেল কে  ১৫১ধারা গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি হ্যাকারদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিকাশ, নগদের এ্যাকাউন্ট হ্যাক করে দেশের বিভিন্ন স্থানের মানুষের সরকার  থেকে দেয়া অর্থ বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা,শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট থেকে  লাখ-লাখ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র জ্বীনের বাদশা হ্যাকার। এসব জ্বীনের বাদশা হ্যাকার কোন সময় বিকাশ ও নগদ এজেন্টের দোকানে টাকা উত্তোলন করতে এসে অনেক সময় ধরা খেয়ে জনতা হাতে আটক…

Read More