Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ভাটাপাড়া গ্রামের সৌদি প্রবাসী সুকেশ করের স্ত্রী পদ্মাবতি দত্ত নিজে গাছ কেটে পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে পদ্মাবতি পাশ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে পরিবারের সিনিয়র সদস্যরা বাধা দিলে তাদের ওপর ক্ষিপ্ত হন পদ্মাবতি। এসব নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকে তাদের মধ্যে। এরমধ্যে গত ২৩ সেপ্টেম্বর সকালে পদ্মাবতি তার ঝাঁ’য়ের চিচিঙ্গা গাছ কেটে ফলেন। এ নিয়ে ঝাঁ ছায়া রানী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় পদ্মাবতি ঝায়ের কোলের শিশুর নাক খামছে রক্তাক্ত করেন। পরে নিজের এসব অপরাধ ঢাকতে থানায় গিয়ে উল্টো ঝা, চাচাতো…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের দুই মাস ২৭ দিন পর নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। হাড়গোড়ে জড়ানো থাকা জামা-কাপড় দেখে এটিকে সনাক্ত করেছে তার পরিবারের লোকজন। স্ত্রী ও ভাইসহ পরিবারের লোকজনের দাবি- স্থানীয় একটি মাদরাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেনের বিরোধীতা করায় প্রভাবশালী একটি চক্র শামীমকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় নিজ গ্রামে শামীমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এরআগে গত শনিবার উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী বিরান্ধরী বিল থেকে শামীমের হাড়গোড় উদ্ধার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গণ্ডা ইউনিয়নের বীরমুহুরী গ্রামে বুড়া থেকে হালিমা খাতুন (৭০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত হালিমা খাতুনের স্বামী মৃত সৈয়দ আলী। তিনি ছেলের মৃত্যুর পর থেকে পুত্রবধূর সঙ্গে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা খাতুন মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন। ভিক্ষাবৃত্তি ও মানুষের সাহায্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বীরমুহুরী বাজার থেকে ফেরার পথে রাস্তার পাশের একটি গর্তে পড়ে পানিতে ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে। গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সুমন জানান, মৃত হালিমা খাতুন আমাদের গ্রামেরই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চিরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে কিনা, কিংবা তাদের সময় কীভাবে ব্যয় করছে- এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব শিক্ষকের যেমন রয়েছে, তেমনি অভিভাবকেরও সমান দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. হিলালী বলেন, আমিও মফস্বল থেকে পড়াশোনা করেছি। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ…

Read More

নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ বিষয়কে প্রতিপাদ্য করে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৫-২০২৬ এর আওতায় তারুণের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা পৌরশহরে আঞ্জুমান বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানে সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিক। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষক শাহানুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন একদল ছাত্র-ছাত্রী অভিভাবক। ইউএনও অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। আবেদনকারীরা অভিযোগ করেছেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অভিভাবকদের অবগত না করে ‘মনগড়া’ ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং শিক্ষাবিধি পরিপন্থী। তারা অবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত করে সকল অভিভাবককে অবগত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। আবেদনপত্রে অভিভাবক প্রতিনিধি মো. রানেল মিয়া লিখেছেন আমরা সচেতন ছাত্র-ছাত্রী অভিভাবকরা এ ধরনের কমিটি মেনে নিতে পারি না। অবৈধ কমিটি বিলুপ্ত করে সকলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমদাদুল হক তালুকদার। সঞ্চালনায় ছিলেন প্রশাসক আলামিন সরকার। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনু, জামায়াতে ইসলামের কেন্দুয়া উপজেলা আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম। এ সময় আরও বক্তব্য রাখেন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক…

Read More

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে, দুর্গাপুর পৌরশহরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি)। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩১ বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল এস এম কামরুজ্জামান। অন্যদের মাঝে সহকারি পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে সহ পুজা কমিটির…

Read More

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়ার সন্তান ও ফায়ার সার্ভিসের নিবেদিত প্রাণ কর্মী শামীম আহমেদ (রুকেল)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শৈশবের বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া। এর মাত্র কিছুক্ষণ আগে শামীমের সংকটাপন্ন অবস্থার খবর প্রকাশিত হয়েছিল। প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত শামীম দায়িত্ব পালনকালে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হোসেন ও মেডিকেল অফিসার ডা. শহীদুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বারমারী বিডি (০৪২২) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় প্রকল্পের ২৮৩জন শিশুদের মাঝে বিনামুল্যে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কম্প্যাশনে মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এ সমাগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বারমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস, এনসিসি চেয়ারম্যান কম্প কুমার ম্রং, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা প্রমুখ। বিতরণকৃত সামগ্রীর মাঝে, খাতা, কলম, ইংরেজী গ্রামার বই, লন্ড্রী সাবান, লাইফবয় সাবান, হুইল…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় পাঁচ জন চিকিৎসক দিয়ে চলছে একশো শয্যার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে কাঙ্খিত সেবা বঞ্চিত হচ্ছেন হাওরপাড়ের প্রায় সোয়া দুই লাখ মানুষজন। চিকিৎসক-সংকট, ল্যাব টেকনিশিয়ান ও সনো-লজিষ্ট পর্যাপ্ত না থাকায় হাসপাতালে আসা রোগীদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে ছুটতে হচ্ছে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে। যেতে হচ্ছে জেলা সদরসহ বিভাগীয় শহরে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশী রোগীরা। মোহনগঞ্জ উপজেলা একশো শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার জনবল কাঠামোও নেই। হাসপাতালে কাগজে-কলমে ১৭ জন কর্মরত চিকিৎসকের মধ্যে পঁঅচ জন চিকিৎসক রয়েছে। এর মধ্যে ১১ বছর ধরে একজন এবং দুই বছর ধরে অপর চিকিৎসক হাসপাতালে আসছেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকর বিতরণ করা হরেছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মাদকমুক্ত, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্যারাম বোর্ড বিতরণ করেন অনীক মাহবুব চৌধুরী। সোবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ক্লাসে খেলাধুলার সরঞ্জামতি বিতরণ করেন জেলা ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। জেলা ছাত্রদল সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য-মাদকমুক্ত শিক্ষালয় গঠন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, সম্ভাবনাময় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং এই ক্রীড়াচর্চা কেবল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। এ সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি জহিরুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান, গোলাম মোস্তফাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, নবঘোষিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরিচিতি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভার মূল আলোচ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় সংঘবদ্ধ মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। চীনা নাগরিকসহ একাধিকজনকে আসামি করে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ। বাদী রুবেল (৪৫), সাং কমলপুর, কেন্দুয়া পৌরসভা থানায় অভিযোগ করেন—তার মেয়ে ও দুই বান্ধবীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর মামলা রুজু হয়। মামলায় স্থানীয় ফরিদুল ইসলাম (৩৫) ও চীনা নাগরিক Li Weihao (৩২) সহ ছয়জনকে আসামি করা হয়। ওইদিনই কেন্দুয়া থানা পুলিশ ফরিদুল ইসলাম ও Li Weihao-কে আটক করে। পরে ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে কলমাকান্দায় ভেঙে ফেলা হলো পুরোনো বিপজ্জনক বাঁশের সাঁকো। তার জায়গায় নির্মিত হয়েছে নতুন একটি নিরাপদ ও দৃষ্টিনন্দন সাঁকো। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকোটি উদ্বোধন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিশুদের এ সাঁকো উপহার দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে বিশারা গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। দুই বছর আগে পাহাড়ি ঢলের পানির স্রোতে মাঠে প্রায় ৬০ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: আর্থিক লাভ ও অনিয়মের আশ্রয় নিয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আওয়াল হিমেল। তিনি বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ এর ধারা অনুসরণ করে ক্রয়কারী (PE) প্রতিষ্ঠান বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর বাজেটের অধীন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে দুজন গাড়ির ড্রাইভার, একজন করে স্পিড বোট ড্রাইভার, পাম্প অপারেটর, সহকারী বাবুর্চি ও বেয়ারার এবং তিনজন চৌকিদার, চারজন ক্লিনার, সাতজন গেট অপারেটর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামে জনকল্যাণ সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন- আজাদ মিয়া (৪০), আব্দুর রহমান (৩০), কামাল হোসেন (২৯), আবু সায়েম ভূঁইয়া (৪৫), তাসবির (২২), লাদেন ভূঁইয়া (২৩) ও সাকিব আকন্দ (২২)। এর মধ্যে গুরুতর আহত কামাল হোসেন ও আবু সায়েম ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে জেলা সমাজসেবা অফিসের একটি প্রতিনিধি দল চিথোলিয়া জনকল্যাণ সমিতির উদ্যোগে নির্মাণাধীন…

Read More