- বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
- নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু
- ইরাকে ইরান-সমর্থিত ‘সশস্ত্র’ গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদির হামলা
- গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে ডিজিটাল শিখন পদ্ধতি
- শরীয়তপুরের তিথী মন্ডল দারিদ্রতাকে জয় করে এখন স্বপ্নজয়ের পথে
- জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩: প্রধানমন্ত্রী তাকাইচি
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: আর্থিক লাভ ও অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। এমন অভিযোগ আনয়ন করে দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বরাবরে আপিল করেন। এদিকে তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে তথ্য প্রাপ্তির জন্য আবেদনের প্রেক্ষিতে একমাত্র চুক্তি সম্পাদনের নোটিশ (NoA) ব্যতিত ব্যবসায়িক কাগজপত্রেকে ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে প্রতিবেদককে অন্যান্য কাগজ পত্রাদি সরবরাহে অপরাগতা প্রকাশ করেন নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী। আপিল এবং গত ২১ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা মেইল বিডি ডটকমে’…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে, কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম এর সঞ্চালনায়, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি…
নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জা নজরুলের সঞ্চালনায় উপজেলার খুঁজিউড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং কুল্লাগড়া ইউনিয়ন শাখা এই আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে দলের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যধি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক আমাদের এলাকায় ঢুকছে, এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য,দেশ ও সমাজকে রক্ষার জন্য আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশনস্প্রিং এর সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে হলরুমে বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য নিয়ে এক আলাচনায় বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. মানিক মিয়া, সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম। বক্তারা বলেন, বিশ্ব দৃষ্টি দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদের দৃষ্টি এবং চোখের স্বাস্থ্যের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। আমাদের চোখ আমাদের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে…
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদের মধ্যে রয়েছে ৩৭ বোতল এমসি ডোয়েলস ও দুই বোতল র্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশী মদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বুধবার রাত ৯টার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ মাদক বিরোধী অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র স্থানান্তর না করার দাবীতে এক মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এম এ ছালাম দিশারী, ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা ডাক্তার সোহেল, আব্দুল খালেক, আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজী আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি ডাক্তার আব্দুস সাত্তার, সুসং সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক জুবায়েল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বারহাট্টার চন্দ্রপুর বাজারে কুরআন অবমাননা করায় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননা দুই ঘটনার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোব) জোহরের নামাজের পর বারহাট্টা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একে খান দাখিল মাদরাসার সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বারহাট্টা উপজেলা শাখার সহসভাপতি ও বড় মসজিদের খতিব মাওলানা ছাইদুল হক, পরিচালনা করেন উপজেলা হেফাজতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আরমান হোসেন বাক্কী। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমান হিসেবে কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মদ্রোহীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশুজিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মস্তুল মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ আদায়ের জন্য শফিকুল ইসলামের মা মালেকা বেগম ঘুম থেকে উঠে দেখেন, তার ছেলে রুমে নেই। এরপর তিনি বাড়ির বাইরে বের হয়ে দেখেন, বাড়ির পাশের পুকুরপাড়ের একটি আমগাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে তার ছেলে। তখনো ছটফট করছিলেন শফিকুল। মালেকা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ও পাশের মসজিদের মুসল্লিরা ছুটে এসে শফিকুলকে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তার…
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল ধর্ম নিয়ে কটূক্তি এবং পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুবসমাজের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, আমরা ৯০ শতাংশ মুসলমানদের দেশে বসবাস করি। এর পরও এই দেশে সম্প্রীতি নস্ট করার জন্য, বারবার অন্য ধর্মের লোকেরাই আল কুরআন অবমাননার ঘটনা ঘটাচ্ছে। আমরা কুরআন অবমাননাকারী অপুর্ব পালের ফাঁসি চাই। এই দেশে আর কেউ পবিত্র কুরআন অবমাননা করুক আমরা তা চাই না, কুরআনকে নিয়ে কটুক্তি করুক আমরা আর শুনতে চাইনা। সমাবেশে মুফতি নুরে আলমের…
নিজস্ব প্রতিবেদক: ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। সঞ্চালনায় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই কামাল আহমেদ, পল্লী জীবিকা প্রকল্পের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যুবদল নেতা শামীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “শামীম ভাই কবরে, খুনি কেনো বাহিরে? আমার ভাই মরলো কেনো- জবাব চাই, জবাব চাই! এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন—হিলালী ভাইয়ের এ্যাকশন!” ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নিখোঁজ হন গণ্ডা ইউনিয়ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেরা প্রেসক্লাবকে একটি কম্পিউটার সেট প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে ওই কম্পিউটার সেট হস্তান্তর করেন শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যগণ। কম্পিউটার সেট হস্তান্তর পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক, প্রভাত সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহালম এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ…
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়। দুদক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারি পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বলেন, তার নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, ওষুধের স্টোর রুম, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় খাবারের মান খুবই নিম্নমানের। সকালের নাস্তার পাউরুটি, কলা ও ডিমের আকার…
নিজস্ব প্রতিবেদক: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহিদ। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ। বক্তারা বলেন, কন্যাশিশুদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও অধিকার…
নিজস্ব প্রতিবেদক: ‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, ভেটেনারী সার্জন সীমা রানী দাস, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫”। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল- “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা নাইমুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১ টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ইউএনও এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এবং উপজেলার সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন- থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল সীমান্ত এলাকায় টহলকালে ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি খন্দকারসহ ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন (৩০) মো. আ. হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)। জানা গেছে, এর আগে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় জনতা মাদকসহ তাদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। রায় ঘোষণার পর কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করেছে। এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে থানা থেকে মাত্রে দেড়শো গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানা মোড়ে নিজ দোকান “নারায়ণ স্টোর”-এর ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নিরু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানা মোড়ে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের নিথর দেহ দেখতে পান এক ক্রেতা। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার…

