- বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
- নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু
- ইরাকে ইরান-সমর্থিত ‘সশস্ত্র’ গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদির হামলা
- গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে ডিজিটাল শিখন পদ্ধতি
- শরীয়তপুরের তিথী মন্ডল দারিদ্রতাকে জয় করে এখন স্বপ্নজয়ের পথে
- জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩: প্রধানমন্ত্রী তাকাইচি
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে কারিগরি (মাধ্যমিক) পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেসকোর ঢাকার প্রধান সমন্বয়কারী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম। নিহত কৃষক আওয়াল হোসেনের শ্যালিকা চায়না আক্তার বলেন, বিকালে গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন তারঁ লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ…
নিজস্ব প্রতিবেদক: ‘‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে থেকে আগত শিক্ষকদের নিয়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক জন ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মো. বজলুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ সাহা, অধ্যক্ষ রুমন রাংসা, মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ ও আহতদের পরিবার-পরিজনরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে নিহত ও আহতদের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ ও আহতদের জন্য সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের দাবির মধ্যে ছিল- নিহত ও আহতদের “গণতন্ত্রের বীর শহীদ” ঘোষণা, পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ব্যয় বহন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ। শহীদ পরিবারের স্বজনরা বলেন,…
নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষকতা একটি মহান পেশা’- এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম (ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক…
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা ও প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখা। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের উপর হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া কবিরাজের কবলে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। উপজেলার কলমাকান্দা পূর্ববাজারের বাসিন্দা একেএম মোজাম্মেল হক (৬২) অভিযোগ করেছেন, পিত্তথলীর পাথরের চিকিৎসার কথা বলে কবিরাজ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগে জানা যায়, কিছুদিন আগে আল্ট্রাসনোগ্রামে তার পিত্তথলীতে পাথর ধরা পড়ে। এ সময় গুতুরা বাজারের তামান্না স্টোরে কবিরাজী চেম্বার চালানো আরমান হোসেন কাঞ্চন নিজেকে বিশেষজ্ঞ কবিরাজ পরিচয় দিয়ে প্রতিশ্রুতি দেন, মাত্র দুই হাজার পাঁচশ টাকার বিনিময়ে কবিরাজ রোগ সারিয়ে দেবেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী টাকা প্রদান করে ওষুধ সেবন করলে অসুস্থতা বাড়তে থাকে। পরে তিনি বাধ্য হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হন। ভুক্তভোগীর অভিযোগ, ভুয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দুর্গাপূজায় মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে একটি মণ্ডপে যায় অন্তরসহ ১৫-১৬ যুবক। তারা সেখানে গিয়ে সাউন্ডবক্সে গান বাজাতে বলে। গানের সাথে ওই যুবকেরা নাচানাচি করে।…
কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন আরেকটি গান রিলিজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পলাশের নিজস্ব ইউটিউব চ্যানেল (Enamul Haque Palash) থেকে ‘চাকা’ শিরোনামের গানটি রিলিজ করা হয়। আধুনিক ধারার এই গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী জুয়েল আজাদ। সুর করেছেন অলক বাপ্পা। সঙ্গীতায়োজন করেছেন ইয়ামিন ইলান। শিল্পী জুয়েল আজাদ বলেন, গানটির কথা ও সুর আমার ভালো লেগেছে। আমি মনপ্রাণ উজার করে গেয়েছি। গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত মানুষ আর মানব সভ্যতার একটি চিত্রকল্প। আধুনিক এই গানটিতে সুরকার ও শিল্পী প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আশা করি সব ধরণের শ্রোতাদের গানটি ভালো লাগবে। গানটির সুরকার অলক বাপ্পা বলেন, এনামূল হক পলাশের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নূরে আলম ফারাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু ইউসুফ খান পাঠান। সভায় বক্তব্য রাখেন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রবিন আহমেদ, অপু মিয়া প্রমুখ।…
নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি জনপদে বসবাসকারী মানুষের দুর্ভোগ নিরসনে এবার এগিয়ে এলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সামাজিক সংগঠন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদ। উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সীমান্ত এলাকার কাঁচা রাস্তার জরুরি মেরামত কাজ তারা নিজস্ব অর্থায়নে শুরু করেছে। শনিবার (৪ অক্টোবর) রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু। স্থানীয় এলাকাবাসী জানান, বর্ষাকালে রাস্তাটি ভয়াবহ রকম কর্দমাক্ত হয়ে যাওয়ায় এলাকাবাসী এবং স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়। দীর্ঘদিনের অবহেলা এবং উন্নয়নমূলক কাজ না হওয়ায় সমস্যা তীব্র আকার ধারণ করে। রাস্তা সংস্কার কাজের ব্যাপারে মঞ্জুরুল হক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এমন অভিযোগ আনয়ন করে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সংবাদ করা হয়ছে। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টা কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানায়, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল স্থানীয় একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে অন্যান্য নেতাকর্মীরা ছুটে গেলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় যুবদল নেতা হাবিবুর রহমান হাবুল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রোগ্রামে বিএনপি’র নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। শনিবার (৪ অক্টোবর) বিকাল ২টায় কেন্দুয়া উপজেলা পরিষদ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া পৌরসভা হয়ে থানার ভিতর গোলচত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হামলার প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। যারা এ হামলায় জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায়…
নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে চলছে কর্মবিরতি। আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্যরা। তারা বলেন, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের…
নিজস্ব প্রতিবেদক: বহু বছর পর আবারো বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। ইতোমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে। নেত্রকোনার জেলার দুর্গাপুর উপজেলা থেকে সামিয়া আক্তার (১০), প্রাথমিক পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনটিতেই ইয়েস কার্ড পেয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনটি ক্যাটাগরি হলো দেশাত্ববোধক গান, লোকগীতি ও হামদ নাত। সামিয়ার জন্ম এক সাধারণ সাংস্কৃতিক পরিবারে। তার দাদা কবি আবুল বাশার, যিনি দুর্গাপুরের সাহিত্য অঙ্গনে সুপরিচিত এক নাম। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহী সামিয়া কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজ প্রচেষ্টা ও পরিবারের অনুপ্রেরণায় গান শেখে। তার বাবা, সংস্কৃতিকর্মী শামীম…
নিজস্ব প্রতিবেদক: ‘‘পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে ছেলের লাশ” একসময় চোখে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন। মেধা আর প্রতিভার জোরে সফলভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, সেই স্বপ্ন অধরাই থেকে গেল। বলছি শাকিল আহমেদ (২২) এর কথা, যিনি পারিবারিক অর্থনৈতিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে বেছে নিয়েছিলেন অটোরিকশা চালানোর কাজ। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা সেই সংগ্রামী যুবকের জীবন এখন এক কঠিন সংকটের মুখে। সম্প্রতি তিনি এক দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যে হাত অটোরিকশার হ্যান্ডেল ধরে পরিবারের দায়িত্ব বহন করতো, আজ সেই হাত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা…
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে অষ্টম শ্রেণি পড়ূয়া স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর সেনা ও সন্ত্রাসী হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কের এ বিক্ষোভ কর্মসূচী পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনা জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সিপিবি’র নেত্রকোনা জেলা কমিটির সদস্য নলিনী কান্ত সরকার ও সঞ্চালনায় ছিলেন শহর কমিটির সাধারণ সম্পাদক মো. আবুবকর সিদ্দিকী নাদিম। বক্তব্য রাখেন, সিপিবি’র জেলা কমিটির সদস্য মোশতাক আহমেদ, কোহিনূর বেগম, মনজুরুল হক তালুকদার, শহর কমিটির সভাপতি অ্যাড. প্রেমানন্দ সরকার,…
নিজস্ব প্রতিবেদক: বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই পুজার দ্বিতীয় দিন হলো মহাসপ্তমী। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, মন্ডপ ঘুরে ঘুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করছেন অন্যান্য ধর্ম্মালম্বীরাও। সকালে নবপত্রিকা স্থাপন, কল্পারম্ভ ও বিহিত পূজায় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল থেকেই মন্ডপ গুলোতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভীর। আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি মন্ডপে মন্ডপে সন্ধ্যার বিশেষ পূজাও অনুষ্ঠিত হয়। মহাসপ্তমীতে মন্ডপ ঘুরে দেখা গেছে, ভক্তরা প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। পুরোহিতের সঙ্গে মন্ত্রে সুর মিলিয়ে করছেন দুর্গা মায়ের বন্দনা। কেউ কেউ এসেছেন শুধু দেবী দর্শনে। পূজা শেষে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী,…
নিজস্ব প্রতিবেদক: ‘‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’’ এই প্রতিপাদ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এতে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া পুজা সম্পন্নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামন্ডপে গঠন করা হয়েছে সহায়ক টিম। স্থানীয়ভাবে গঠিত এই টিমে রয়েছেন বিএনপি’র ছয় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। রবিবার বিকেল থেকে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ষষ্টী পূজা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবকগণ কাজ করবেন। অংশগ্রহণকারীরা জানান, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের উৎসবে পাশে থেকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের তিন মাস পর যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও ডিএনএ পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি, পরিবার ও স্থানীয়রা কঙ্কালটিকে শামীমের বলে দাবি করে জানাজা সম্পন্ন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গণ্ডা ইউনিয়নের মনকান্দা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা ও কর্মীরা।…

