Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: “বাংলাদেশে অসংখ্য হত্যাকান্ডসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এরমধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?” সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা সমাবেশে মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী’র এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহী মসজিদের সামনের সড়কে ‘সচেতন আলেম ও ছাত্র সমাজে’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে আলেম সমাজের পক্ষে বক্তব্য দেন, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে পৌরশহরের দেওথান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিবুল হক রব্বানি (২৫) ও মাইলোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে নির আলম (২৩)। মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের দেওথান এলাকায় নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন নাসরিন আক্তার পারুল নামে এক নারী। গত রবিবার দুপুরে কিছু গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন তিনি। গাড়ি থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যর প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে নেত্রকোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। ‘আমার সোনার বাংলায় বৈষম্যর টাই নাই’ এই শ্লোগানকে সামনে রেখে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- নেত্রকোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান কবির, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মিসেস রমা রায়, মো. আব্দুল সত্তার খান, আজহারুল ইসলাম খান জালাল, মো. জাহিদুল ইসলাম রাজু, সুরজিৎ চৌধুরী, বিদ্যুৎদেব বর্মন, মো. মাহবুব…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপি নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির আহবায়ক কমরেড ডা. দিবালোক সিংহ। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে মনি সিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি-২০২৫’-এর অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকালে কলমাকান্দা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানেরও আয়োজন করা হয়। যাতে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভূমি সংক্রান্ত অধিকার বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। কর্মশালায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন। কর্মশালাটি সঞ্চালনা করেন পিসিসির উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, পিসিসির ফিন্যান্স অফিসার পল বিশ্বাস, সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজংসহ বিভিন্ন শ্রেণি-পেশার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এই রায় প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন- অপু চন্দ্র সরকার (৩১), মামুন আকন্দ (৩৪), সুলতান মিয়া (৩১)। তারা জেলার সদর উপজেলার ঠাকুনাকোনা এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরাকোনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা লালচাঁনের কিশোরী মেয়ে পান্না আক্তার প্রতিবেশিদের বাড়িতে বেড়াতে গেলে একই এলাকার অপু চন্দ্র সরকার, মামুন আকন্দ ও সুলতান মিয়া পান্নাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের ফিশারী পুকুরের একটি ঘরে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে সরকারি জমি দখল ও অনৈতিক কর্মকান্ড পরিচালনাসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৮ জুলাই) নেত্রকোনা জেলা প্রাথমিক কর্মকর্তা শহিদুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত সহাকারী শিক্ষক এরশাদ মিয়া উপজেলার সফর বাংলা গ্রামের বাসিন্দা। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে। ওই সময়ে আওয়ামী নেতাদের সাথে নির্বাচনী মঞ্চে তাকে একাধিকবার দেখা গেছে। এসব কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে তদন্ত শুরু হলেও আওয়ামী নেতাদের দিয়ে তদন্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প হয়েছে।  সোমবার (২৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ও নেত্রকোনা মেডিকেল কলেজের আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে এই কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলাতানা নুপুর, সদর হাসপাতালের আরএমও ডা. মাজারুল আমীনসহ আরো অনেকে। আয়োজকরা জানান, রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা অন্যের জীবন বাঁচাতে পারে। এটা গণসচেতনতা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। রবিবার (২৭ জুলাই) অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসফিকুর রহমান রুবেল জানান, ২৫ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান, অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভাঙা এবং ভেতরের সরঞ্জামাদি চুরি হয়েছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা হয়েছে। রোববার দুপুরে লিখিত ভাবে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ বক্তব্য প্রদানের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।  রবিববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান প্রদান করেন। মিছিলে জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলা বিএনপির নেতাকর্মী, জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুর্বঘোষিত পদযাত্রা প্রতিহত করতে ফেসবুকে পোষ্ট করেন মো. হুমায়ুন কবির (৩৬) নামে এক যুবলীগ নেতা। সেই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে নিজ ইউনিয়নের খানপাড়া এলাক থেকে আটক করা হয়। আটককৃত মো. হুমায়ুন কবির নেত্রকোনার পুর্বধলা উপজেলা খলিশাউড় পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নারে ছুটু মিয়ার ছেলে। সে খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির গত শনিবার (২৬ জুলাই) রাতে @Humayun Kabir নামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে এক পোস্টে এনসিপি’র সমাবেশ প্রতিহত করার আহবান জানান। তার এই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছে- স্বাধীনতাপন্থী, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা রক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। রবিবার (২৭ জুলাই দুপুরে “জুলাই পদ যাত্রার” অংশ হিসেবে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্থ কালেক্টরেট মাঠে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নেত্রকোনা হাওর-বাওর অধ্যুষিত এলাকা। নেত্রকোনাতে বন্যা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা রয়েছে। শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ও কর্মসংস্থানের অভাব রয়েছে। এনসিপি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান অধিকার নিশ্চিত হবে। নেত্রকোনার মানুষের বন্যা ও দুর্যোগের বেহাল লাঘবে…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। রবিবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ৯৬টি কিন্ডারগার্টেনের শত শত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিলও করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এতে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক আবু সোয়েম ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মুচলেহা মাহমুদ, প্রচার সম্পাদক আশিকুজ্জামান রাজন, সম্মানিত সদস্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মো. রফিকুল ইসলাম শামীম (৩৮) নিখোঁজ হওয়ার ২৪ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার (২৭ জুলাই) মামলা দায়ের এর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে গত শুক্রবার দিবাগত রাতে নিখোঁজ শামীমের বড় ভাই সাইফুল ইসলাম (৪০) বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে কাঁচা রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন শামীম। এসময়…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭জুলাই) সকাল সাড়ে ১০টার সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পৌরশহরের জজ কোর্ট এলাকায় এ কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ্ হায়দার। সাইফুল্লাহ্ হায়দার বলেন, বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্র বিন্দুই হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব। সাধারণ মানুষের আস্থার শেষ ভরসাই হবে এনসিপি। তিনি আরো বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের আপনার মতো সদস্যদের প্রয়োজন নেই। কেউ যদি এনসিপি’র পরিচয় ব্যবহার…

Read More

নিজস্ব প্রতিবেদক: “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”- এমন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে উঠেছিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। অথচ এসব প্রতিষ্ঠানও দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।এই বঞ্চনা শিশুদের প্রাপ্য অধিকার হরণ এবং সংবিধানের সাম্যের নীতির পরিপন্থী এমন অভিযোগ করেন বক্তারা। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কেন্দুয়া-এর সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা মুসলেহা মাহবুব এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, ঔষধ, সুদবিহীন, প্রতিবন্ধিকার্ড ও শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধি মো. ফরহাদ হোসাইন, এনসিপি প্রতিনিধি রেজাউল করিম মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে সংঘটিত হয়েছিল এক গৌরবোজ্জ্বল সম্মুখযুদ্ধ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই লড়াইয়ে শহীদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের আত্মত্যাগ স্মরণে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ জুলাই) পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস-২০২৫। সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও পরে লেংগুরায় শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজিত হয় বিশেষ দোয়া ও প্রার্থনা। পরে লেংগুরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকার। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজহারভুক্ত পলাতক আসামী পার্থ সাহা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পার্থ সাহা রায় (৩৫) কলমাকান্দা সদরের পরিবর্তন সাহা রায়ের পুত্র। পার্থ বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত এবং একসময় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলের দিকে পুলিশ পার্থকে নেত্রকোনা সদর আদালতে প্রেরণ করে। এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হাসান জানান, নিয়মিত মামলার এজহারভুক্ত নামীয় পলাতক আসামী পার্থ সাহা রায়কে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার…

Read More