Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (চঈঈ) এর আয়োজনে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবেশ সচেতনতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী জারিগানের সুরে ও আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ এর সভাপতিত্বে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে ২০ শতাংশ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করা না করায় এবং নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা পৌরসভার সমানের সড়কে বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটি মহিলা দলের ( ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ড. আরিফা জেসমিন নাহিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রতিবাদ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার, রেখা আক্তার, হাজরা বেগম, মাহমুদা আক্তার, জলি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পানিতে ডুবে মোস্তফা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামের জহিরুল ইসলাম ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির সবার অগোচরে খেলার ফাঁকে মোস্তফা বাড়ির পূর্ব পাশে খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে শিশুটির বাবা জহিরুল ইসলাম খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরার হোসাইন লিংকন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান…

Read More

নিজস্ব প্রতিবেদক: অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। রবিবার (২৪ আগস্ট)দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসুচী শেষ হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীবৃন্দ। বক্তারা বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে, দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ ও চাষ করতে হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিজ্ঞ সহকারী জজ দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ ওয়াহাব (৬৬) এর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চৌকি আদালত মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর চৌকি আদালতের আয়োজনে শোকসভায় কলমাকান্দা চৌকি আদালতের বিজ্ঞ সহকারী জজ মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে, দুর্গাপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাকারিয়া সরকার এর সঞ্চালনায়, সিনিয়ন আইনজীবীর স্মরণে ১ঘন্টা কমল বিরতি শেষে, অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী আবু সাঈদ খন্দকার, ফারুক মিয়া, আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাড. আবু ছিদ্দিক আনোয়ারী, অ্যাড. জয়নাল আবেদীন, অ্যাড. মানেশ চন্দ্র সাহা, অ্যাড. শাহানেওয়াজ আকনজি, অ্যাড. এম…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বীর মাইজহাটি গ্রামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে অবৈধ খাল খননের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বীর মাইজহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. আব্দুল হালিম খোকন, মো. মোস্তাফিজুর রহমান এবং আলহাজ্ব মো. আব্দুল সালাম (অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার)। বক্তারা অবৈধভাবে খাল খনন ও বেড়িবাঁধ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, গত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা বিএনপি’র কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের কমিটি থেকে বাদ স্বজনপ্রীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকালে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি’র ত্যাগী ‍নির্যাতিতদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু ও রোমান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফাইজ্জামান সেলিম,…

Read More

নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। সমাজের দু:স্থ অসহায় মানুষ একটু সহানুভূতি পেলে তার বেঁচে থাকাটা সহজ হয়। সেইসব মানুষের জন্য নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কায়সার কামালের মানবিক উদ্যোগে দুর্গাপুর উপজেলার শত শত দু:স্থ-অসহায় মানুষ ফিরে পাচ্ছেন চোখের আলো। এ পর্যন্ত নেত্রকোণার দুর্গাপুরের বিভিন্ন গ্রামের ৩৮৬ জন সাধারণ মানুষ বিএনপির এই কেন্দ্রীয় নেতার অর্থায়নে চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন। মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার (২৪ আগস্ট) ১০ম ধাপে ৩৬ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে মা ও বোনকে বঞ্চিত করে পৈত্রিক পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই মো. আ. হেলিম (৬৫) সংবাদ সম্মেলন করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। অভিযোগে জানা যায়, উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মৃত আ. খালেকের ২৫ শতাংশ জমি তার চার উত্তরসূরি- বড় ছেলে মো. আ. হেলিম, ছোট ছেলে মো. সহিদ মিয়া, মেয়ে জাহেরা খাতুন ও স্ত্রী আমিনা খাতুন বৈধভাবে উত্তরাধিকারসূত্রে মালিক হন। কিন্তু ছোট ভাই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে কবি বিদ্যুৎ সরকার এর ৫০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে উপজেলার কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে কবি, লেখক, পাঠক, সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু। কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন কবি লোকান্ত শাওন, কবি আবুল বাশার, কবি জীবন চক্রবর্তী, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ডা. কামরুল ইসলাম, কবি শাওন হাসান, শহীদ সন্তোষ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন-স্থানীয় কৃষকরা। অভিযোগ উঠেছে, প্রভাবশালী চাঁন মিয়া ও মজিদ মিয়া গ্রামের প্রাকৃতিক পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে ব্যক্তিগত ফিসারি তৈরি করেছেন। এর ফলে অন্তত ৫০ একর আবাদি জমি পানিতে তলিয়ে গিয়ে ধানচাষ অনুপযোগী হয়ে পড়েছে। ভুক্তভোগী মো. মিরাজ আলী গং-এর গণ স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে দেওয়ায় শুধু আবাদি জমিই নয়, বহু বাড়িঘরের উঠানেও পানি ঢুকে পড়েছে। এতে এলাকার আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, একাধিকবার বিষয়টি নিয়ে চাঁন মিয়া ও মজিদ মিয়ার সঙ্গে কথা বললেও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ায় স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ভোর রাত ৪টার দিকে এলাকাবাসী ফতেপুর গ্রামের রুকন মিয়ার বাড়ি থেকে প্রথমে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ডের আনন্দ বাজার মোড় থেকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের থানায় নিয়ে আসে। আটকৃতরা হলেন- ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার শহীদুল ইসলাম…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমাইজহাটি গ্রামে ফসলি জমি ও বেড়ি বাঁধ/রাস্তা কেটে জোরপূর্বক খাল খননের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জলাবদ্ধতা নিরসনের দাবিকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হলেও এতে কৃষক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী গড়াডোবা ইউনিয়নের টাঙ্গুয়া ও আঙ্গারোয়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। অপরিকল্পিত বাঁধ ও মাছের ঘের (ফিশারিজ) নির্মাণের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে হাজার হাজার একর আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়েছে। এ অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টার দিকে শতশত মানুষ দুটি বেকু মেশিন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাঞ্চল্যকর সিএনজি চালিত অটোরিকশা চালক নূর জামান (৩৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ২৪ ঘণ্টার ব্যবধানে মামলার আসামী গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে জীবিকার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন চালক নূর জামান। পরদিন ভোর রাতে দুল্লী ব্রিজ এলাকায় রক্তমাখা অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে প্রায় একশো গজ দূরে কচুরিপানার নিচ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় জমির অধিকার, ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। কর্মশালায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পিসিসির সমন্বয়কারী কমিটির সভাপতি শেখ শামীম, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস, সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা যেন সঠিক তথ্য ও প্রয়োজনীয় সুবিধা পান- এ লক্ষ্যেই এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডের চালক মো. নুরুজ্জামান হত্যার প্রতিবাদে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় কেন্দুয়া অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ৩৬২১) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব ও ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকন্দ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রুমান খান, শ্রমিকনেতা গোলাম সারোয়ার খোকন প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাসী কায়দায় শ্রমিক ভাই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন রহমত আলীর (৫৫) জেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে যাবজ্জীবন দন্ড আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দুই বছরের কারাদন্ডে দন্ডাদেশ প্রদান করেন। আদালত সূত্রে আরো জানা যায়য়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষনা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় ও আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা বিএনপি’র সভাপতি এম.এ খায়ের, বিএনপি নেতা নাজিম উদ্দীন মণ্ডল, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব সোলায়মান হক। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় এক রাতে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ ও ১৮ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। মৃত ব্যক্তিরা হলেন, পূর্বধলার আগিয়া ইউনিয়নের মৃত রাম চরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল। পূর্বধলা থানার জানান, গত মঙ্গলবার দিনগত রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর কষ্ট সহ্য করতে না পেরে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে গালিগালাজ করে ঘর থেকে বের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার উদ্দেশ্যে আঘাত করার অপরাধে সাত মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আসামি মামুন (৩১)। তিনি কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে। নেত্রকোনার থানায় দায়েরকৃত মামলা নং- ১২(০৫)১৯, জিআর-(১৩২(২)১৯, টিআর- ৫৫/২৩ ধারা- ১৮৬/৩৩২ পেনাল কোড এর সাত মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামি হলেন গ্রেফতারকৃত মামুন। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার। এরআগে মঙ্গলবার দিনগত রাত্ আনুমানিক সোয়া ১১টার দিকে গ্রেফতারকৃত মামুনের অবস্থান নিশ্চিত হয়ে কেন্দুয়া উপজেলায় চরখিদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে…

Read More