Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা হতে ৩৬ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ‌‌‌‌‌’সিগরাম রয়েল স্টেজ, ডিলাক্স হুইসকি’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ এবং এসব মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মনু মিয়া নেত্রকোনার দুর্গপুর উপজেলায় দুর্গপুর ইউনিয়নে মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম। এরআগে ডিবি পুলিশের একটি দল গত বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলার আতকাপাড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: যে দিকে চোখ যায়, শুধু মাল্টা ফলের বাগান। থোকায় থোকায় ঝুলছে সবুজ ভিয়েতনাম জাতের মাল্টা। বাগানের গাছের ডাল গুলো যেনো মাল্টার ভারে নুয়ে পড়ছে। পতিত জমিতে মাল্টা আবাদ করে একজন সফল উদ্দ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার রনি মিত্র। এই বাগান থেকে বছরে আয় করছেন চার থেকে পাঁচ লক্ষ টাকা। রনি মিত্র, নিকুঞ্জ মল্লিক ও সুমন মল্লিকের এই মাল্টাবাগান দেখে স্থানীয় যুবকরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। জানা গেছে, ২০২২ সাল থেকে এক একর পতিত জমিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় গড়ে তুলেছেন এই বিশাল মাল্টার বাগান। প্রথমে তিন শতাধিক এবং পরে আরে দুইশো চারা রোপন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মসজিদের ইমাম দম্পত্তিকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় এক অভিযুক্ত সৈয়দ মিস্ত্রীর ছেলে মো. রুবেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য অভিযুক্তরা হলেন- মো. জলিলে ছেলে মো. জহিরুল (২৭) ও আ. সাত্তার মেম্বারের ছেলে মো. পলাশ (২৬)। অভিযুক্ত সকলেই উপজেলার সুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনায় মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. মাহামুদুল হাসান। তিনি বলেন, একজনকে গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এরআগে গত ১ অক্টোবর দিনগত রাত ২টা থেকে পরেরদিন ভোর সাড়ে ৬টার পর্যন্ত ভুক্তভোগী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে মালিকবিহীন ৬৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে এমসি ডুয়েলস ব্র্যন্ডের ভারতীয় মদ। জব্দকৃত এসব ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান। এরআগে একই দিন বিকেল ৪টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচগাঁও বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত নভেম্বর-২০২৫ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও ভেজাল প্রতিরোধে জোরদার তৎপরতা চালানোর নির্দেশ দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধচিত্র, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির অগ্রগতি, বিদ্যুৎ ব্যবস্থাপনা, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো- মাদক ব্যবসা, জুয়া, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্যের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা চত্বর এলাকায় “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, কেন্দুয়া উপজেলা শাখা” এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি শিক্ষক-কর্মচারীদের তুলনায় তারা অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছেন। তাই সরকারের প্রতি তাদের দাবি- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। বিক্ষোভ চলাকালীন সময়ে কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি খোকন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ছয়টি ফার্মেসী পরিদর্শন করে  এই ভ্রাম্যমান আদালত। পরিদর্শনে তিনটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ানের স্যাম্পল বিক্রি ও অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত দত্ত ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, বদরুর ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আনোয়ার ফার্মেসিকে সাত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়েছে। অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা রক্ষা এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দুর্ভোগ শেষ করে অবশেষে মহাদেও নদের ডাইয়ারকান্দা এলাকায় নির্মিত হলো একটি বাঁশের সাঁকো। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের মুখে এখন স্বস্তির হাসি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ১৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এ সাঁকোটি নির্মিত হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাইয়ারকান্দা, কৃষ্টপুর, বালুচান্দা, শান্তিনগরসহ আশপাশের সাতটি গ্রামের প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এতদিন সেতুর অভাবে চরম ভোগান্তিতে ছিলেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদ পার হতে হতো, বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল অত্যন্ত বিপজ্জনক। ব্যারিস্টার কায়সার…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নেত্রকোণায় বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফি ও অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া  জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনিছা পারভীন। সম্মানিত অতিথিবৃন্দ এর মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, একই বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা ও পরিবেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জনতা ব্যাংক পিএলসি’র প্রথম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসদরের কোর্ট রোডে অবস্থিত নবনির্মিত জনতা ব্যাংক উপশাখা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শারীরিক অসুস্থতার কারণে জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মজিবর রহমান স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি উপস্থিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফয়েজ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে সোয়াইবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোয়াইবা ওই গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এসময় সোয়াইবা অজান্তে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৩নং দলপা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সম্প্রতি ঘোষিত কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটিতে আওয়ামী ঘরানার এক নেত্রীকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। জানা যায়, গত ১৫ মার্চ ২০২৫ তারিখে অনুমোদিত উপজেলা মহিলা দলের কমিটিতে তাহমিনা আক্তার নামের এক নেত্রীর নাম যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়।  স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, তাহমিনা আক্তার অতীতে আওয়ামী মহিলা লীগের নেত্রী ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ বিল্টু ও সাধারণ সম্পাদক মাসুদুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাহিরে থেকে কিনে খাওয়ায় খরচ বেশি হওয়ায় প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনে গাঁজা চাষ শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মুকুল মিয়াকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মুকুল মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত জিন্নত আলী ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল নিজেই গাঁজাসক্ত ব্যক্তি। রবিবার (১৯ অক্টোবর) সকালে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর গ্রামে অভিযান চালায়। পরে মুকুলে চাষকৃত গাঁজা গাছগুলো উদ্ধার করে পুলিশ। সম্প্রতি কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাসুয়ারী এলাকায় ধানক্ষেতের ড্রেইন থেকে মো. মারুফ হাসান (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার একই গ্রামের হাদিস মিয়াা ও আমেনা খাতুন দম্পতির ছেলে। রবিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাছ ধরে ফেরার পথে স্থানীয় চার-পাঁচজন লোক হাসুয়ারী হতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে ধানক্ষেতের ড্রেইনে একজনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা দ্রুত স্থানীয় ইউপি সদস্য জনাব মো. সোহেল মিয়াকে অবহিত করেন। খবর পেয়ে ইউপি সদস্য সোহেল মিয়া ঘটনাটি কেন্দুয়া থানা পুলিশকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ৩নং চন্ডিগড় ইউনিয়নের আলেম সমাজের উদ্দ্যেগে, এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের বর্তমান প্রেক্ষাপটে, নতুন সমাজ বিনির্মানে আলেম সমাজের ভুমিকা অনেক বেশি। এ বিষয়ে মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ঈমাম হাসান আবু চান এর সভাপতিত্বে, মুফতি ওয়ালীউল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান। বিশেষ অতিথি হিসেবে, হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন, মাও হারুন অর রশীদ, জিয়াউর রহমান, মো. ইব্রাহীম, জামাল উদ্দিন, শরাফ উদ্দিন, ফরিদ আহমেদ, মুফতি এনায়েত উল্লাহ্, মুফতি মামুনুর রশীদ, কৃষিবিদ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর গ্রামে এক গৃহবধূর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিরিন আক্তার (৩৫) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার (১৯ অক্টোবর) অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন কেন্দুয়া থানা ওসি মো. মিজানুর রহমান। এরআগে গত শনিবার ভুক্তভোগী থানায় অভিযোগ জমা দেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিরিন আক্তারের স্বামী লিমন মিয়া প্রবাসে কর্মরত। এ সুযোগে একই গ্রামের রোকেল মিয়া (৪৫) ও তার স্ত্রী ববিতা আক্তার (৩৫) দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিরোধে লিপ্ত ছিলেন। রোকেল মিয়া ভুক্তভোগীর স্বামীর দিক দিয়ে মামাতো ভাসুর এবং ববিতা আক্তার তার জাঁ। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: “BE a Hand Washing Hero, অর্থাৎ হাত ধোয়ার নায়ক হোন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, চিকিৎসক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মিলনায়তনে বিভিন্ন এলাকার বাংলাদেশ আওয়ামীলীগের কর্মীদের নিয়ে বাংলাদেশ জামায়েতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়েতে ইসলামীর মাঠ পর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে, বাংলাদেশ জামায়েতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জামায়েতে ইসলামী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, দুর্গাপুর পৌর শাখার সভাপতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবারও সাপের বাচ্চা উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই গ্রামের মৃত রুম আলী শেখের ছেলে মো. সাখারুল মিয়া আখতারুল এর বাড়ি থেকে ১০টি ডিমসহ মোট ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এরআগে গত ১৬ ও ১৭ অক্টোবর তারিখে ওই বাড়ি থেকে আরও তিনটি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। এছাড়া দুই সপ্তাহ আগে একই বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা একটি বড় বিষধর পদ্মগোখরো সাপকে মারে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির স্বয়ংকক্ষে (শয়নকক্ষ) এখনো আরও সাপ থাকতে পারে। বাড়ির দুই বছরের শিশু সন্তানটি প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোজাফফরপুর ইউনিয়নে চারিতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরাধন ও শামসুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চারিতলা গ্রামের চাচাতো দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন- ঈমান রশিদের ছেলে আরাধন (৪৫), লাট মিয়ার স্ত্রী মামুদা (৩৫), আবুল হাসেমের স্ত্রী হেমেলা (৩৮), ঈমান রশিদের স্ত্রী নূরনাহার (৭০), মৃত ফজুর…

Read More