- বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
- নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু
- ইরাকে ইরান-সমর্থিত ‘সশস্ত্র’ গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদির হামলা
- গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে ডিজিটাল শিখন পদ্ধতি
- শরীয়তপুরের তিথী মন্ডল দারিদ্রতাকে জয় করে এখন স্বপ্নজয়ের পথে
- জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩: প্রধানমন্ত্রী তাকাইচি
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: দস্যুতার প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। পিয়াস আহমদ দৈনিক বাংলাদেশ বুলেটিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্সসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা, সাংবাদিক পিয়াস আহমদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকের উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা। এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা আরও বলেন সাংবাদিক পিয়াস আহমদ ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সত্য ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার বড় কাইলাটি চল্লিশাকান্দা এলাকায় মাত্র চার হাজার টাকার জন্য মো. জাহাঙ্গীর মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত জাহাঙ্গীর নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এ দিকে নিহত জাহাঙ্গীরের ভাই আলমগীর ঘটনার পর থেকে নিখোঁজের কথা জানান নিহতের পরিবারের সদস্যরা শনিবার (১৩ সেপ্টেম্বর) হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা সদর সার্কেল পুলিশ সুপার সজল কুমার সরকার। এরআগে গত শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর স্থানীয় রনি ও তরিকুল নামের দুই যুবকের কাছে চার হাজার টাকা পেতেন।…
কে. এম. সাখাওয়াত হোসেন: বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪। উদ্ধারকৃত ১৬ কেজি আটশো গ্রাম গাঁজার অবৈধ বাজার মূল্য পাঁচ লক্ষ চার হাজার টাকা। র্যাবের অভিযান টের পেয়ে অভিযুক্ত মো. ফারুক (৪২) পালিয়ে যান। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৩টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন মমিননগর গ্রামস্থ খালপাড় এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। র্যাব জানায়, র্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় নৌকাযোগে মাদকদ্রব্য…
কে. এম. সাখাওয়াত হোসেন: পনের বছর বয়সি মাদরাসা পড়ূয়া নাবালিকাকে অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আবুল হাসিমকে (২২) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১১ (সিপিএসসি) নরসিংদীর সহায়তায় র্যাব-১৪ (সিপিএসসি) ময়মনসিংহের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুল হাসিম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দায়েরকৃত কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত শুক্রবার রাত সোয়া ৭টার দিকে অভিযুক্ত আবুল হাসিমকে নরসিংদীর সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাব জানায়, পনের বছর বয়সি নাবালিকা ভুক্তভোগী মাদরাসা যাওয়া আসার…
নিজস্ব প্রতিবেদক: গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নেত্রকোনা জেলা কমিটি’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নের বটতলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মো. আমিনুল ইসলাম আলী নূরের সভাপতিত্বে এবং দেলোয়ার মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ওই সংগঠনের মহাসচিব মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) আকামল। বিশেষে অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. মিলাদ আহমেদ, কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান মো নাজমুল হক।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। প্রতিদিন শত শত মানুষ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ- নতুন সংযোগ, বিল সংশোধন, লাইন বা ট্রান্সফরমার সমস্যার সমাধান নিয়ে অফিসে এলেও তালাবদ্ধ অবস্থায় ফিরে যেতে হচ্ছে। কেন্দুয়া জোনাল অফিস হলো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এর একটি অংশ, যা কেন্দুয়া উপজেলায় অবস্থিত এবং এ অঞ্চলের বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এটি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা বিভিন্ন উপজেলা কার্যালয়গুলোর মধ্যে একটি। জানা গেছে, কেন্দুয়া জোনাল অফিসের আওতায় পুরো কেন্দুয়া উপজেলা ও পাশের আটপাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সেবা নিয়ে থাকেন। এই বিশাল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় এলাকার রাহমানিয়া দারুল উলুম কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, আফরোজা বেগম ও মিনারা খাতুন, পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ। প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির বলেন, “শিশুদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের লাশ গাছে ঝুলন্ত থাকলেও পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিলো। পুলিশ ও স্থানীয়দের ধারণা- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছর বয়সী একটি ছেলে ও পাঁট বছর বয়সী এক মেয়ে রয়েছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ…
কে. এম. সাখাওয়াত হোসেন: তরুণীকে (২২) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত যুবক সুজাতকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-৩)। তাকে মানিকেগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খুলিশি ইউনিয়নের কুমুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজাত টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় তারুণী ধর্ষণ মামলার প্রধান আসামি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন সকাল পৌনে ৮টার দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মানিকগঞ্জের কুমুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুজাতকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৪। র্যাব জানায়, ছোট বোন ও দাদা অসুস্থ থাকায় কয়েক মাস যাবত ভুক্তভোগী তরুণী…
কে. এম. সাখাওয়াত হোসেন: সাড়ে ৫৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দুই বোতল বিদেশী মদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়া এসব মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন ও অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ এক হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা ও বিদশেী মদের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন শাওন ওরফে মো. শাওন (৩২), সাইদুল ইসলাম (৩০) ও মো. মানিক শিকদার (২৯)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র্যাবের মিডিয়ার অফিসার। এরআগে গত সোমবার রাত আনুমানিক সোয়া…
নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত হলো নেত্রকোনায়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (৭সেপ্টেম্বর) জেলার পাবলিক হলে এই গণশুনানি আয়োজিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন। দুদক…
নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের সিড়ি বেয়ে দেশ গড়ায় নিজেদের প্রস্তুত করার আহবান জানিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার মোহনগঞ্জ অডিটরিয়ামে ভাটিবাংলা নাগরিক ফোরাম উপজেলাটির বিভিন্ন বিদ্যালয়ের ১১৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়। এসময় শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেষ্ট, সনদপত্র ও নিম গাছের চারা তুলে দেন। উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যরা।…
নিজস্ব প্রতিবেদক: কাগজপত্রে জমি নেই, কারসাজি করে এক ব্যক্তিকে ভুয়া খারিজ করে দিয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়াও খাজনার নামে অতিরিক্ত টাকা নেওয়াসহ সেবাগ্রহীতাদের নানারকম হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সহিলদেও মৌজায় ২০৮৬ নং (বিআরএস) দাগে ৭১ শতাংশ জমি রয়েছে। ক্রয়মূলে সাড়ে ৩৫ শতাংশ জায়গার মালিক উপজেলার দত্তগাতী গ্রামের জয়নুল আবেদিন নামে এক ব্যক্তি। আর বাকি সাড়ে ৩৫ শতাংশের মালিক নজরুল ইসলাম নামে আরেক ব্যক্তি। গত ৭-৮ বছর আগে নজরুল ইসলাম ৪০…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কিশোরীকে (১৪)। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সহায়তাকারী হিসেবে পারুল আক্তার( ৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত কিবরিয়া (২৮) পালিয়ে গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রাতে উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কিবরিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত মৃত আ. ছাত্তারের ছেলে। আর ভুক্তভোগী কিশোরী তার প্রতিবেশী। গ্রেপ্তার হওয়া পারুল আক্তার একই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। মামলা ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ‘‘তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’’ এর উদ্দ্যেগে দুর্গাপুর উপজেলায় ২০২৫ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় ৩৭জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। তারাব উদ্দিন তালুকদার স্মৃতি বৃত্তি পদক অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও সংস্কৃতিজন অধ্যক্ষ শহীদুল্লাহ খান ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, তারাব উদ্দিন তালুকদার এর কন্যা আছিয়া বারি খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের উপর শকুনের দৃষ্টি পড়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনে তিনশো জন প্রতিনিধি নির্বাচিত হয়েই সংস্কার সম্পন্ন করবেন। ভোটার যাদেরকে ভোট দেবেন, তারাই সংসদে যাবেন ও আইন সংস্কার করবেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার পৌরশহরে মোক্তারপাড়া মাঠে ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়ার মান্দারা বিল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ দুইটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়। এসময় বালুভর্তি দুটি নৌকায় প্রায় ৪০০ ঘনফুট বালু পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও পরে আদালতের নির্দেশে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইমরান হাসান নামে একটি নৌকার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। স্থানীয়রা জানান, জব্দ করা নৌকার বালু সরাসরি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে দুই জনকে বিজিবি নিজে আটক করে এবং বাকি তিন জনকে আটক করে বিএসএফ পরে বিজিবির কাছে হস্তান্তর করে। আটকরা হলো- আলম মিয়া (২০), ইমন (২০), মোনাইস ইসলাম (১৯), জুবায়ের হোসেন (১৯), রমজান আহমেদ (১৯)। কলমাকান্দা থানার ওসি সত্যতা নিশ্চিত করে মো. লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। আজ (শুক্রবার) বিকেলেই নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আসামি মো. গোলাপ হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন। স্থানীয় সচেতন…

