Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল দুর্গাপুর ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ফান্দা বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। এছাড়া বিএনপি ও তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী সরকারি, প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সকাল ১১টায় কেন্দুয়া থানা পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর শুরু হয়। এরপর সাড়ে ১১টায় তিনি মতবিনিময় সভায় যোগ দেন এবং দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে তিনি কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দুয়া পৌরসভা ঘুরে দেখেন। সূচির বাইরে দুপুর সোয়া ১টায় জেলা প্রশাসক কেন্দুয়া রিপোর্টার্স…

Read More

কে. এ. সাখাওয়াত হোসেন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, “নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচরিতা আচরনটা করবে না এনসিপি’র সাথে। প্রত্যাশা করছি, অবশ্যই এনসিপি ‘শাপলা’ প্রতীক পাবে এবং ‘শাপলা’ প্রতীক নিয়ে আগামীর নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে। আশা করি নির্বচান কমিশনের মতো একটা প্রতিষ্ঠান, যাদের উপরে আমরা আগামিতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তারা আগেই কোন না কোন চাপে আমাদের একটা বৈধ অধিকার ‘শাপলা’ মার্কা দিতে বিভিন্ন ধরনে পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে আমাদের আস্থা পাওয়া কঠিন হয়ে যাবে। আমরা অবশ্যই ‘শাপলা’ প্রতীক পাবো। এখানে যদি না পাওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকসেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত রোববার রাত ১১টার দিকে উপজেলার গারাউন্দ এলাকার একটি মাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মানশ্রী পূর্বপাড়ার মীর্জা আহম্মদ আলী মিয়ার ছেলে মির্জা আমিরুল ইসলাম (৪০), মানশ্রী গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৬), মাঘান পশ্চিমপাড়ার মতিউর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আমির মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক নেত্রকোনা সীমান্ত এলাকা থেকে ১৬ বোতল বিদেশী মদ জব্দ করেছে ৩১ বিজিবি। জব্দকৃত ‘ব্লেন্ডারস প্রাইড’ ব্র্যান্ডের ভারতী মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে গত সোমবার দিনগত রাত ১২টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে সন্ন্যাসীপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন এসব মদের বোতলগুলো জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবির অধিনায়ক আরও জানান, নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচগাঁও বিওপি’র (বর্ডার অবজারবেশন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ি ভাড়াসহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দুয়া উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা, তিনটি কারিগরি বিদ্যালয় ও তিনটি কলেজসহ মোট ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসাভাতা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।…

Read More

নিজস্ব প্রতিবেদক: মূল বেতনের ২০শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। স্মরনীকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিদ্যালয়েও পাঠদান বন্ধ রাখা হয়েছে। সকল শিক্ষক একযোগে এই আন্দোলনে অংশ নিচ্ছেন। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, সারা দেশের শিক্ষকদের ন্যায় আমরাও শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতিতে অংশ নিচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে। এর আগে রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান…

Read More

নিজস্ব প্রতিবেদক: “মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ি-সুস্থ প্রজন্ম চাই”- এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর আয়োজনে এ পথসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. গোলাম মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. নাজমুল হক এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান। পথসভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এসব সামাজিক অপরাধ দমন…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায়ও এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি- ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ, এই তিন দফা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারাদেশের শিক্ষক সমাজ। এর…

Read More

নিজস্ব প্রতিবেদক: “সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, প্রাকৃতিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী (১৮) দুর্গাপুরে অবস্থিত একটি গুচ্ছগ্রামের বাসিন্দা ও উপজেলায় ডন বস্কো কলেজের শিক্ষার্থী। আর অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) উপজেলার বাঐপাড়া গামের বাসিন্দা। সোমবার (১৩ অক্টোবর) সকালের দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভুক্তভোগীকে প্রেরণ করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। এরআগে গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর অভিযোগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। জানা যায়, ভুক্তভোগীর বাবা একজন কবিরাজ এবং দীর্ঘদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “দুর্যোগে প্রস্তুতি, নিরাপত্তাই হোক অভ্যাস”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা প্রকল্প…

Read More

‎নিজস্ব প্রতিবেদক: ‘‎সমন্বিত উদ্যাগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যে নানান আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।  সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নেত্রকোনা এর বাস্তবায়নে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিছ শেষে মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়। ‎পরে মোহাম্মদ রুহুল আমীন এর সভাপতিত্বে মোক্তারপাড়া মাঠে মহরা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। ‎বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা,ফায়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের সুরক্ষার জন্য সকল অভিভাবককে সচেতনভাবে টিকা নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রজ গোপাল মোদক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবুর মিয়া, উপজেলা মেডিকেল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুল ইসলাম চৌধুরী। রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দুয়া পশু হাসপাতালের সামনে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এসিল্যান্ড মহোদয় ভ্রাম্যমান আদালত নিয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্রই অধিকাংশ পশুখাদ্য ও ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন। অভিযান চলাকালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ফিড লাইসেন্স না থাকার অভিযোগে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় কেন্দুয়া সাউধপাড়া মোরে এস. এম. এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা সতর্কতামূলক অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযান শেষে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিরুল ইসলাম রায়হান। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এমটিইপিআই আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী, হিসাবরক্ষক আব্দুল লতিফ, স্বাস্থ্য সহকারী মো. শহীদুল ইসলাম, রিপা আক্তার, শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী বলেন, রোগ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্যের ওপর চাপ কমানো যায়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর’সহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।  রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিসের নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদানের পূর্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে জেলা জামায়াতের কার্যালয় হতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে।  এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নিকট সড়ক লিপি প্রদান করেন জেলা জামায়াতের একটি টিম।  এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় দুই বছরের প্রেমের সম্পর্কের পর কোর্ট ম্যারেজ করে বিবাহ করেন পাপন মিয়া (২০) ও নাদিয়া আক্তার (১৬)। এক মাস সংসার করার পর নাদিয়ার মা ইয়াসমিন আক্তার (৪৩) গত ১৪ সেপ্টেম্বর মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন পাপন মিয়ার বিরুদ্ধে। মামলার পর পুলিশ পাপন মিয়াকে আটক করে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করে। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ নাদিয়া আক্তারকে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করে। কিন্তু ঘটনার দুই দিন পর, রাতের আঁধারে নাদিয়া আক্তার পালিয়ে গিয়ে স্বামীর বাড়িতে আশ্রয় নেয় এবং প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে স্বামী পাপন মিয়ার মুক্তির দাবি জানায়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর। আয়োজনে ছিল- রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, নাজিরপুর, সহযোগিতায় ছিলেন রামপুর কুবরীকান্দা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। জব্দকৃত ১২ বোতল র‌্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্রেরিতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে গত শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের কাওবাড়ী নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ…

Read More