- বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
- নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু
- ইরাকে ইরান-সমর্থিত ‘সশস্ত্র’ গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদির হামলা
- গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে ডিজিটাল শিখন পদ্ধতি
- শরীয়তপুরের তিথী মন্ডল দারিদ্রতাকে জয় করে এখন স্বপ্নজয়ের পথে
- জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩: প্রধানমন্ত্রী তাকাইচি
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে অসহায় ও দুঃস্থ মানুষের চোখে আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষ বিনামূল্যে পাচ্ছেন চোখের চিকিৎসা। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত চার ধাপে ১৮৩ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। গত সোমবার (৪ আগস্ট) চতুর্থ ধাপে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে ৪৬ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়। তাদের মধ্যে ২৬ জন নারী এবং ২০ জন পুরুষ। তারা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। এর আগে ১৯ জুলাই…
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের উদ্যোগে এক স্মৃতিসম্মান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ২টায় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক আহাদ। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কবির প্রমুখ। বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, জুলাই-আগস্টে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়ার হুশিয়ারি- “গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ বিন্দু রক্তও দিতে প্রস্তুত” জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে বিজয় মিছিলটি কেন্দুয়া পৌর শহরের খাদ্যগুদাম এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খাদ্যগুদাম মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে আমরা…
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের পতনের দিবস স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, ৫ আগস্ট সাধারণ মানুষের ইতিহাসের দিন। এই দিনে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনের মুখে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। এ বিজয় গণতন্ত্রকামী জনতার। সমাবেশে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি’র চারটি বিভক্ত গ্রুপ চারভাবে পৃথক পৃথক বিজয় র্যালির আয়োজন করে। একই দল, একই উপলক্ষ, একই আদর্শ- তবুও দেখা গেল না কোনো যৌথ কর্মসূচি বা ঐক্যবদ্ধ মিছিল। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার ও জেলা বিএনপির সদস্য এস এম শহিদুল্লাহ ইমরান এর নেতৃত্বে পৃথক চারটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ রাবেয়া আলী’র নেতৃত্বে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী বাসভবন, আলহাজ্ব আবু তাহের তালুকদার’র…
নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপি এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে সকাল থেকে পৌরশহরের শহীদ সন্তোষ পার্ক মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা জড়ো হয়। পরবর্তিতে এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, উপজেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, এম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা চায়ের দোকানে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির চাকুর আঘাতে চা স্টলের মালিক ও চা বিক্রেতা নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে সোপার্দ করেছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার খারনৈ ইউনিয়নে খারনৈ গ্রামের কালাদিও এর ছেলে পুলিনুস দারিং (৪৫)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি খারনৈ গ্রামে থাকেন। অভিযুক্ত ব্যক্তি হলেন নিহতের প্রতিবেশী গোবিন্দপুর গ্রামের কেলন রিমা ছেলে আইয়ুব ম্রং (৬৫)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একই ইউনিয়নে গোবিন্দপুর বল মাঠ এলাকায় নিহতের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে ইমন চিসিম জানান, দুপুর আড়াইটার দিকে…
নিজস্ব প্রতিবেদক: আজ ৫ আগস্ট, সেই দিন- যে দিনে এক সময় ঘনিয়ে আসা অন্ধকারের বিরুদ্ধে আলোর দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিল ছাত্র-জনতা। এক বছর আগে, এই দিনে, শৃঙ্খলের চাপে অবরুদ্ধ রাষ্ট্রচেতনার গলায় উচ্চারিত হয়েছিল মুক্তির আহবান। কথার ওপর চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ, প্রশ্নের ওপর বসিয়ে দেওয়া শাসন- সবকিছুর বিরুদ্ধে সেই দিনটি ছিল গর্জন। ইতিহাসের ওই বাঁক থেকে উদ্ভূত হয় এক প্রতীকী নাম- ‘৩৬ জুলাই’। যা শুধু একটি দিন নয়, বরং এক জনতান্ত্রিক চেতনার নাম। সেই গভীর চেতনাকে স্মরণ করে, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সনকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিখোঁজ দুজন শ্রমিক হলেন- মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন গ্রামে। মঙ্গলবার (৫ আগস্ট) এতথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন। এরআগে গত সোমবার দিনগত রাত ৩টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে…
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় নেত্রকোনা কালেক্টরেট মাঠ থেকে মিছিল উত্তর সমাবেশ শেষে মিছিলটি শহরের শহীদ মিনার, ছোট বাজার, বড় বাজার হয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেনন। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের…
নিজস্ব প্রতিবেদক: গত বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে চার জন শহীদ হয়েছেন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে উপজেলার সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় “জুলাই গণভ্যুত্থান দিবস” উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দো‘আ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, চার শহীদদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন…
এনামূল হক পলাশ: ৫ তারিখ বুঝতে পারলাম আওয়ামী লীগের পেটোয়া বাহিনী আর গণহত্যার ভয়ে মানুষ ঘরে বন্দী থাকলেও তাদের সমর্থন ছিল ছাত্রদের পক্ষে। এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো নেত্রকোণা শহরের মানুষ। লাখো জনতা নেমে পড়েছে রাস্তায়। এতো মানুষ, এতো চেনা অচেনা মানুষ একত্রে আমি কখনো দেখিনি। সবাই রাস্তায় নেমে এসেছে যেন বিজয় উদযাপন করছে। প্রথমেই আমার মনে হলো এই দৃশ্য যদি আমার স্ত্রী সন্তানকে না দেখাই তাহলে জীবনের এই মহান দৃশ্য দেখা থেকে তারা বঞ্চিত হবে। মোটর সাইকেলে আমরা বের হলাম। বাতাসে মুক্তির স্বাদ। রাস্তায় মানুষের ঢল। আওয়ামী লীগ অফিসে কারা যেন আগুন দিয়েছে। থানার সামনে অনেক লোক পাহাড়ায় যুক্ত হয়েছে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল নয়টায় শহীদ রমজান আলীর গ্রামের বাড়িতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। পরিবারের অভাব ঘোচাতে মাত্র পাঁচ বছর আগে ঢাকায় পাড়ি দেন নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান মিয়া। সেখানে আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা রামপুরায় ‘জুলাই বিপ্লব’ কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে রমজানের…
নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা মো. ওবায়দুল হক, নাজিম আহমেদ, কলি আক্তার, রফিকুল ইসলাম রফিক, ফারুক আহমেদ চৌধুরী, জিহাদ খাঁন মিতুল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম জহির, সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং ছাত্রদলের আহবায়ক গোলাম রসুলসহ উপজেলা বিএনপি ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পাচপীর কান্দাপাড়া গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে এক স্কুলপড়ুয়া কিশোর। আহত আরমান (১৫) কেন্দুয়ার সায়মা শাহজাহান একাডেমির ৭ম শ্রেণির ছাত্র এবং স্থানীয় বাসিন্দা আব্দুল হকের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) কেন্দুয়ার থানার ওসি মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরআগে গত শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে পাচপীর কান্দার ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আরমান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা…
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক বেদনার সময়। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নেত্রকোনার কলমাকান্দার চার তরুণ গুলিতে প্রাণ হারান। এক বছরের ব্যবধানে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে। কলমাকান্দা উপজেলার শহীদরা হলেন- কৈলাটী ইউনিয়নের শহীদ আহাদুন, সদর ইউনিয়নের শহীদ আব্দুল আল মামুন, বড়খাপন ইউনিয়নের মো. সোহাগ মিয়া ও রংছাতী ইউনিয়নের মেহেদী হাসান (দাফন ঢাকায়)। তাঁদের মধ্যে শহীদ মেহেদী হাসানকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় দাফন করা হলেও, বাকি তিন শহীদের সমাধিস্থল রয়েছে কলমাকান্দায়। আজ (মঙ্গলবার) শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত,…
কে. এম. সাখাওয়াত হোসেন: পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কমটখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ র্যাব-১৪ ও উত্তরা র্যাব-১ কর্তৃক যৌথ অভিযানে আলমগীর হোসেনকে ঢাকার তুরাগ থানাধীন বাউনিয়া মেইন রোডস্থ বটতলা এলাকা হতে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ঘটনার চার মাস আগে থেকে অভিযুক্ত আলমগীর হোসেন মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেনীতে অধ্যায়নরত ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ৭ ফেব্রুয়ারী আলমগীরের…
কে. এম. সাখাওয়াত হোসেন: র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ও ভৈরব ক্যাম্প এর যৌথ আভিযানিক দল এবং কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত প্লাস্টিক তৈরীরর অভিযোগ তিন পলিথিন প্রস্তুককারক প্রতিষ্ঠাকে জরিমানা ও জরিমানাকৃত অর্থ আদায় করা হয়েছে। এছাড়াও এ অভিযানে জরিমানাকৃত তিন প্রতিষ্ঠান হতে দুই হাজার ৯৪০ কেজি পলিথিন ও একশো কেজি পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান ও ব্যক্তিদ্বয় হলেন- ভৈরব উপজেলার নিউটাউন এলাকার ‘এনটি প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরী এর মো. সিয়াম উদ্দিন ও ‘মদিনা প্যাকেজিং’ এর মো. হযরত আলী এবং আমলাপাড়া এলাকার ‘শেফা প্লাষ্টিক ফ্যাক্টরী’র মো. সুমন মিয়া। নিষিদ্ধ ঘোষিত প্লাষ্টিক পলিথিন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল রবিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান…
নিজস্ব প্রতিবেদক: পনের কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিএসসি) এর ময়মনসিংহ কোম্পানি। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারি জামাল মিয়া নেত্রকোনা সদর উপজেলার চল্লিাশা ইউনিয়নের ময়ঝাউসি গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। সোমবার (৪ আগস্ট) পৌনে ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে ওই মাদক কারবারিকে একই দিন সকাল সোয়া ৯টার দিকে নেত্রকোনার ময়ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে জনৈক মো. জামাল মিয়ার অটো চার্জার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। র্যাবের পক্ষ থেকে…

