Author: K.M. Shakawat Hosen

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. মোজাম্মেল হক ওরফে আরব আলীর স্ত্রী। রবিবার (১ মার্চ) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল শনিবার রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোজাম্মেল হক বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণেও কোনো সাড়া না পেয়ে তিনি রান্নাঘরের দিকে যান এবং বাইরে থেকে দরজার খিল খুলে ভেতরে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই আহ্বায়ক কমিটিতে সাংবাদিক ও কবি সজিম সাইনকে আহ্বায়ক, সাংবাদিক আলী উসমানকে সদস্য সচিব এবং সাংবাদিক আদনানুর রহমানকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, পূর্ববর্তী (২০২৬-২০২৭) পর্ষদের সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর মধ্যে সদস্যদের প্রতি সভাপতির অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত ও অবমূল্যায়ন, সাংগঠনিক বিষয়ে বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ এবং একক সিদ্ধান্তে যাচ্ছেতাই ভাবে কর্মসূচি দিয়ে…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারশো গ্রাম গাঁজাসহ রতন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রতন উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকার মৃত আ. হাকিমের ছেলে। রবিবার (১ মার্চ) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত রতনকে আদালতে প্রেরণের তথ্যটি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। এরআগে গতকাল দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকায় অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার মধ্য রাতে বড়তলা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রতনের বাড়িতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। একই প্রজ্ঞাপনে নেত্রকোনা ছাড়াও আরও চার জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বদলি হওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন- গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চলমান প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নাটকীয় মোড় নিয়েছে লেংগুরা ইউনিয়ন পরিষদের ঘটনা। রবিবার (১ মার্চ) একই দিনে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে ফিরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হয়েছে। এমন যুগপৎ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। এ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট চেয়ারম্যানের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গাগলাজুর-তেঁতুলিয়া আরসিসি সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। প্রায় ২৮ কোটি টাকা বাজেটের এ সড়ক সংস্কারের নামে চলছে চরম অনিয়ম, নিম্নমানের উপকরণ ব্যবহার ও দীর্ঘসূত্রিতা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (১ মার্চ) দুপুর দেড়টায় মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের তেঁতুলিয়া ও গাগলাজুর ইউনিয়নবাসীর উদ্যোগে নির্মাণাধীন সড়কের ওপর এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০০২ সালে…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় শতাধিক পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘হৃদয়ে আমার কেন্দুয়া’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এমন মহতি উদ্যোগের আয়োজন করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রতন খান এবং সহ-সভাপতি আমিরুল ইসলাম তুষার, আবু ওয়াশিদ খান, মেহেদী হাসান ও এনামুল হক। এছাড়াও সদস্যদের মধ্যে তামিম ইকবাল, লিমন হাসান সূর্য, সৌরভ এবং জিয়াউর রহমান উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি শাহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জোর দিয়ে বলেন, “রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনজীবী সমিতিতে সকল সদস্যের সমান অধিকার নিশ্চিত করতে হবে।” শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শফিউল হক তালুকদার কিরণের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকায় একটি স্টুডিওতে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় রাজু সাহা (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পরিচিত ‘হেনা ডিজিটাল’ নামের ওই প্রতিষ্ঠানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে স্বাভাবিক দিনের মতোই দোকান খোলেন রাজু সাহা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতরে থাকা এসিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়ে মারাত্মকভাবে দগ্ধ হন দোকান মালিক রাজু। বিকট…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০-১৫ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সেবা নিশ্চিত করার এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ সতের বছর পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মাহফিলটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এত বড় পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীরা একে অপরের সাথে আবেগ ও সৌহার্দ্য বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এছাড়া…

Read More

শেখ শামীম: ভূমি অফিসে যেকোনো ধরণের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল খনন তাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম কর্মসূচি। বর্তমানে অনেক খাল বেদখল হয়ে আছে এবং কিছু খাল অন্য মন্ত্রণালয়কেও লিজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন খননের জন্য দুটি খাল নির্বাচন করেছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। তিনি উল্লেখ করেন, খাল খনন শুধু সৌন্দর্যের জন্য নয়,…

Read More

শেখ শামীম: “এদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। আমরা প্রত্যেকেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের সবার সমান অধিকার রয়েছে।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারের পরে নেত্রকোনার দুর্গাপুরে দশভূজা মন্দিরে আয়োজিত হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বার্তা দিলেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এদিন সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের ঐতিহ্যবাহী দশভূজা মন্দিরে উপস্থিত হলে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি অনুষ্ঠানে আগত ভক্ত ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, “আমি সবসময় বলে থাকি, এক মানবের দুই হাত- এক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসন ও প্রভাবশালীদের নাম ভাঙিয়ে জিম্মি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্ত রহিছ উদ্দিন মন্ডল ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৫নং ওয়ার্ডের ই্উপি সদস্য। দামড়ীহালা গ্রামের বাসিন্দা আমিরুল, ফারুক, আলমগীর ও সুজনের স্বাক্ষরিত নেত্রকোনা জেলা প্রশাসকের বরাবরে অভিযোগপত্রে বলা হয়েছে, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় একটি চক্র তাদের বিরুদ্ধে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছে। অভিযোগে উল্লেখ করা হয়, প্যানেল চেয়ারম্যান রহিছ উদ্দিন মন্ডল নেত্রকোনার জেলা প্রশাসক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এসিল্যান্ডের নাম ব্যবহার করে তাদের হুমকি দিচ্ছেন। চাঁদা প্রদান না করলে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে একশো পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ১০ গ্রাম ওজনের ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত রানা মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরিশ্যাম গ্রামের মদিন মিয়ার ছেলে এবং তার নামে বিভিন্ন থানায় দুইটি মাদক মামলাসহ ছয়টি মামলা রয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানার উপপরিদর্শক…

Read More

শেখ শামীম: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রশাসনকে শতভাগ জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “অতীতের সরকারগুলোর জবাবদিহিতা ছিল না, কিন্তু আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ। প্রজাতন্ত্রের কর্মচারীদেরও জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ওসি কামরুল ইসলামসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর (বাংলো ঘর) ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কেবল একটি গরু সামান্য আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসনের এই দুজনের সাথে কথা বলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের তারাচাপুর গ্রামের রোহান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদগুলো ফেলে চোরাকারবারিরা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ১১ বোতল ‘ম্যাকডয়েলস্’ এবং ৭২ বোতল ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডে ভারতের তৈরি মদ। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে এদিন ভোর রাত ৩টার দিকে ৩১ বিজিবি’র একটি বিশেষ টহল দল এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা পৌর শহরে প্রতিদিন ৫০০ জন অসহায়, দুস্থ ও পথচারী রোজাদারের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। “আপনার ইফতার” নামক এমন ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে রোজাদারদের হাতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ম রমজানে শহরের সাতপাই চানখার মোড় এলাকাসহ বিভিন্ন সড়কে সরেজমিনে এই ইফতার বিতরণ কার্যক্রম চোখে পড়ে। প্রথম রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পবিত্র রমাদান মাসের শেষ দিন পর্যন্ত। প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে বিশাল ডেকচিতে ভাত, মাংস, ডিমসহ স্বাস্থ্যসম্মত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালান, মাদক কারবার এবং পুলিশের অভিযানে বাধা দিয়ে ‘মব’ সৃষ্টির মামলায় গ্রেপ্তার হওয়া রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দলীয় চিঠির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান করে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরবর্তীতে এ…

Read More