- প্রচার নয়, মানবসেবাই লক্ষ্য—‘মানবিক হারুন’
- জীবনের নতুন গতি পেলেন জামালপুরের ৫০ প্রতিবন্ধী মানুষ
- সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, পরে মিলল কিশোরের লাশ
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষা সচিব, স্থগিত কাজ শুরুর আশ্বাস
- দুর্গাপুরে আলিফ হত্যা: এসআরবি-১৪ এর অভিযানে আসামি প্রাঙ্গন গ্রেপ্তার
- পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে ডেপুটি স্পিকার, ছড়ালেন সম্প্রীতির বার্তা
- ‘শিক্ষিত মা পেলেই শিক্ষিত জাতি পাব’: দুর্গাপুরে কুমারী পূজায় ডেপুটি স্পিকার
- জামালপুরে হতদরিদ্র ২০ পরিবারকে বিনামূল্যে অটোরিকশা প্রদান
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পরিত্যক্ত ঘরে মাদকের আসর বসানোর অপরাধে চারজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৩ মে) রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন, দুপুর ২টার দিকে উপজেলার মুজিবনগর দক্ষিণপাড়া এলাকার মারফত আলীর পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তদের দুজনের একজন দুর্গাপুর উপজেলার দুর্গাপুর (দক্ষিণপাড়া) গ্রামের জগদীশ দাসের ছেলে জুয়েল দাস (৪০) ও একই এলাকার বাবলু মিয়ার ছেলে মো. নাজমুল ইসলাম (২৭)।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার ও নকল করার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। রবিবার (৩ মে) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল শাখার পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। কেন্দ্র সূত্র থেকে জানা যায়, পরীক্ষার শেষ ১৫ মিনিটের সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের কড়া নজরদারিতে পরীক্ষার্থীদের এই অনিয়ম ধরা পড়ে। তল্লাশি চালিয়ে ওই কক্ষের তিনজন পরীক্ষার্থীর কাছ থেকে নকলের আলামত এবং একজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরীক্ষার শেষ পর্যায়ে বিষয়টি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক শাহ আলমের বিরুদ্ধে সরকারি নিয়ম অমান্য করে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিসের গেস্ট রুমে বসবাস করেও সরকারি বাড়িভাড়া উত্তোলন এবং জনসম্মুখে ধূমপানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার (৩ মে) সরেজমিনে তার কার্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সরকারি নিয়ম মোতাবেক সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও রবিবার দুপুরে তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। প্রতিবেদক দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক অফিসে অবস্থান করলেও তার দেখা মেলেনি এবং তাকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অফিস সহকারী মো. আল মামুন ও নাম না প্রকাশের শর্ত আরেক স্টাফের মতে,…
কেন্দুয়া প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় হঠাৎ করে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক ট্যাগ কর্মকর্তার খামখেয়ালি ও ভুল সিদ্ধান্তের কারণে ৬৬০ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। রবিবার (৩ মে ২০২৬) কেন্দুয়া জয়হরি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে নজিরবিহীন এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। স্থানীয় ও কেন্দ্র সূত্রে জানা যায়, রবিবার পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী এসএসসি’র গুরুত্বপূর্ণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সকাল ১০টায় শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা এবং উপ-সহকারী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় তিনটি চোরাই গরুসহ তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাওর এলাকা থেকে গরুগুলো চুরি করার কথা স্বীকার করেছে। আটককৃত তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি নেত্রকোনায় এবং একজনের বাড়ি কিশোরগঞ্জে। তারা হলেন- মদনের গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া (৩০) একই ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৫)। আরেকজন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা সারেং বাড়ির শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের…
নিজস্ব প্রতিবেদক: কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আর্দ্রতার (ময়েশ্চার) অজুহাত দেখিয়ে কোনো কৃষককে ধান দিতে বাধা বা হয়রানি করা যাবে না বলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের জেলা পাবলিক হলে, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাত মাস বয়সী শিশু সন্তান তানভীর আহম্মেদ মোজাইদকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা মেরাজ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (৩ মে) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (শনিবার) দুপুর দেড়টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ভৈরব থানাধীন মানিকদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪, সিপিসি-২ (ভৈরব ক্যাম্প) এর একটি আভিযানিক দল। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ঘটনার প্রায় ২০ দিন আগে মেরাজ মিয়া ও তার পরিবারের অন্যান্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাচালানের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১ বস্তা ভারতীয় জিরা (যার মোট ওজন প্রায় ৬০০ কেজি) এবং আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ ৭৮ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে পূর্বধলা থানার পুলিশের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওয়াহিদুল ইসলাম কেলিস দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। এ ঘটনায় মূল ঘাতক নূর মোহাম্মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ হত্যাকাণ্ডের পেছনের প্রাথমিক কারণ ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌরশহরের তেরী বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্যমতে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অভিযুক্ত ঘাতক নূর মোহাম্মদের বয়স…
জামালপুর প্রতিনিধি: দেশের এভিয়েশন খাতকে বিশ্বমানের করতে বাংলাদেশ নতুন করে আরও ১৪টি বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একইসঙ্গে বাংলাদেশকে ‘আন্তর্জাতিক এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। শনিবার (২ মে) বিকেলে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, বিদেশিদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর অন্তত তিন…
শেখ শামীম: শ্রমজীবী মানুষের অধিকার, দাবি আদায় ও মর্যাদার প্রতীক মহান আন্তর্জাতিক মে দিবস। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে নেত্রকোনার কলমাকান্দায় দিন ও রাতব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কলমাকান্দা শাখা। গত শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত ও বিপুল অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা ঘটে। এরপর সকাল ১০টায় শত শত শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালিটি কলমাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীগুলোর পানি সমতলে মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। হাওর এলাকায় আগাম বন্যার শঙ্কার মধ্যে উব্দাখালী ও কংস নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আশার কথা হলো, গত কয়েকদিনের তুলনায় এই দুই নদীর পানি কমতে শুরু করেছে। অন্যদিকে, ধনু ও মগড়া নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন কর্তৃক প্রেরিত গত তিন দিনের (৩০ এপ্রিল-২ মে) তথ্য বিশ্লেষণে জেলার নদ-নদীর এমন সার্বিক চিত্র উঠে এসেছে। বিপদসীমার ওপরে প্রবাহিত নদীসমূহ- কলমাকান্দার উব্দাখালী নদীর (কলমাকান্দা স্টেশন) হাওর এলাকার এই নদীর বিপদসীমা ৪.৯০ মিটার। গত ৩০ এপ্রিল ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় টানা কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় নিচু এলাকা ও হাওরের হাজার হাজার হেক্টর জমির আধাপাকা ও পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষি কর্মকর্তারা মাঠে থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার কাজ চলমান রেখেছেন। একদিকে মাঠের ধান পানিতে নিমজ্জিত, অন্যদিকে শ্রমিক সংকট ও ধান কাটার বাড়তি খরচে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার ১০ উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি ও ধান কাটার যে চিত্র জানা যায়, কলমাকান্দার উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের শনিবার (২ মে) প্রতিবেদন অনুযায়ী, কলমাকান্দায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেসমিন (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর ও দেহ তল্লাশি করে চারশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি জেসমিন উপজেলার কাশিপুর গ্রামের আরাধন মিয়ার স্ত্রী এবং উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ মাদক বেচাকেনার গোপন সংবাদ পায় ডিএনসি। এ সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) সকাল ১০টা ৫০ মিনিট থেকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক চিকিৎসকসহ আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের ঠিক পাশেই এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার সকালে দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ময়মনসিংহ থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এবং গতির তীব্রতার কারণে সংঘর্ষটি ভয়াবহ রূপ নেয়। এতে সিএনজি…
শেখ শামীম: ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার নাগডড়া এলাকার ফুলবাইন বাঁধ ভেঙে অনবরত পানি প্রবেশ করছে হাওরে। এতে চোখের সামনেই তলিয়ে যাচ্ছে কৃষকের কষ্টার্জিত পাকা বোরো ধান, হাওরজুড়ে এখন শুধুই কৃষকের হাহাকার। বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নতুন করে বৃষ্টি না হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকেল ৫টার দিকে ডাকবাংলো পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ০.৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, যা পুরো হাওরাঞ্চলকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। টানা বৃষ্টি ও ঢলে উব্দাখালী, মহাদেও, গণেশ্বরী ও মঙ্গেলশ্বরীসহ প্রায়…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য মো. আশরাফুল হক টিপু। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ভরাপাড়া গ্রামের বাসিন্দা মো. আশরাফুল হক টিপু জানান, গত ২৮ এপ্রিল ‘চ্যানেল ওয়ান’ তাকে জড়িয়ে “পিলখানায় লুট কোটিপতি সাবেক বিডিআর সদস্য” শিরোনামে সংবাদ প্রচার করা হয়। তিনি এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, “পিলখানা ঘটনার সময় লুটপাট করে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ঘটনার সময়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার হাওর অঞ্চলে আগাম বন্যার শঙ্কা ক্রমশ প্রবল আকার ধারণ করছে। টানা পানিবৃদ্ধির ফলে জেলার কলমাকান্দা পয়েন্টে উব্দাখালী নদী এবং জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে হাওর এলাকার নিম্নাঞ্চলের অনেক বোরো ফসল তলিয়ে গেছে এবং আরও ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন স্থানীয় কৃষকরা। তবে বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করছে নেত্রকোনা জেলা প্রশাসন। হাওরের ফসল রক্ষায় চলমান কাজের স্বচ্ছতা নিশ্চিত করতেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নেত্রকোনা পানি উন্নয়ন বিভাগের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন প্রেরিত সর্বশেষ তথ্যে…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে প্রকৃত ব্যবহারের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহককে তা পরিশোধে বাধ্য করার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে। সংযোগ বিচ্ছিন্ন রাখা ও নতুন মিটার না দেওয়ার হুমকি দিয়ে এই অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী গ্রাহকের। এ ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ইমদাদুল হক ও বিল প্রস্তুতকারী নুরুন্নাহারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) নেত্রকোনা জজ কোর্টের আইনজীবী মো. আরিফুল ইসলাম ভুক্তভোগী গ্রাহকের পক্ষে আইনি নোটিশটি প্রেরণ করেন। ভুক্তভোগী লতিফুর রহমান মোহনগঞ্জের ফিস ফিড মিলের স্বত্বাধিকারী। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, মোহনগঞ্জ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মো. রায়হান উদ্দীন মুন্না (২২) নামের এক কর্মী প্রায় পৌনে তিন লাখ টাকাসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ২৭ এপ্রিল বিকেল থেকে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত চার দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কি বিপুল পরিমাণ টাকাসহ অপহৃত হয়েছেন, নাকি নিজেই আত্মগোপনে গেছেন- তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ নিখোঁজ কর্মীকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ রায়হান উদ্দীন মুন্না নেত্রকোনা শহরের সাতপাই (বড় স্টেশন রোড) এলাকার মো. মহিম উদ্দিন ও জাহানারা বেগম দম্পত্তির ছেলে। তিনি নগদের ডিস্ট্রিবিউশন সেলস…

