Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিদেশী মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ১৭ বোতল ও ‘এসি ব্লাক’ ৮ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ দুর্গাপুরের নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত এলাকার মেইন পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে, ফান্দা নামক এলাকায় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের নির্বাচনী অফিস ভাঙচুর ও এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। এরআগে গত ২৩ জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের শাখরা বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিনই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসটি চালু করা হয়েছিল। সন্ধ্যায় ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি মিছিল বের করেন বিএনপি সমর্থকরা। মিছিল শেষে সাফায়েত,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে সীমান্ত এলাকা বিপুল পরিমাণ বিদেশী মদ এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতের তৈরি মদ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে ফুলবাড়ী নামক এলাকায় বিজিবি মাদক এই বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত মেইন পিলার ১১৭২ এমপি হতে প্রায় তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়।…

আরও পড়ুন

শেখ শামীম: ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা…

আরও পড়ুন

শেখ শামীম: ​“সবার আগে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন তিনি। কর্মসূচির শুরুতেই সকাল ১০টায় নলছাপড়া স্কুল মাঠে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি আদিবাসী নারী-পুরুষদের দীর্ঘদিনের বঞ্চনা, ভূমির অধিকার ও জীবনমান উন্নয়নের অভাব নিয়ে কথা বলেন। তাদের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। পরবর্তীতে তিনি লেঙ্গুড়া, গোবিন্দপুর ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সুপ্রীম কোর্টের একদল আইনজীবী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা এই প্রচারণা ও গণসংযোগ করেন। ​প্রচারণা চলাকালীন পথসভায় সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থেই তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।” ​তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ব্যক্তির চেয়ে প্রতীকের মর্যাদা রক্ষায় দলের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় ‘সন্ধ্যা তারা রেস্টুরেন্টে’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৬ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। ​সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে- ​আহ্বায়ক: মো. ছাইদুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক একুশে সংবাদ), ​সদস্য সচিব: খাইরুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), ​যুগ্ম-আহ্বায়ক: আমিনুল ইসলাম মন্ডল (প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)। ​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাদ্দাম হোসেন (স্টাফ রিপোর্টার, দৈনিক সংলাপ), আনোয়ার হোসেন মন্ডল (প্রতিনিধি, দৈনিক খোলা কাগজ) এবং সাগর আহমেদ জজ (প্রতিনিধি, দৈনিক জবাবদিহি)। ​রিপোর্টার্স ক্লাবের…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়েছে। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল-এর প্রচারকর্মীদের লিফলেট বিতরণে বাধা প্রদান এবং ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায় দলপা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, স্বতন্ত্র প্রার্থী দুলাল-এর সমর্থক ব্যবসায়ী সুমন মিয়া, সাবেক ইউপি সদস্য মতি মিয়া ও নুরুন্নবি ‘ঘোড়া’ প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। অভিযোগ উঠেছে, আশুজিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. রুহুল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে তাদের বাধা দেন এবং লিফলেটের ব্যাগটি ছিনিয়ে নেন। ​ঘটনার বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আনোয়ারুল হকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর স্ত্রী ডা. লুৎফা হক। ​ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এক উঠান বৈঠকের মাধ্যমে তিনি এই প্রচারণা চালান। ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর বাড়িতে আয়োজিত এই সভায় আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ​সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফা হক বিএনপি’র আগামীর লক্ষ্য ও দলীয় সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ​বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড ও ফ্যামিলিকার্ড প্রদান করা হবে। ​অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য বিশেষ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৈত্রিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত জুলমত আলীর বড় ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের সঙ্গে তার আপন ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু হয়। ​মাপামাপির একপর্যায়ে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরে আমলাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। জনদুর্ভোগের আশঙ্কায় স্থানীয়দের প্রতিবাদের মুখে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ জানুয়ারি) মাটি ভরাটের কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরোজা আফসানা। পৌর শহরের আমলাপাড়া এলাকায় সম্প্রতি (এক সপ্তাহ) ধরে খালের একটি গুরুত্বপূর্ণ অংশে মাটি ফেলে ভরাটের চেষ্টা চালাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। স্থানীয়দের অভিযোগ, শহরের পানি নিষ্কাশনের প্রধান এই মাধ্যমটি দখল হয়ে গেলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে। দীর্ঘকাল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আল হেলাল তালুকদার। ​শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মদন উপজেলার মদন সদর, গৌবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন তিনি। ​পথসভায় মো. আল হেলাল তালুকদার তার বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ, আগামীতে জনতার রায় নিয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমাদের এই জোট এখন একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি, তাদের রাজনৈতিক দল এবং দেশের বৃহৎ ইসলামী দলগুলো এই জোটে শামিল হয়েছে। আমার বিশ্বাস, এ আসনের মানুষের ভালোবাসায় আমি বিজয়ী হবো।”…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় খাস জমি উদ্ধারের নামে ভূমিহীনদের বন্দোবস্ত জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। গত ১৮ জানুয়ারি এ অভিযোগ করা হয়। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের গলগলি মল্লিকপুর মৌজার সাড়ে তিন একর খাস জমি পাশ্ববর্তী রতিখালি গ্রামের ভূমিহীন শাহিন মিয়া, আঙ্গুর মিয়া, এরশাদ, রয়েল, জুয়েল, আবুল মিয়া ও হাজেরা বেগমকে ২০০৭ সালে বন্দোবস্ত দেয় প্রশাসন। এরপর থেকে ওই জমিতে কৃষিকাজ ও মৎস্য চাষ করে পরিবারগুলো জীবিকা নির্বাহ করে আসছিল। ওই জমির প্রায় ৫০০ গজ দূরে একটি উঁচু খাস জায়গায় ২৫-৩০ বছর ধরে স্থানীয়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ​নানা উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে বরণ করে নিতে সকাল থেকেই উপজেলার মন্ডপে মন্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ​মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। উপজেলার প্রতিটি মন্ডপে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন। পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের সন্ধানে ভক্তরা মন্ডপে মন্ডপে প্রার্থনা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানে মেতে উঠেছেন। ​এ বছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২০০টি মন্ডপে পূজা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক আয়োজনের অংশ হিসেবে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’র ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই পর্বের মূল বিষয় ছিল প্রখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটনের গবেষণার আলোকে -‘মোঘল বাংলায় ইসলামের বিস্তার’। ​অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ফিরোজ আহমেদ। তিনি রিচার্ড এম ইটনের বিখ্যাত গ্রন্থ ‘দ্য রাইজ অব ইসলাম এন্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার’-এর ওপর ভিত্তি করে একটি গভীর ও তথ্যসমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন, “১২০৪ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলায় ইসলামের প্রবর্তন কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং এটি ছিল তৎকালীন সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার ওপর হামলার হুমকি ও নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাদির হোসেন শামীম। এরআগে গতকাল ​বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি অরুণ বিশ্বাস। ​অরুণ বিশ্বাস তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ​বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেককে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ​ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াবের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণপুর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। ​২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় চলাচলরত সন্দেহভাজন যানবাহন, অটোরিকশা এবং মোটরসাইকেল থামিয়ে নিবিড়ভাবে তল্লাশি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে এই…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নেত্রকোণা উত্তর জোন এর নেত্রকোণা ১ অঞ্চলের দুর্গাপুর উপজেলায় এবং নেত্রকোণা ২ অঞ্চলের কলমাকান্দা উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। ডিএসকে জানায়, এই উদ্যোগের আওতায় দুই হাজার কম্বল বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। যার অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডিএসকের এই…

আরও পড়ুন

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে নেত্রকোনার দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলটকে। দলীয় সূত্রে জানা গেছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জানুয়ারি এজমল হোসেন পাইলটকে নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের পক্ষে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট এলাকায় বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং সংগঠন পরিচালনায়…

আরও পড়ুন