Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্য দিবালোকে এক কসমেটিকস ব্যবসায়ীকে পিটিয়ে এক লাখ ২০ হাজার তিনশো টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুর্গাপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত ও দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা হিমেলকে আটক করি। পরে রাতে ভুক্তভোগী থানায় মামলা করলে হিমেলকে গ্রেপ্তার দেখানো হয়। এরআগে বিভিন্ন সময়ে তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাহিত্য আর সংগঠনের সম্পর্ক কি সাংঘর্ষিক নাকি পরিপূরক? নিভৃতচারী লেখকের জন্য কি আদৌ সংগঠনের প্রয়োজন আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে উঠে এল সাহিত্যের অতীত, বর্তমান আর ভবিষ্যতের নানা দিক। উঠে এল আক্ষেপ, সংশয় এবং উত্তরণের পথও। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ সাহিত্য সংসদের আঙিনায় অনুষ্ঠিত ‘বীক্ষণ’ সাপ্তাহিক পাঠচক্রের ২২১৯তম আসরে এমনই এক প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্ম হলো। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান এলাকায় অবস্থিত ময়মনসিংহ সাহিত্য সংসদের এই আঙিনা মূলত একটি পরিচিত সাংস্কৃতিক ও সাহিত্যিক আড্ডা বা মুক্ত প্রাঙ্গণ। এবারের আসরের প্রতিপাদ্য ছিল- ‘সাহিত্যের সংগঠন, সংগঠনের সাহিত্য’। বিষয়টি শুনতে যতটা সরল,…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ক্ষতিগ্রস্ত ও অসহায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অপচেষ্টা রুখে দিয়েছে স্থানীয় জনতা। রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে চাল পাচারের সময় সাধারণ মানুষের ধাওয়ার মুখে ১১ বস্তা চাল রাস্তায় ফেলে পালিয়ে গেছে অসাধু চক্রটি। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে উপজেলার দুই নম্বর বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। চারদিকে যখন গভীর রাতের নীরবতা, ঠিক তখনই সংঘবদ্ধ চক্র ইউপি কার্যালয়ের গুদাম থেকে কৃষকদের অধিকার- সরকারি বরাদ্দের…

Read More

নিজস্ব প্রতিবেদক: পূর্বশত্রুতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ নিয়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দুপক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা দুদিনের সহিংসতায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন শাহ আলমগীর (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা এলাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত শাহ আলমগীর খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের নুরুল হক মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন ও পূর্ববিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রানীচাপুর গ্রামে দুপক্ষের মধ্যে প্রথম দফায় উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। সেই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর আওতাধীন দুটি বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল অভিযানগুলো পরিচালনা করে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজয়পুর বিওপি’র ছয় সদস্যের একটি টহল দল ১নং কুল্লাগড়া ইউনিয়নের…

Read More

জামালপুর প্রতিনিধি: একদিকে ন্যায্যমূল্যে সারের জন্য ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের দীর্ঘশ্বাস, অন্যদিকে রাতের আঁধারে চলছে সার পাচারের মহোৎসব। তবে কৃষকের এই বঞ্চনা দূর করতে এবং সারের কালোবাজারি রুখতে এবার কঠোর অবস্থানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। একইসঙ্গে সার বিতরণে স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে যুগান্তকারী ‘অনলাইন অ্যাপ’ পদ্ধতি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে- রাতের আঁধারে ভ্যানগাড়িতে করে বিপুল পরিমাণ সার পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার…

Read More

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য যখন হুমকির মুখে, তখন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে কঠোর অবস্থানে নেত্রকোনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার কেন্দুয়া রোডে অবস্থিত ‘আল নূর বেকারি’র উৎপাদন কারখানায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কারখানার ভেতরের চিত্র ছিল রীতিমতো শিউরে ওঠার মতো- স্যাঁতসেঁতে নোংরা মেঝে, যত্রতত্র ছড়ানো বর্জ্য আর এর মাঝেই অবাধে ঘুরে বেড়াচ্ছে রাস্তার কুকুর! চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, বাইরে থেকে পরিপাটি মনে হলেও বেকারির ভেতরের পরিবেশ ছিল কল্পনাতীত নোংরা। উৎপাদিত রুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য যেখানে প্যাকেটজাত করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। ক্রমাগত দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিক স্খলনের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংগঠনটির উপজেলা শাখার সদস্য সচিব হিমেল সরকারকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। সংগঠনটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (বৃহস্পতিবার) থেকেই এই বহিষ্কারাদেশ পূর্ণাঙ্গরূপে কার্যকর হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে সকলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃত নেতা হিমেল সরকারের বিরুদ্ধে ঠিক কী ধরনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের পরিচালিত অভিযানে সাহান মিয়া (২৮) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সাহান মিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব নন্দের ছুটি গ্রামের রইচ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন। এর পরপরই তাকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল অকাল বন্যা থেকে ফসল ও মাছ রক্ষার ঢাল হিসেবে, সেই বাঁধই এবার কাল হলো মৎস্যচাষি আলী আহম্মদ খানের। প্রকাশ্য দিবালোকে, যেন অনেকটা সিনেমার কায়দাতেই ১৫-২০টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে এসে কেটে দেওয়া হলো হাওরের বেড়িবাঁধ। চোখের সামনেই জলের তোড়ে ভেসে গেল তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের খামার। একই সঙ্গে নিষিদ্ধ চায়না ও জিমজাল দিয়ে লুট করা হলো বিপুল পরিমাণ মাছ। সব মিলিয়ে মুহূর্তের এমন তাণ্ডবে প্রায় ৫৫ লাখ টাকার সর্বস্বান্ত ক্ষতির মুখে পড়েছেন এই অসহায় মৎস্যচাষি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাহমুদপুর গ্রামের পূর্ব সীমান্ত সংলগ্ন জালিয়া হাওরের কালারিয়া এলাকায়। বৃহস্পতিবার…

Read More

ব্রিটিশ আমল ও ভাষাগত বিভাজনের শুরু: এই ভূখণ্ড যখন ব্রিটিশরা শাসন করতে এলো, তারা অনেক দূরের এক ভাষা নিয়ে এসে সেই ভাষাকে চাপিয়ে দিয়েছে মানুষের ওপর। ফার্সি ভাষার জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে ইংরেজি ভাষা। ব্রিটিশ শাসকরা বাংলা ভাষায় বহুল ব্যবহৃত আরবি-ফার্সি শব্দ বাদ দিয়ে ব্রাহ্মণ পন্ডিতদের সাহায্যে বাংলা ভাষায় সংস্কৃত শব্দের বহুল ব্যবহারের মধ্য দিয়ে একটি বাংলা ভাষা প্রবর্তনের চেষ্টা চালান। ফলে একটি বিভাজিত চেতনার উদ্ভব হয়। বিষয়টি হিন্দু সাহিত্যিকদের হিন্দি প্রীতি ও মুসলিম সাহিত্যিকদের উর্দুপ্রীতির দিকে ঠেলে দেয়। মুসলিম সাহিত্যিকরা তখন উর্দু ভাষার প্রতি ঝুঁকে পড়েন। তারা ভাবতে থাকেন উর্দু তাদের নিজস্ব ভাষা। ফলে হিন্দি ভাষার প্রভাব পড়ে বাংলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: সবেমাত্র মাটিতে শিকড় গাড়তে শুরু করেছিল কচি ধানের চারাগুলো। বুকভরা আশা নিয়ে সেই জমির দিকে তাকিয়ে ছিলেন ভুক্তভোগী পরিবার। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই সবুজ খেতের ওপর দিয়ে নির্দয়ভাবে চালিয়ে দেওয়া হলো ট্রাক্টর। মুহূর্তেই তছনছ হয়ে গেল কৃষকের স্বপ্ন। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সোনাউল্লারচর গ্রামে এভাবেই জোরপূর্বক ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী জমির মালিক মোছা. সাবিনা রহমান। ঢাকায় বসবাস করলেও তার কেনা ১৬ শতাংশ জমিতে চাষাবাদ করেন তার বোন ও ভাগনে। ২০২২ সালে সাবকবলা দলিলে কেনা জমি নিয়েই প্রতিবেশী রহিছ মিয়ার পরিবারের সঙ্গে বিরোধের সূত্রপাত। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার…

Read More

জামালপুর প্রতিনিধি: জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে ও নিরাপদ খাদ্য সরবরাহ তদারকির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি মাংসের দোকানের ফ্রিজ থেকে ৪০ কেজি পচা ও বাসি মাংস জব্দ করা হয়। অস্বাস্থ্যকর এসব মাংস সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে তারেক তাজু নামের এক অসাধু মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য পৌঁছানো নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জোনাইল…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের মতোই হাঁসের ঝাঁক নিয়ে হাওরের বিস্তীর্ণ প্রান্তরে বেরিয়েছিলেন শফিকুল। জীবিকার তাগিদে রোদ-বৃষ্টি উপেক্ষা করে যে হাওর ছিল তার নিত্যদিনের সঙ্গী, সেই হাওরের বুকেই প্রকৃতির নির্মম আঘাতেই নিভে গেল তার জীবনপ্রদীপ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাউকাটা হাওরে বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে। তার অকাল মৃত্যুতে শুধু একটি প্রাণই ঝরে যায়নি, চরম অনিশ্চয়তার মুখে পড়েছে একটি পরিবার। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল তার পালিত হাঁসগুলো নিয়ে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে যান। বর্ষার মেঘলা আবহাওয়ায় তখনো আকাশ পুরোপুরি পরিষ্কার…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাইরে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়। দেয়ালে দেয়ালে আঁকা নানা রঙের ঝলমলে গ্রাফিতি, আর ছোট ছোট ভবন। একঝলক দেখলে যে কারও মনে হতে পারে, এটি হয়তো চমৎকার কোনো ছিমছাম কিন্ডারগার্টেন বা নার্সারি স্কুল। অবাক করা হলেও সত্যি, এমন নিরীহ কাঠামোর ভেতরেই চলছে মানুষ গড়ার অন্যতম বৃহৎ এক কর্মযজ্ঞ। এটি কোনো প্রাথমিক বিদ্যালয় নয়; এটি নেত্রকোনা মেডিকেল কলেজ। ২০১৮ সালে যাত্রা শুরু করা ভবিষ্যৎ চিকিৎসক তৈরির এই কারখানাটি আটটি বছর পার করলেও আজ অবধি নিজস্ব কোনো স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি। চরম আবাসন সংকট, ল্যাবরেটরির শূন্যতা আর ক্লিনিক্যাল সরঞ্জামের তীব্র অপ্রতুলতার মাঝেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির প্রতিদিনের কার্যক্রম। সীমাবদ্ধতার পাহাড়…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নেত্রকোনায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় জেলার পূর্বধলা উপজেলায় গোপন অভিযানের মাধ্যমে চার কেজি গাঁজাসহ মো. ইউনুস খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএনসি’র একটি দল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে পূর্বধলা থানাধীন নারান্দিয়া ইউনিয়নের নরনারায়নপুর গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে মাদক সেবনরত অবস্থায় এলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বৌলাম গ্রামে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিন ওই গ্রামেরই মৃত শহর আলীর ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এলাল উদ্দিনের বাড়িতে আকস্মিক অভিযান চালায় অধিদপ্তরের একটি আভিযানিক দল। এ সময় নিজ বসতঘরের ভেতরে মাদক সেবনরত অবস্থায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তির যুগে যখন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নাগরিক সেবার অন্যতম প্রধান হাতিয়ার, ঠিক তখনই নেত্রকোনায় উন্মোচিত হলো অভিনব এনআইডি জালিয়াতির ঘটনা। একই ব্যক্তির ছবি ব্যবহার করে তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানার অসংখ্য ভুয়া এনআইডি কার্ড। এমন সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের প্রাণকেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল এনআইডি কার্ড ও ডিজিটাল প্রমাণাদিসহ এক তরুণকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঞ্চল্যকর এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। তিনি জানান, পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: অধীনস্থ এক কর্মকর্তার দুর্নীতি ও সাময়িক বরখাস্তের খবরের পাশাপাশি নিজের বদলির সংবাদ এবং ছবি প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে এক সাংবাদিককে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন নেত্রকোনার সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (বর্তমানে ঢাকার ভারপ্রাপ্ত সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক) মো. মোয়েতাছেমুর রহমান। দৈনিক আজকের প্রত্রিকার নেত্রকোনা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েলকে তিনি ‘স্টুপিড’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করেন। এমন কথোপকথনে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জেলা পর্যায়ে প্রথম সারির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার এমন অপেশাদার ও শিষ্টাচারবহির্ভূত আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অডিও রেকর্ডে শোনা যায়, বদলিকৃত খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলকে ফোন করে…

Read More

জামালপুর প্রতিনিধি: পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানে পরিবেশ ছাড়পত্রহীন এবং অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার নিষিদ্ধ ‘ফিক্সড চিমনি’ ও কিলন (চুল্লি) সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা যায়, মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় সরকারি নিয়মনীতি ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে…

Read More