দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: পবিত্র মাহে রমজানের রহমত ও বরকতের আবহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি তৃণমূলের মিলনমেলায় পরিণত হয়। উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে মো. ইদ্রিস মিয়ার নিজ বাড়িতে ইফতারের আগ মুহূর্তে পুরো বাড়ি এবং সংলগ্ন প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সকলে ইফতারের জন্য অপেক্ষমাণ ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তৃণমূলের কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খায়ের, বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দীন খান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান রতন, পোগলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ আরো অনেকে।

এছাড়াও এ ইফতার মাহফিলে পোগলা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শুধু দলীয় নেতাকর্মীই নন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরাও এ আয়োজনে শরিক হন। পারস্পরিক কুশল বিনিময় এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় প্রভাষক মোস্তফা কামাল। মোনাজাত শেষে আজানের ধ্বনির সাথে সাথে সুশৃঙ্খলভাবে বসে সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।

আয়োজক মো. ইদ্রিস মিয়া উপস্থিত সকলকে তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে মাহফিলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version