দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন- পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩২) ওরফে ‌‘পিচ্চি মামুন’, একই গ্রামের মো. পুতুল মিয়ার ছেলে মো. তাহেনুর রহমান (৩২) ওরফে ‘মিজানুর রহমান’ এবং মৃত ইঞ্জিন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (৪৫)।

রবিবার (১৫ মার্চ) দুপুরের দিকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনের অংশ হিসেবে পুলিশের একটি বিশেষ দল টহলে ছিল। রাত সাড়ে ৯টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় প্রান্তোষ দাস নামের এক ব্যক্তির পরিত্যক্ত চৌচালা ঘরে মাদকের আসর বসেছে এবং সেখানে ইয়াবা বেচাকেনা চলছে।

এমন তথ্যের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুব্রত ঘোষ, ফেরদৌস রহমান এবং কনস্টেবল আমিনুল ইসলাম ও আশরাফুল ইসলামসহ পুলিশের চৌকস একটি দল ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, “মেন্দিপুর ইউনিয়নে আমাদের ওয়ারেন্ট তামিল অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও বিক্রির সময় এই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।”

তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আজ (রবিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের নেত্রকোনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version