শনিবার, সেপ্টেম্বর ২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসোর্স শিক্ষক এম. এ. মান্নান। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র এবং দুয়াজানী কলেজপাড়া এলাকায় নিজ বাসভবনে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় এলাকার অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রতি বছরই ঈদকে সামনে রেখে স্কুল শিক্ষক এম. এ. মান্নান ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা সমাজের জন্য অনুকরণীয়। ঈদ উপহার বিতরণকালে স্কুল শিক্ষক এম. এ. মান্নান বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামান্য সহযোগিতাও যদি কারও ঈদের আনন্দ বাড়িয়ে দেয়, তবে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version