Author: Niloy Roy

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ খোকন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌরসভার মরাখলা ১ নম্বর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত খোকন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বর্তমানে সে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি এলাকায় বসবাস করেন। পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই পঙ্কজ চন্দ্র…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবন- এর উদ্বোধনী ফলক উম্মোচন ও ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় ভবনটির উদ্বোধন করা হয়।   উদ্বোধন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাংলা প্রবাদ আছে ‘বাতির নিচে অন্ধকার’। তবে এই প্রবাদ এখন বদলে গেছে, বর্তমান বৈদ্যুতিক বাতির নিচে অন্ধকার থাকে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্কুলের অবস্থাও…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ জাতীয় ছাত্র শক্তি এর নাগরপুর উপজেলার শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ছাত্রশক্তি টাংগাইল জেলা শাখার আহ্বায়ক আবু আহমেদ শেরশাহ ও সদস্য সচিব মাহাথির মোঃ খান ভাসানীর স্বাক্ষরে ছাত্রশক্তি নাগরপুর উপজেলা শাখার আংশিক কমিটি আগামী ৬ মাসের জন্যে অনুমোদিত হয়েছে। এ কমিটিতে মোঃতাশরিফ আহমেদ স্বপনকে আহবায়ক ও মোঃ রাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষ ঘুনিপাড়া গ্রাম থেকে আজ ভোরে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ এর ছেলে হৃদয়ের কাছে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মৃত ফজল্লুল শেখ এর ছেলে রিপনের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এ দলটি ভোরে যখন হৃদয়ে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল  সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে কলেজ রোডের ৩টি দোকান (মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন) ভস্মিভূত হয়ে য়ায়। অগ্নিকান্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। ব্যবসায়ীরা জানায়, রাত ৯ টার দোকন বন্ধ করে বাড়ী চলে যার পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ…

Read More

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেন তিনি। পরে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান এ আহ্বান জানান। শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, ‘এখানে এসে একটি কথাই মনে পড়ছে, সেটা হলো— যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশু কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। কারণ, আজকের শিশু আগামী দিনের…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা…

Read More

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সকল আসামী পলাতক রয়েছেন। আজকের রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক বিশ্বাস, রাজনৈতিক সদিচ্ছা এবং অভিন্ন উদ্দেশ্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বিমসটেককে সফল করতে হলে আমাদের দ্বিপক্ষীয় উত্তেজনা নিয়ে পড়ে থাকলে চলবে না, বরং সম্পৃক্ততার পরিধি আরও বাড়াতে হবে।’ সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোটের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ও তার স্ত্রী সুষমা পান্ডে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিমসটেক সদস্য দেশের প্রতিনিধি, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, আগামী…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি শাহজালালের মাজারে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাসবীহ পাঠ ও মাজার জিয়ারত করেন। এরপর সেখান থেকে বের হয়ে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। বেলা ১টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর শাহপরানের মাজারে পৌঁছায়। সেখানে মাজার জিয়ারত করে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে ফেরেন। এর আগে, সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন। রাষ্ট্রপতি…

Read More

দুই দেশের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতেও বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘হাই কমিশনারের সাথে সাক্ষাতে শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিদের ফিরিয়ে আনার ইস্যুটি আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে তুলে ধরেছি।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। ছবি: পিএমও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় ২নং শুনই ইউনিয়ন যুবদলের নেতা মো. রাকিব হাসান পলাশের ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাকিব হাসাব পলাশের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান, ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সানজু,…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সোহাগী ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ আইনশৃঙ্খলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট কবীর বিপুলের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রুমন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি সাজ্জাদ রুমন বলেন, মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের…

Read More

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নং নজরুল নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ব্যবসায়ী ও সমাজসেবক মোল্লা আসাদুর রহমান রুবেল গণসংযোগ করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানিয়ে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে প্রবীণ ব্যক্তি, তরুণ, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন রুবেল। তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। মোল্লা আসাদুর রহমান রুবেল নজরুল নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। অভিযানের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে শিক্ষার্থী ও ক্যাম্পাস সংশ্লিষ্টদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক প্রচার চালানো হয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলে না, এটি শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ…

Read More

‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই প্রথমবার অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হৃদয় আহমেদ রাজুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামদী মোড়লের বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত…

Read More

যশোর প্রতিনিধিঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক একরামুল হাসানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক একরামুল হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । আজ সোমবার বেলা ১২টার দিকে শিক্ষক একরামুল হাসানকে মণিরামপুর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে। অভিযোগের বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে শিক্ষককে থানায় নেওয়া হয়। এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার সত্যতা ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Read More

ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেই তা প্রতিরোধ করা বেশি কার্যকর—এ বিষয়টি মাথায় রেখে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গুর পিক…

Read More

শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ইনস্টিটিউটে রূপান্তরিত হলে যক্ষ্মা রোগের উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়, বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বহুলাংশে সম্প্রসারিত হবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে এটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।’ আজ সোমবার ঢাকার শ্যামলীতে টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। হাসপাতালের সেবার মান বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ…

Read More