দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রকল্পের আওতায় ঝালকাঠিতে ৮ম ব্যাচের প্রথম মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঝালকাঠি ব্রাঞ্চে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণার্থীদের দক্ষতা, শেখার অগ্রগতি ও অর্জিত জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে এ মাসিক মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।


