শনিবার, সেপ্টেম্বর ২৬

গাইবান্ধা প্রতিনিধি:

ৎগাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়, পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে চারজন এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।​ পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সাদুল্লাপুর থানার এসআই (নিঃ) সাইয়েদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় অভিযান চালায়। সেখানে জুয়ার আসর থেকে হাতেনাতে সাজু মিয়া (৩৫), হোসেন আলী (৩৮), শেখ সাদী (৩৫) ও সুবাস চন্দ্র (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।​ এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ধারায় একটি মামলা মামলা নং-৩৫ দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।​

অন্যদিকে, একই রাতে উপজেলার বড় দাউদপুর এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) শাহীন মিয়ার নেতৃত্বে চালানো অপর এক অভিযানে আরাফাত রহমান নামে এক যুবককে আটক করা হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version