শনিবার, সেপ্টেম্বর ২৬

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ(নিষিদ্ধ মাদকদ্রব্য) জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (নওগাঁ ১৬ বিজিবি)। বিজিবির দাবি, কিংডিল সিরাপটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মাদকদ্রব্য।

শুকবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাতাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অ’ভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version