Author: Saizul Amin

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে এধরনের আয়োজন উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় স্টেডিয়াম মাঠ। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ঘোড়াকে বিভিন্ন নামে ডাকা হয়। এর মধ্যে হলো,জয়বাংলা, দুই ভাইয়ের মায়া, লালু পাগলা, রঞ্জিত বাচ্চা, ভাগের বাচ্চা,গরিবের বন্ধু,বাংলা ভাই, আমার স্বপ্ন,মায়ের আদেশ, সোনার ময়না, মকুট রাজা,দোয়েল পাখি,কালারাজা,দিলদেওয়ানা,সোনারতরী,ময়না,রুপসী বাংলা,পাখি বাদশা,শুভরাজ,মামু ভাগনা ইত্যাদি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীতায় মোট ৪৬টি ঘোড়া অংশ গ্রহন করে । ঘোড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ সালের জন্য উদীয়মান নেতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খাঁন। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল লতিফ খাঁন এর সুযোগ্য সন্তান। গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট-এ প্রোফাইল প্রকাশের পর সাদরুল আহমেদ খান বলেন,‘যখন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টে আমার ইনিশিয়েটিভ জমা দেই উনারা আমার প্রোফাইলটি পৃথিবীর বিভিন্ন দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের সাথে আমার প্রোফাইল প্রতিযোগিতায় নেন। জুরি বোর্ড কঠোর বিচার বিবেচনা করে আমাকে উদীয়মান রাজনৈতিক নেতা হিসেবে বিজয়ী ঘোষণা করেন। যখন…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেয়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান সোনারবাংলা গড়ে তুলতে জননেত্রীশেখ হাসিনার সরকার মানুষের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে। মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য ইউনিয়ন পর্যায়ে ১ জন এমবিবিএস ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। ঘরে বসে মানুষ এখন সর্বোচ্চ উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে। মহামারী করোনাকালিন সময়ে মানুষের পাশে আপনারা ( চিকিৎসক) ও সর্বোচ্চ সেবার মাধ্যমে করোনামোকাবেলায় বিশ্বে অনন্য সৃষ্টি করেছেন। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় চিকিৎসা সেবা বিহীন সমস্যার মুখোমুখি নাহয় সেদিক বিবেচনা করে এ উপজেলায় চিকিৎসা সেবা চালিয়ে যাবেন এমনটা প্রত্যাশা করি। শুক্রবার (৩০…

Read More

চবি প্রতিনিধি: ২০২১-২২ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় “বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ” হতে বিশেষ গবেষণা অনুদান প্রদানের তালিকা প্রকাশিত করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়- (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। মনোনীত সবাই গবেষণার জন্য ৫৪০০০/- টাকা করে বরাদ্দ পাবেন। এটি শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নতুন বছর ২০২১ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদী উপজেলাবাসী সহ দেশে ও প্রবাসে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি সদস্য ও কটিয়াদী ডেন্টাল কেয়ার ইউনিটের পরিচালক ডাঃ মুরাদ হোসেন। ডাঃ মুরাদ হোসেন নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয়ের মাসে, বিজয় ভরা বুক নিয়ে ধন্যবাদ জানাতে চাই জননেত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা আপা।১০০ টি সেতু আর স্বপ্নের মেট্রোরেল প্রকল্পের উদ্ভোধনে খুশির আমেজ লেগে থাকুক গোটা বাংলাদেশে সেই সাথে নববর্ষে নতুন দিনে, নতুন বছরে সবার ভালো কাটুক।সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এক এক করে জীবন থেকে খসে পড়লো মূল্যবান একটি বছর…

Read More

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাথে জেলা সদরে যাতায়াতের ধলাই নদীর উপর চৈত্রঘাট সেতু ফের বিধ্বস্ত হয়েছে। দীর্ঘ ১২ দিন যাবত মেরামত শেষ হওয়ার পর সেতু চালু হতে না হতেই কয়লা বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি বিধ্বস্ত হয়। শুক্রবার(৩০ ডিসেম্বর)ভোরে সেতু বিধ্বস্ত হওয়ায় পুণরায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতু ফের বন্ধ হওয়ার ফলে চরম দুভোর্গ পোহাচ্ছেন যাত্রী ও যানবাহন চালকরা। জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকালে চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু বিধ্বস্ত হয়। এরপর সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ভারী যানবাহন ব্যতিত হাল্কা যান…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ফজর নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) জেলা তাবলীগ জামাত মাওলানা সাদ গ্রুপের আয়োজনে শহরের মারকাস মসজিদ মাঠে এ ইজতেমা শুরু হয়। যশোরসহ পাশ্ববর্তী জেলা নড়াইল, ঝিনাইদহ ও সাতক্ষীরার মানুষ এই ইজতেমায় অংশ নিচ্ছেন। ১৫ থেকে ২০ হাজার মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইজতেমা মাঠের জিম্মাদার মুজিবর রহমান জানান-ইজতেমা ময়দানের সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মাঠটি ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে। হাজার হাজার মুসল্লির পয়ঃনিষ্কাশনের জন্য ২৫০টি টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া দুই শতাধিক অজু ও গোসলখানা নির্মাণ করা হয়েছে। অর্ধশতাধিক মাইক টাঙানো…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোয়াব কতৃক আয়োজিত মৌলভীবাজারের বড়লেখায পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এম.পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোঃশাহাব উদ্দীন এম.পি মন্ত্রী পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোঃতাজ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গির হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান, মাধ্যমিক…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গতকাল ও আজ এই দুইদিন ব্যাপি যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম “জাতীয় কৃষক খেতমজুর সমিতি” গৃহিত হয় । কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র, ঘোষনাপত্র ও কর্মসূচী নির্ধারনসহ আবদুস সাত্তারকে সভাপতি ,তুষারকান্তি দাস, গাজী অব্দুল হামিদ, নিমাই মন্ডল কে সহ- সভাপতি, মোশাররফ হোসেন নান্নু সাধারণ সম্পাদক , জিল্লুর রহমান ভিটু সহ-সাধারন সম্পাদক ও তসলিম উর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

Read More

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হর্টেক্স ফাউন্ডেশন এর আয়োজনে ২৯ ডিসেম্বর সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুম আম রপ্তানিতে traceability এর গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার, প্রধান আলোচক কৃষিবিদ মিটুল কুমার সাহা সহ জেলা ও উপজেলা এর কর্মকর্তা, গবেষণা প্রতিনিধি, আম উদ্যোক্তার উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব, আম উদ্যোক্তা রফিকুল ইসলাম ও আতিকুর রহমান মিলন।

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা ): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। আজ রাত দেড়টার সময় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সফিলপুর বাজার সংলগ্ন এলাকায় আব্দুল মান্নানের বাড়িতে এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে আটক করে। পাথরঘাটা থানার ওসি মোঃ শাহ আলম বলেন,বরগুনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মন্নান এর বাড়িতে গভীর রাতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মন্নানের ছেলে পালিয়ে যায়। আর সকাল দশটায় মন্নানের বিরুদ্ধে পাথরঘাটা থানা একটি মাদক আইনে মামলা করা হয়েছে।

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মো. মাসুক আহমদের (নৌকা প্রতীক) শোচনীয় পরাজয় হয়েছে। এই ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম সেলু (ঘোড়া প্রতীক)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরী ফলাফল ঘোষণা করেন।বেসরকারীভাবে প্রাপ্ত বিজয়ী অনুয়ায়ী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাসুক আহমদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পেয়েছেন ২ হাজার ২১২ ভোট। তৃতীয় অবস্থানে আঁকড়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া (আনারস প্রতীক)। তিনি…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ তার তহবিল হতে মসজিদে নগদ অনুদান প্রদান করেন এবং মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পূর্ব-ডাকাতিয়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এবং তার তহবিল হতে ২টি জামে মসজিদে ১ লক্ষ টাকা মসজিদ কমিটির সভাপতি নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রমুখ। এর আগে, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রকৌশলী (এলজিডি) ননী গোপাল দাশের বিরুদ্ধে অফিসে প্রকাশ্যে ধুমপান ও শহরে মদ খেয়ে মাতলামির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় সাগরনাল ইউপি পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার, জায়ফরনগর ইউপি পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউপি পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম উপজেলা প্রকৌশলী ননী গোপালের প্রকাশ্যে ধুমপানের বিষয়ে অভিযোগ তুলে ধরেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাগরনাল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার একটি বিশেষ কাজে উপজেলা প্রকৌশলী অফিসে গেলে তাঁর সামনে কর্তব্যরত প্রকৌশলী ননী গোপাল দাশ প্রকাশ্যে ধুমপান করেন এবং তাঁর দিকে…

Read More

দেওয়ান রানা মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের পশ্চিম হাটির সুন্তুষ বাহিনীর আক্রমনে একই পাড়ার ৬ জন আহত হয়েছে। এই ঘটনায় গত ২৭ডিসেম্বর কাজী শামসুজ্জামান চুন্নু বাদী হয়ে মোঃ শরিফুল ইসলাম সুন্তুষ ও তার লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী গলাবাতান হাওরে গত ২৭ ডিসেম্বর বাদীর ভাই মোঃ নান্নু মিয়া লোকজন নিয়ে নিজেদের জমিতে ধান কাটছিলেন। দুপুরবেলা সুন্তুষ তার লোকজন পূর্ব শত্রুতার জের ধরে দা, রামদা, লোহার রড, লাঠি সোঠাসহ দেশীয় অস্রশস্রে সজ্জিত হইয়া নান্নু মিয়ার লোকজনের উপর হামলা চালায়। এ সময় মোঃ নান্নু মিয়া(৫২), মোঃ আকাশ মিয়া(২৮), মোঃ রাসেল মিয়া(২৩),…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত মোঃ সাদ্দাম শেখ (১৯) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাসের পজেটিভ শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত সাদ্দাম শেখ খুলনা মধ্যোডাঙ্গা দৌলতপুরের মুনসুর শেখের ছেলে। ইমিগ্রেশন সুত্রে, আক্রান্ত সাদ্দাম শেখ গত ১ মাস আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র‌্যাপিড…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরধুনী-এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী মহা সাড়ম্বরে উদযাপিত হল। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) যশোর টাউন হল ময়দানে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় যশোরে সাংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন।পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশের গান, আধুনিক গানে মুগ্ধ করে সবাইকে। সন্ধ্যায় সংগঠনের নৃত্যশিল্পীদের নৃত্যের পরিবেশনায় দ্বিগুন মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় মিলনায়তনে। সংগীত পরিবেশন করেন তাওহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, শচীন বর্মন, দেবব্রত দাস,ডলি রহমান, সুমন শেখ,পপি খাতুন,দেবব্রত চক্রবর্তী, শিউলি খাতুন, ললিতা বিশ্বাস,কৃষ্ণাদেব…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মলেন্দু সরকার বাবুল (যায়যায়দিন)বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মো.মোহন মিয়া (সংবাদ),সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.জামাল তালুকদার (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.মাসুম বিল্লাহ(প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এইচ.এম সাইদুল ইসলাম(তথ্য ধারা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং (দিগন্ত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য-১ ডাঃ মো.কামরুল ইসলাম(শ্বাসত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস-২ নাজমুল হুদা সারোয়ার(নব কল্যান), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য-৩ ধ্রুব সরকার(ইতেফাক)। উক্ত নির্বাচন তিনজন সরকারী কর্মকর্তার পরিচালনায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে সম্পন্ন…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল হায়দার টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও অন্যান্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে ফজলুল হক জোয়ারদার আলমগীর (যুগান্তর) সভাপতি এবং রফিকুল হায়দার টিটু (মানবজমিন) সাধারণ সম্পাদক। এছাড়া সহ সভাপতি পদে ফখর উদ্দিন ইমরান (নয়াদিগন্ত), নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা) যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান (যায়যায়দিন), সহ সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু (সিএনএন বাংলা টিভি, দিনকাল), সহ সাংগঠনিক…

Read More

সুজন মাহমুদ, যশোর প্রতিনিধি: জাতীয় শ্রমিকলীগের যশোরের ঝিকরগাছা উপজেলা শাখার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সদস্যের অফিস কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার আহবায়ক মোঃ জাহাঙ্গীর সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মাহাবুর হাসান বরি, রাসেল আল মামুন স্বপন, কবির হোসেন লিটন হোসেন, মারুফ হোসেন, পৌর আহবায়ক মালেক গাজী, যুগ্ম আহবায়ক কুরবান আলী, রবিউল ইসলাম স্বপন,আবু সোহাগ বাবু, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আহবায়ক…

Read More