Author: Saizul Amin

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মেম্বার পদপ্রার্থী আকতারুল ইসলাম সকলের তালা প্রতীকে ভোট ও সমর্থন কামনা করেছেন। আজ ২৬ ডিসেম্বর রোজ সমবার শিবগঞ্জ উপজেলার উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে সমবার বিকালে তালা প্রতীকের মেম্বার প্রাথী আকতারুল ইসলামের নিজের সামনে থেকে মিছিলটি বের হয়ে ১নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে একে স্থানে এসে শেষ হয়। দাইপুখুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়, প্রেক্ষিতে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করে এবং ২৯ ডিসেম্বর ইভিএম ভোটিং মেশিন এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন…

Read More

মোঃ মামুন হোসাইন: ময়মনসিংহের ত্রিশালের সাহিত্য সংগঠক ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন। সোমবার সকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সিলেট, আয়োজিত এক অনুষ্ঠানে ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা -২০২২ উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়। ইউএস বাংলা প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ মোঃ সফিনূর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠান উদ্বোধন করেন ড. সৈয়দ রাগীব আলী, প্রধান আলোচক ভারত থেকে আগত বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ ড. কামাল উদ্দিন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি আতিক হেলাল, ড. মোঃ আবু তাহের, অধ্যক্ষ…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধের লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশের এর সহযোগিতায় সোমবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা বাজার, ডাক বাংলো রোড, বিজয় মার্কেটসহ বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে অবস্থিত মেসার্স জালালাবাদ ফার্মেসীকে ২…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন স্থান বাইক্কা বিল টানা নয়দিন দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে। শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটনের দর্শনীয় ও আকর্ষণ কেন্দ্র। শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ জানান, জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৬ ডিসেম্বর) থেকে আগামী ৩রা জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাইক্কা বিল সকল দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এই তথ্য জানিয়েছেন বলে জানান সেলিম আহমদ। এই সময় বাইক্কা বিলে না যাওয়ার জন্য দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে। মৌলভীবাজারে টানা ৩ দিনের ছুটিতে ২০ হাজার পর্যটক পর্যটন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন শ্রীমঙ্গল…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর ) মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাজেদুল হাসানের সভাপতিত্বে ও মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের খড়কি এলাকায় গত ২২ ডিসেম্বর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা ছাত্র ইরফান ফারাজী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর শহরের খড়কি এলাকার স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে সহস্রাধিক নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তারা বলেন-ইরফান ফরাজী এলাকায় অতি নম্র-ভদ্র ছেলে হিসাবে পরিচিত ছিল । জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা ছিলনা। কিন্তু গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তার পিতার দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ…

Read More

রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন: চিকিৎসা সেবায় বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ -২০২২ অর্জন করায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর কর্তৃক অধ্যাপক ডা. মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা দেয়া হয় । গত ২৫ ডিসেম্বর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে অধ্যাপক ডা. শাহ মোঃ সরওয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা.মোঃ মোখলেছুর রহমান, ডা.একেএম শাহেদুজ্জামান রিবেল,অধ্যাপক ডা.মোঃ মাহফুজার রহমান, ডা.মফিজুল ইসলাম মান্টু, ডা.বিকাশ মজুমদার, ডা.শফিউল আলম, ডা.আদিলুজ্জামান,ডা. রাহিনুর মন্ডল আপেল,ডা.মোঃ আবদুল বাসেত,মোঃ আফছার হোসেন, আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে র‍্যাব-৬ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি পুশ করা ৬ শত কেজি চিংড়ি জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ধ্বংস করেছে। গতকাল (২৫ ডিসেম্বর) রবিবার মধ্যরাতে শেরপুরগামী যাত্রীবাহী হিমেল-সীমান্ত বাসে অভিযান পরিচালনা করে ঐ মাছ জব্দ করা হয় বলে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পান চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের লক্ষ্যে বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি মাছ নিয়ে শ্যামনগর টু শেরপুরগামী হিমেল -সীমান্ত…

Read More

মোহাম্মদ ফখর উদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এর সার লোড-আনলোডকে জিম্মি করে রেখেছে শক্তিশালী একটি ট্রাক সিন্ডিকেট। বর্তমানে পরিবহন সেক্টরে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সিইউএফএল কর্তৃপক্ষ সার পরিবহনে নতুন কর্মাদেশ আদেশ দিলে কর্মাদেশটি বাতিলের দাবি জানিয়ে বিসিআইসি বরাবরে আবেদন পাঠান ট্রাক সিন্ডিকেটটি। এই সিন্ডিকেটটি বছরের পর বছর বিভিন্ন প্রকার হুমকি দমকি ও অবৈধ তদবির করে যেকোন প্রকারে সার পরিবহন লোড-আনলোডকে জিম্মি করে রেখেছে। জানা যায়, একটি ট্রাকের ধারণ ক্ষমতা ১৫ থেকে ২০ টনের বেশী হলেও ট্রাক সিন্ডিকেটটি ৬ থেকে ৭ টনের কম সার পরিবহন করে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। পরে সিন্ডিকেটটি…

Read More

মোঃ আতাউর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর কাড়ার বিলের মধ্যে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করাসহ এলাকায় পাহারা বসানো হয়। বীড়গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী পিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেছেন। নিহত দুজনের একজনের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর নাম মো. আসাদুল শেখ, বাবার নাম মো. গফুর শেখ, ঠিকানা দেওয়া আছে বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া গ্রামের। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী…

Read More

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে গৌরীপুর প্রেসক্লাব। গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের বিদায় সংবর্ধনার আয়োজন করে গৌরীপুর প্রেসক্লাব। প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এডভোকেট জসীম উদ্দিন, শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, ম. নুরুল ইসলাম, ফারুক আহম্মদ, কমল সরকার, আনোয়ার হোসেন শাহীন, আজম জহিরসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,…

Read More

শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: বড়দিন একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে যিশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়। সবখানেই মতো বান্দরবানে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন, বড়দিন উপলক্ষে রবিবার সকাল থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মেতে ওঠেছে নানা…

Read More

দেওয়ান রানা,মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার পৌর শহরের মদন বাজারের মুদি দোকান ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস (৪০) বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের চুরির আঘাতে মৃত্যুবরণ করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ২৫শে ডিসেম্বর রাত আনুমানিক ১০টার কাছাকাছি সময়ে প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাত হয়ে হরি মন্দিরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে, স্থানীয় লোকজন দেখতে পেয়ে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাথে থাকা টাকা সহ ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে এ ঘটনা ঘটতে পারে। মৃত বাবুল চন্দ্র দাস মদন পৌর শহরের ৪…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শীতকালীন ছুটি উপলক্ষ্যে পাচঁ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী রবিবার পহেলা জানুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ৫ জানুয়ারি বৃহস্পতিবার। আজ সোমবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, শীতকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ০১.০১.২০২৩ ইং হতে ০৫.০১,২০২৩ ইং তারিখ পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। অফিস আদেশে আরো বলা হয় বিশ্ববিদ্যালয় শীতকালীন ছুটি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ পানি, বিদ্যুৎ, পরিবহন, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজীর রীতি চালু থাকবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কগণ সংশ্লিষ্ট কাজের যথাযথ…

Read More

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): সৌন্দর্যের অপরূপ লীলাভূমী খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে পর্যটকদের উপচেপড়া ভীড় দেখা গেছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে রবিবার বড়দিনের ছুটি যোগ হওয়ায় দেশ – বিদেশের অনেক পর্যটক পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এ লেকে। প্রকৃতিপ্রেমীরা এই লেকে এসে খুঁজে পান অপার শান্তি। আর মুগ্ধ হয়ে উপভোগ করেন নিঃসর্গের নিস্তব্ধতা, সৌন্দর্য আর ভালোবাসা। মাধবপুর লেক দেশি-বিদেশি পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মাধবপুর চা বাগানের ১১ নম্বর সেকশনে এই লেকের অবস্থান। চা শ্রমিকরা এটিকে ‘ড্যাম’ বলে অভিহিত করেন। লেকটি পর্যটকদের জন্য একটি আকর্শনীয় স্থান হিসেবে পরিচিত।মাধবপুর লেকের ঝলমল পানি, ছায়াসুনিবিড়…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০দিনের কর্মসূচি চলমান রয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী আবুল হায়াত বেশ কিছু ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্প পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে শ্যামপুর ইউনিয়ন ও শাহবাজপুর ইউনিয়নের কিছু প্রকল্পে কয়েকজন শ্রমিক উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, এছাড়া শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি প্রকল্প ঠিকভাবে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার হচ্ছে। এই পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক কাঁচা রাস্তা সংস্কার হয়েছে। কয়েকটি ইউনিয়নের জনসাধারণের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এর আগে ৪০ দিনের কর্মসূচি হয়েছে কিন্তু তা…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের গড়াকাটা গ্রামের মোঃ মজিবুর রহমানের হাতে নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করা হয়। জানা যায় গত অক্টোবর মাসে কোন এক রাতে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দুলা শিয়া মোড় থেকে তার অটো থেকে ৬ টি ব্যাটারি চুরি হয়ে যায়।বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পরে কোন হদিস না পেয়ে সে এক প্রকার সর্ব শান্ত হয়ে পরে।এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় ব্যাটারী চালিত অটো রিকশা চালক মজিবুর নিত্যন্ত গরিব মানুষ।সে আর দেশ পাঁচ টা লোকের মত কোন কাজ ভাল ভাবে করতে পারেনা।মানুষের কাছ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সারাদেশে আটককৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে যশোর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ সাধারণ জনগণ অংশ গ্রহন করেন। আজ (২৪ ডিসেম্বর) শনিবার বিকাল সাড়ে চারটায় যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ বেনাপোল পুটখালি সীমান্তে পৃথক অভিযানে মোটরসাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আরো দুই আসামি কৌশলে পালিয়ে যায়। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে হাফিজুর রহমান( ৩৪) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান(২১)। পলাতক আসামিরা হলেন, পুটখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান(৩২) ও একই এলাকার জহির উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন(২৮)। খুলনা ২১ বিজিবি…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গ্যাস অনুসন্ধানের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ড্রিলিংয়ের পর মাটির ৫০ থেকে ৬০ ফুট গভীরে এই বিস্ফোরণ ঘটানোর কারণে পাকা ও আধা পাকা বসতবাড়িতে বার বার কম্পন হচ্ছে। এতে শিশু ও অসুস্থরা আতঙ্কিত হয়ে পড়ছেন। বিস্ফোরণে টিউবওয়েল, পাকা দেয়াল ক্ষতিগ্রস্ত এবং ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। চা শ্রমিকদের পুরনো ঘরে ফাটল দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রাম থেকে গত দু’দিন যাবত বিস্ফোরণ ঘটাচ্ছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপিসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ী…

Read More