Author: Saizul Amin

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নিখোঁজের দু’দিন পর এক বৃদ্ধের লাশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঘটেছে। ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন সত্তরোর্ধ্ব ব্যক্তিটি। ক্ষুধার তাড়নায় একটি বাড়িতে ঢুকে খাবার চান। বাড়ির লোকজন একটি থালায় ভাত ও তরকারি দেন। কিন্তু খাবার না খেয়েই তিনি চিরঘুমে চলে যান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির ছবি ছড়িয়ে পড়লে তাঁর পরিচয় পাওয়া যায়। মৃত ওই ব্যক্তির নাম রনো শীল। জুড়ীর ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে তাঁর বাড়ি ছিল। ভিটামাটি বিক্রি করে দেওয়ায় তিনি পাশের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে বোনের বাড়িতে…

Read More

রুহুল আমিন (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ২৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় ভবানীপুর-সাফারী পার্ক রাস্তায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নাজমুল হোসেন (২৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।সে ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া সিরাজুল ইসলাম এর ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নাজমুল হোসেন মোটরসাইকেল চালিয়ে বাঘের বাজার কর্মস্থলের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় ও শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে এসে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ও দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পৌর শহরের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আকাশ এন্টারপ্রাইজ “ঢাকা মেট্রো ট-১৮৬৬৫৬চ্নাম্বারের এই ট্রাকটির বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার বিরিশিরি থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ট্রাকটি কাচারি মোড় নামক স্থানে এলে হঠাৎ মূল সড়ক থেকে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ডুকে যায়। এ-সময় মোটরসাইকেলে বসে থাকা মোটরসাইকেল মালিক দ্রুত সরে যাওয়ায় ও দোকানের মালিক কর্মচারী ভিতরে অবস্থান করায় কেউ আহত হননি। এ নিয়ে দোকান মালিক আবু…

Read More

নীলফামারী জেলা প্রতিনিধি: দেশের উত্তরের জেলা নীলফামারীতে তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে প্রায় দিনই সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। দৃষ্টি সীমানা পরিমাপ করছি। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এজন্য ফ্লাইট চলাচলের সিডিউল পরিবর্তন করা…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাংগাইল) সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও শীতের আমেজ শুরু হয়েছে। শীতের দেখা পেয়ে খুশিই হয়েছেন নাগরপুরের ভ্রাম্যমান পুরাতন গরম কাপড় ব্যবসায়ীরা। তাদের আমদানি করা বিভিন্ন রকমের শীতের গরম কাপড়গুলো বেশির ভাগই বিক্রি হয় জেঁকে আসা শীত অথবা ঘন কুয়াশার দিনগুলোতে। এখন শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে দুপুরের পর থেকেই বেশ শীত অনুভব করছে এই অঞ্চলের মানুষ আর এসময়ে গরম কাপড়ের ব্যবসাটাও হয় জমজমাট। কিন্তু নাগরপুরে এবার শীতের আমেজ শুরু হলেও গরম কাপড়ের কদর বাড়লেই তুলনামূলক কম বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা এর প্রধান কারণ পুরাতন পোষাক বিগত বছরে যে টাকা দিয়ে ক্রয় করে আনা হত এর চেয়ে দুইগুনের…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩ ডিসেম্বর).সকালে পসশিক পর্ষদ,বোয়ালি,টাঙ্গাইলে বাহোপ টাঙ্গাইল জেলা সভাপতি ডা.শামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.মাসুদ তালুকদার ও সদস্য ডা.সেলিম হোসেনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট হোমিওপ্যাথ ও সংগঠক ডা.শেখ ফারুক এলাহী। এ বিজ্ঞান সেমিনার ও সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ঢাকা বিভাগীয় মেম্বার ও টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.কায়েম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ডা.মো.নজরুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক ডা.সুকল্যাণ…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ইউনিয়ন আমীরসহ ৭জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার পৃথক-পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। সংগঠনটির জেলার অন্য নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন। নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে…

Read More

মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জনের ওপরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এসকেবেটর মেশিনের চালক মো. রায়হান। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, মাদারীপুর  সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেএসবি ব্রিকসসহ ১১টা ইটের ভাটা পরিবেশের নিয়ম নীতি তোয়াক্কা না করে পরিচলনা করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে একটি…

Read More

মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেলো নতুন ঠিকানা। সাত লাখ টাকা অফেরতযোগ্য বন্ডে রাজবাড়ীর সরকারি চাকুরীজীবি নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেয়া হয় নবজাতকটিকে। জানা গেছে, মাদারীপুরের আদালত পাড়ায় নবজাতক দত্তক নিতে আগ্রহী দম্পতিরা ভীড় করেন। আদালতে একে একে আবেদন পড়ে ১৯ জনের। তিনঘন্টা ধরে চলে শুনানী। বৃহস্পতিবার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানী নেন আবেদনকারীদের। প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি ৪ জনের যোগ্যতা অনুসারে আবারো চলে শুনানী। পরে ৭ লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতক দত্তক দেন আদালত। এতে শিশুটিকে পেয়ে খুশিতে আত্মহারা এই…

Read More

আমির আলী অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা তরুণ লীগের পক্ষ থেকে নওয়াপাড়া মডেল স্কুলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বৃহস্পতিবার সকালে পুষ্পার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন, তরুণ লীগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বিপ্লব, রিপন খাঁ, শেখ পলাশ, রুহুল আমীন, হাসান মোড়ল, মাসুদ রানা, আবু জাহিদ মোল্যা, নওয়াপাড়া পৌর তরুণ লীগের আহবায়ক শেখ অনিক, যুগ্ম আহবায়ক বিএম ফরহাদ রেজা, রাকিব হোসেন, সাকিব মোল্লা, নাইম শেখ, জুম্মান শেখ প্রমুখ।

Read More

নাগরপুর (টাংগাইল) সংবাদদাতাঃ ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরের সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ মেডিকেল ক্যাম্পেইনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়া। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খাঁন, ডা.জহিরুল ইসলাম, ডা.হাসিনা,ডা.খাদিজা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাফেজ মো.মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার মুন্নীসহ সহ…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা): বরগুনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নিহত হয়েছে। গত বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে দুই মটরসাইকেল চালক ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে নিকটস্থ বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার উভয়কেই উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। মাথায় মারাত্মক আঘাত নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে বরগুনা জেলা আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক…

Read More

রংপুর বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: রংপুরে সাফল্য পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি, আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাফল্য পরিবারের প্রতিষ্ঠাতা সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ জয়িতা নাসরিন নাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম সাজু ,উপদেষ্টা গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, গজঘন্টা স্কুল এন্ড কলেজের শিক্ষক আকতার হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। বক্তব্য রাখেন শিক্ষক নাসরিন…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বেনাপোলে চুরি হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারি সহ চোরচক্রের দুই সদস্য মোমিন ও দেলোয়ারকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার সকালে বেনাপোল বাজারের একটি গ্যারেজে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার (১৮ ডিসেম্বর) যশোর সদরের বোলপুর এলাকা থেকে ইজিবাইকে ভাড়া নিয়ে আসেন মুনতাজ আলীর ছেলে রফিকুল ইসলাম। এসময় সে গাড়ি দাড় করিয়ে বাজারে ঢুকেছিলো বাজার করতে। পরে এসে দেখে গাড়ি নাই। বুধবার সকালে সে জানতে পারে বেনাপোল বাজারে তার ইজিবাইকটি যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে। পরবর্তীতে তিনি পোর্ট থানা পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বুধবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজারের চায়ের রাজধানী নামে খ্যাত চায়ের রাজ্য শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানান, ডিসেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলে শীত বাড়তে শুরু করেছে। সকালে এবং রাতে কুয়াশায় ঢেকে যায় চারিপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়লে সূর্যের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মেলে। শ্রীমঙ্গলের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, চা বাগান বেষ্টিত এ উপজেলায় তীব্র শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন,…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে সুমা মালাকার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে দেওগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুমা ঐ গ্রামের এই বিমল মল্লিকের স্ত্রী। কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায, সুমা সকাল ১০টার দিকে বাড়ির পুকুরে গােসল করতে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় বাড়ির লােকজন খোঁজাখুঁজি শুরু করে। এক সময়ে পুকুর তাকে দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃৃহবধূ সুমাকে মৃত ঘােষণা করেন ডা:। এই বিষয়ে জানতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সত্তোরোর্ধ্ব দাদীকে মারধর করতে দেখা যায় আব্দুস সামাদকে। বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে সত্তোরোর্ধ্ব বৃদ্ধা দাদীকে অমানুষিক ভাবে পেটালেন নাতি। এ ঘটনার সময় শাশুড়িকে রক্ষা তো দুর তা না করে ছেলের পক্ষ নিয়ে ভিডিও ধারণ করেন ওই যুবকের মা খোদ। গত শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর লস্করপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মারধরের শিকার বৃদ্ধা দাদী পৌর এলাকার উত্তর লস্করপুরের বাসিন্দা লায়লী বেগম। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যপক ভাবে। এ ঘটনায় মারধরকারী আব্দুস সামাদ সহ ৪ জনের বিরুদ্ধে রোববার রাতে থানায় অভিযোগ নিয়েছে কুলাউড়া থানা পুলিশ। পুলিশ বলছে,…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের উদ্যেগে ১মবারের মত উদযাপিত হয় বাংলাদেশ মার্কেটিং ডে। ২২ডিসেম্বর(বৃহস্পতিবার) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-তৌফিক হাসান, ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক অনুপ কুমার মন্ডল এবং উক্ত বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পেপারলেস মানি ও সয়েললেস কালচারের কথা বলা হলেও বিক্রয়কর্মীর ভূমিকা অনস্বীকার্য। এগ্রিকালচারাল প্রডাক্ট থেকে শুরু করে যে কোন ইন্ডাস্ট্রিয়াল প্রডাক্ট বিক্রয়ে বিক্রয়কর্মী প্রয়োজন। ২০২০ সালে উদ্ভুত করোনাকালীন সময়েও আমরা দেখেছি একজন…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা মানব ঠিকানার রজতজয়ন্তী ও এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। প্রধান আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও শিক্ষিকা ঊমা মুখার্জির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,…

Read More

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ আনোয়ার হোসেনের আগমন উপলক্ষ্যে মদন উপজেলা প্রশাসন ও চাঁনগাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা শাহরীন এবং চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার ও ইউপি সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরও উপস্তিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনূর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং…

Read More