মশিউর রহমান, জামালপুর: বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও কারখানার কমান্ড এরিয়ার ১৯ জেলার কৃষকের বুকে চাঁপা দুঃচিন্তার নিঃস্বাসের অবসান ঘটিয়ে অবশেষে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীস্থ তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ও দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা কোঃ লিঃ (জেএফসিএল)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টা ২০ মিনিটে ইউরিয়া উৎপাদন শুরু হয়। এর আগে গত ১১ ডিসেম্বর কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) চালু হয় অ্যামোনিয়া উৎপাদন। কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে…
Author: Saizul Amin
সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিতে স্বপ্নলোকের পাঠশালার দু’টি ক্যাম্পাসের সর্বমোট ৭০জন শিক্ষার্থীদের পেন ফাউন্ডেশনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম ও বিথী খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মেঘনা ইমদাদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশু, ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ…
আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ কমলগঞ্জ উপজেলার আলীনগর ও শমশেরনগর সড়ক ইউনিয়নের অন্তর্গত সড়কে সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকার প্রতিনিধি মুজিবুর রহমান, সাউর্দান গ্রুপের প্রতিনিধি এবিএম শাহজালাল আকন্দ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, মোনায়েম খাঁনসহ…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব ফেরদৌস আহমেদ জানান, উপজেলায় ৫ টি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণি হইতে ৫ম শ্রেণির মোট ২৬০ জন ছাত্র-ছাত্রী ডিমলা সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ ইসলাম, প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ,জলঢাকা থানার এস আই আখতারুজ্জামান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েশন ভুক্ত প্রত্যেক স্কুলের পরিচালক ও অধ্যক্ষবৃন্দ। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আহবায়ক ওয়াজেদুল ইসলাম বলেন,ডিমলা উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, অত্যন্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ নির্বাচনী বিরোধের জেরে শার্শায় শাহাঙ্গীর আলম আশিক (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (১৯ শে ডিসেম্বর)সন্ধার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শাহাঙ্গীর আলম আশিক শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুলের ছেলে। জানা যায়, বিগত ইউপি নির্বাচন নিয়ে একই গ্রামের ঈদ্রিসের সাথে বিরোধ চলে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা বাগানের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সহ বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে আইডিয়া ও ওয়াটার এইড বাংলাদেশ এর আয়োজনে ও জেলা প্রশাসন মৌলভীবাজারের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। চা শ্রমিকদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বর্তমান অবস্থা বিষয় ও অনুষ্ঠান উপস্থাপনা করেন আইডিয়া প্রকল্প ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার। চা বাগানের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি: বর্তমান অবস্থা ও করণীয় এবং জিও এনজিও বিষয়ে সার্বিক ব্যবস্থা ব্যাখা করেন ওয়াটার এইড বাংলাদেশ এর অ্যাডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন ঘোষ।…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজগুলোর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ লাখ ৩১ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হয়েছে আবেদনের সময়সীমা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, শিক্ষাবোর্ডের অধীনে এবার (২০২২ সালে) এসএসসি পাস করেছেন ১ লাখ ৩০ হাজার ১৩ জন। আর কলেজ ভর্তিতে আবেদনে জমা পড়েছে ১ লাখ ৩১ হাজার ৩৪৯ জনের। সে হিসেবে চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসি উত্তীর্ণের তুলনায় ১ হাজার ৩৩৬ জনের আবেদন বেশি হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, মূলত আগের বছরের শিক্ষার্থী এবং বিভিন্ন বোর্ডের…
স্টাফ রিপোর্টার: তরুণ লেখক ও বক্তা আলহাজ্ব মাওলানা Kazi Amin At Tafhim এর লেখা প্রশ্নোত্তরে ‘বিবাহের আগে ও পরে’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। শাহজালাল কলেজ জগন্নাথপুরের প্রভাষক মোঃ জমিরুল ইসলাম এর পরিচালনায় গতকাল সোমবার সুনামগঞ্জ প্রেসক্লাবে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার আলহাজ্ব মাও কাজী শাহেদ আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ , দ্বীনি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, প্রভাষক আবু তাহির মোহাম্মদ খালিদ। এছাড়াও বক্তব্য রাখেন বেসামরিক…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, প্রদর্শনী বিতর্ক, ফ্রেশার্স ৩ ডিবেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ফ্রেশার্স ৩ ডিবেটের ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক হিসেবে বিতর্ক পরিচালনা করেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এস. কে ইজাজুর রহমান।এতে চ্যাম্পিয়ন হয় এগ্রিকালচার ডিবেটিং ক্লাব এবং রানার্স আপ হয় ইকোনমিকস ডিবেটিং ক্লাব । চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন মোঃ নাজমুল হাসান সরকার, মারিয়া সুলতানা মুনমুন, মাহিমা ইসলাম মিশু । ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট মনোনীত হন ফাহিম ফেরদৌস লিমন। এসময়…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর সদরে ২০০০সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান অনির্বাণ আদর্শ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ডিসেম্বর ১১টার সময় অনির্বাণ আদর্শ বিদ্যালয়ের কক্ষে অনির্বাণ সমবায় সমিতি’র কার্যকরী পরিষদের সভাপতি করেন গোপেশ সরকার।প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা দুলা রানী পুরকায়স্থের সঞ্চালনায়,বিশিষ্ট জনের উপস্থিততে ফলাফল ঘোষনা করার পুর্বে বিদ্যালয় ও ছাত্র/ছাত্রীদের সমস্যা তুলে ধরা হয়। উপস্থাপিত সমস্যাগুলোর সমাধানের উদ্যোশে মা ও অভিবাবকদের মতামত লিপিবদ্ধ করেন পরিচালনা পার্ষদ।এবং বার্ষিক পরীক্ষা নার্সারী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত ফলাফলা ঘোষনা করেন প্রধান শিক্ষক সুষেন তালুকদার। এসময় বক্তব্য সহ উপস্থিত ছিলেন সমবায়ের সাধারণ সম্পাদক বিকাশ তালুকদার,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী…
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ী গ্রামের জামে মসজিদের ফল জাতীয় গাছসহ অন্যান্য প্রজাতির গাছ কর্তন করায় ১৪জনের নামসহ অজ্ঞাত আরো ৫/৭জনকে আসামী করে সদর থানায় লিখিত অভিযোগ করেন অত্র মসজিদের সভাপতি হামিদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর মসজিদের মাঠে তাফসির মাহফিল চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে মসজিদ কমিটির কাউকে কিছু না বলে কয়েকটি জামের গাছসহ অন্যান্য প্রজাতির ১২টি গাছ গোপনে কেটে বিক্রি করেছে। গাছ গুলোর আনুমানিক মুল্য ১লক্ষ ১০হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, ওই এলাকার লুৎফর রহমান, হযরত আলী, সিরাজুল ইসলাম, আলম হোসেন, মজিবর রহমান, জাহিদ সোহেন, আবু সাঈদ, বেলাল হোসেন,…
নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে ৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিগ্রীপ রাখার অপরাধে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে (২০ই ডিসেম্বর) সোমবার সকালে জানান বিরামপুর থানা পুলিশ। গতকাল (১৯ ই ডিসেম্বর) রবিবার ভোরে ৪ নং দিওড় ইউনিয়নের বিজুল মাগুড়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী আঃ মান্নান (৩৫) এর বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী মাটির ঘরের পশ্চিম পাশের রুম হতে ৯০ বোতল ফেন্সগ্রীপসহ ৩ জনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বিরামপুর উপজেলার ভইগড় গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে দুলাল ইসলাম (২৮), অপর দুই আসামীরা হলেন হাকিমপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত অফুর…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ): স্বপ্ন ও সাধনার আমন ধান উঠেছে কৃষকের ঘরে। উপজেলার হাওরসহ বিভিন্ন এলাকায় কৃষকরা পালন করছেন ঐতিহ্যের নবান্ন উৎসব। একদিকে শীতের আমেজ,অন্যদিকে মাঠের ধান বাড়িতে উঠাতে কৃষান-কৃষাণীর ব্যস্তময় সময় গ্রামের বিস্তীর্ণ ধানক্ষেতই যেন খেলার মাঠ। মাঠের মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটি জায়গা চিহ্নিত করেছে। সেখানে হরেক রকম মানুষ গোল হয়ে বসে,কেউ দাঁড়িয়ে উপভোগ করেছেন এক গ্রামীণ ঐতিহ্য ঘোড়া দৌড়ের দৃষ্টি সবার এক দিকেই। মাঠের মাঝখানে চিহ্নিত স্থান দিয়ে প্রাণপণে ছুটছে ঘোড়া। পিঠে সওয়ারির চাবুকের আঘাতে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকেরা হর্ষধ্বনি ও তালি দিয়ে উৎসাহ দিচ্ছে সওয়ারিদের। এমনই একটি ব্যতিক্রমি মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতার…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপি পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন। ১১ ডিসেম্বর প্রতীক পেয়ে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও লিফলেটে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। অনেক প্রার্থী মাইক যোগে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের প্রচারণার মাইক ইউনিয়নের মূল বাজার ফুলতলা বাজারে একাধিক বার চক্কর দিতে থাকে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। অতীতে ভুলের ক্ষমা চেয়ে নতুন ভাবে ভোট চাচ্ছেন দ্বারস্থ…
দেওয়ান রানা, মদন (নেত্রকোনার) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন পৌরসভায় “জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মদন পৌরসভা এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনার সভার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র তাহমিনা আরা বেগম শিরিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থনাদ বৈশ্য সজল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ঈশা খান, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস, মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুদর্শন আচার্য ও মিডিয়ার ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের…
সাব্বির হোসেন, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ও ব্যবসায় প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয় আলোচনা সভা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ব্যবসায়ী প্রশাসনের একাডেমি ভবনের ১০২নং কক্ষে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. ইমরানুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ে প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বশার খান। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আফজাল হোসেন, ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক অনুপ কুমার মন্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-তৌফিক হাসান সহ ব্যাবসায়ে প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। আলোচক হিসেবে ছিলেন ক্যাব এর কো-অর্ডিনেটর…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতা ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মৌলভীবাজারে হতাহতের ঘটনা ঘটে। আজকের এই দিনে মঙ্গলবার ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার স্থানীয় শহীদ দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকালে পৌরসভার শহীদ মিনারের পাশে শহীদ বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়। এসময় জেলা পুলিশের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দগন। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনাকাঙ্ক্ষিত…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন ও তার সমর্থকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই গণসংযোগ করেন তিনি। এতে নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা কামরুল হাসান লিংকন পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। জনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় নির্বাচিত…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা’২০২২ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নাগরপুর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল হতেই নাগরপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবক সহ পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে থাকে। প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কিশালয় কিন্ডার গার্টেন এর পরিচালক শম্ভুনাথ সাহা, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সানিডেল কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ আনিসুর রহমান, কেন্দ্র সচিব মো.হাবিবুর…
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুৃর (ময়মনসিংহ) প্রতিনিধি: জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ জোড়া ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়। পরে উপজেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিনসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা উপকরণ হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুল কলেজের শিক্ষকদের কাছে ডেস্কবেঞ্চ হস্তান্তর এবং পরে উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের কাছে বিভিন্ন স্বাস্থ্যসেবা উপকরণ হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য…