Author: Saizul Amin

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে বিভিন্ন অনিয়মের দায়ে দুই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্রের বরাতে জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় হোটেল ও রেষ্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশ ও উপায়ে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩২০০ মেট্রিক টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুসুরের ডাল আমদানি হয়েছে। প্রতি টন মুসুর ডাল ১ হাজার ১৩৬ ডলারে আমদানি করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব মুসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এ ডাল খালাস করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট। এ সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে ৪ হাজার ২০০ মেট্রিক টন মুসুর ডাল বেনাপোল বন্দর দিয়ে আমদানি করেছে। যার মধ্যে ৩ হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরে বাকি…

Read More

রুহুল আমিন, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ এর সাথে ডিমলা উপজেলার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২-ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে কুশল বিনিময় করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। নবাগত জেলা প্রশাসক এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেলী নোশীন প্রত্যাশা ও মুন্না রানী চন্দ। এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা…

Read More

সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারীর সদরে বালু ভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান নামের এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী মাহমুদা আক্তার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কের কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক রহমান সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের নতুন হাট ডাঙ্গাপাড়া এলাকার জমিল উদ্দিনের ছেলে। তিনি উত্তরা ইপিজেডে কাজ করতেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঘন কুয়াশার কারণে বিপরীত থেকে আসা ট্রাক ও মোটরসাইকেলচালক কেউ কাউকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক রহমান মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।…

Read More

সোহাগ ইসলাম, নীলফামারী: শীতের তীব্রতা বেড়েছে উত্তরের হিমালয় ঘেঁষা জেলা নীলফামারীতে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডা আর ঘন কুয়াশায় বেড়েছে চরাঞ্চল মানুষের কষ্ট। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ৬টায় জেলার ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সকাল সাড়ে ৯টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পরেছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পরেছেন তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষরা। ঘন কুয়াশা তীব্র শীতে কাজে বের হতে পারছে না দিনমজুর, রিকশাচালকসহ অন্যান্য…

Read More

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার  কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন সিলেট রেঞ্জ পুলিশের  ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে কুরমাঘাট  পৌঁছালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সঞ্জয় চক্রবর্তী এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমান্তের আশেপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ও কুরমাঘাট…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় এরফান হোসেন (২৮) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল চারটায় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত এরফান খড়কি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় মুদি দোকানী ছিলেন। প্রতাক্ষদর্শীরা জানান- বিকাল ৪টার দিকে এরফান যখন কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন তখন তিনজন দূর্বৃত্ত এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। আর এই কারণে তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ মধ্যনগর বাজারে সরকারি খাস জমি দখল করে স্থায়ী ৩টি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। যুবলীগের সভাপতির প্রভাব খাটিয়ে বিনিয়োগ ছাড়াই জলমহাল থেকে অর্থ আদায়, ঠিকাদারি কাজে ভাগ বসানো, তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা বানিয়েছেন মোস্তাক। মোস্তাকের মধ্যনগর বাজারে ৩ তলা পাকা বাড়ি ছাড়াও তিনি এখন চার-চারটি বাড়ির মালিক। গত ১৩ বছরের ব্যবধানে বহু জমির মালিক হয়েছন। তাছাড়াও হরেক রকম ব্যবসাও দাঁড় করিয়েছেন । সরকারি জায়গা দখলের অভিযোগ তো আছেই। একাধিক ব্যাংক হিসেবে রয়েছে তার লাখ লাখ টাকা। রাজধানী টাকার অভিজাত এলাকায় বসবাস করা ছাড়াও চড়েন দামি…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে ফুটপাতে শীতের কাপড়ের ব্যবসা।দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েক গুণ। জমে উঠেছে ব্যবসা। পৌষের শুরুতে তীব্র শীতে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। কটিয়াদী বাজারের বাসস্ট্যান্ড,কলেজ রোড চত্বর এলাকা সহ বাজার রোডের বিভিন্ন স্থানে বসেছে এইসব গরম কাপড়ের দোকান। বাজার ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন শপিংমল ও বিপণীবিতানগুলোতেও বিক্রি বেড়েছে শীতের পোশাকের। এছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন অল্প পুঁজির ব্যবসায়ীরা। এসব শীত কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট ,ট্রাউজার,শার্ট ,চাদর,জ্যাকেট, সোয়েটার,উলের টুপি, মাফলার, কোট, কান টুপি,বিভিন্ন ধরনের মোজা সহ হরেক রকমের শীতের পোশাক। ছেলে, মেয়ে, শিশু,বয়স্কসহ নানান…

Read More

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ২দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি ও সম্ভাবনা যন্ত্রগুলো প্রদর্শন করে। বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। প্রধান অতিথি মোঃ শহীদুল ইসলাম বকুল বক্তৃতায় বলেন স্কুল কলেজ শিক্ষার্থীরা তাদের মনন শক্তি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ৬ বোতল ভারতীয় মদ সহ শরীফ মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মোঃ আলমাস মিয়ার ছেলে। মঙ্গলবার (২০ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র নির্দেশে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ সহ শরীফ মিয়া কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে অফিসার চয়েজ,মেগডুলস,হুইস্কি সহ…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে খ্রীষ্টান সম্পদ্রায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় স্পন্সর শিশুদের মাঝে বড়দিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নানা আয়োজনে শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে পাস্টার কম্প কুমার ম্রং, পাস্টার মিহির কুবি, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, প্রকল্প সহায়ক কৃপাঞ্জলী চাম্ভুগং সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Read More

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারে কমলগঞ্জে খ্রীস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে ৪৩ টি পুঞ্জিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও মাগুরছড়া পুঞ্জির প্রধান জিডিশন প্রধান সুচিয়াং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,  কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন ডবলছড়া খাসি পুঞ্জির প্রধান পিডিশন প্রধান প্রমুখ।…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে। বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আজ (২১ডিসেম্বর) সকাল ১০ টায় বর্ণিল মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আঞ্চলিক সুধীবৃন্দ। দুই দিন ব্যাপি অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম দিন আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য,এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তন্দ্রা ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ, যশোর জেলা শাখা,যশোর জেলার জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম, পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ার্দার ও মনিরামপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মোঃ মাহমুদুল হাসান। শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান,প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রাণোচ্ছল…

Read More

সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারীতে ব্যাংকার্স ফোরাম আয়োজনে ‘প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা’ অনুষ্ঠিত হয়েছে শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে। বেলুন উড়িয়ে মঙ্গলবার দুপুরে(২০ডিসেম্বর) দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক শাহীনুর রহমান ও মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বক্তব্য দেন। সোনালী ব্যাংক নীলফামারী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আতাহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংক কর্মকর্তা এনায়েত হোসেন ও জনতা ব্যাংক কর্মকর্তা শাহজাহান সরকার। অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার…

Read More

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হয়েছে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান। বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে ভোটগণনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবদুল আলীম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫০৫ জন ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অধ্যাপক আইনুল ইসলামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান ২০৯ ট ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের…

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ “কিশোর কিশোরীদের সুস্থ্য দেহ সুন্দর মন আনন্দে থাকো সারাক্ষন” শ্লোগানে নীলফামারীর ডিমলায় কিশোর-কিশোরী ক্লাব সদস্যদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের জমকালো আয়োজনে কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার(২০ ডিসেম্বর) সারাদিন ব্যাপী রামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডিমলা উপজেলার ১০ টি কিশোর- কিশোরী ক্লাবের শতাধিক সদস্য এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো- দৌড় প্রতিযোগিতা, চোখ বেধে হাঁড়ী ভাঙ্গা, মেয়েদের বালিশ পাসিং, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও এ বিজয় দিবস উপলক্ষে রেলীর মধ্যে দিয়ে শুরু হলো তিন দিনের বিজয় মেলা ও লোকজ উৎসবের। মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামের ছোট বড় পাঁচশতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি গ্রামের মেঠোপথ ধরে পুরো গ্রাম প্রদক্ষিণ করে। ২০ ডিসেম্বর সকাল থেকে এ উৎসব চলবে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। বালিগাও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান ছিলেন দানু মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় লেবু বাগানে সাথী ফসল হিসেবে জনপ্রিয় হচ্ছে নাগা মরিচ চাষ। তুলনামূলক কম বিনিয়োগ ও পরিশ্রমে ভালো ফলন এবং বাজারে দাম বেশি পাওয়ায় অনেকে ঝুঁকছেন নাগা মরিচ চাষে। জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাটি নাগা মরিচ চাষের উপযুক্ত হওয়ায় চাষীদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। সংশ্লিষ্টরা জানান, সিলেটের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগা মরিচের সবচেয়ে বেশি চাষ হয়। ঝালের জন্য বিখ্যাত সিলেটের নাগা মরিচ অঞ্চল ভেদে বোম্বাই মরিচ, ফোটকা মরিচ বা কামরাঙা মরিচ নামেও পরিচিত। ২০০৭ সালে গিনেস বুকে নাগা মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সম্প্রতি শ্রীমঙ্গলের কয়েকটি লেবু বাগানে গিয়ে…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মানবিকতা পরিচয় দিলেন মৌলভীবাজার জেলা পুলিশ। ৪০ বছর বয়সী রুহুল মিয়াকে প্রায়ই দেখা যেত মৌলভীবাজারের রাজনগর থানার আশেপাশে ঘুরাঘুরি করতে। থানার লোকজনসহ সবাই তাকে পাগল ও মানসিক ভারসাম্যহীন বলেই মনে করতো। থানার সামনে তাকে নিয়মিত দেখে রাজনগর থানার অফিসার ইনচার্জ একদিন রুহুলের খোঁজ খবর নিতে বলেন। মানসিক ভারসাম্যহীন রুহুলের বাড়িঘর, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়ার দায়িত্ব পান এসআই নুর উদ্দিন। এসআই নুর উদ্দিন রাজনগর থানার মশুরিয়া গ্রামে খোঁজ নিয়ে সেই রুহুল মিয়ার আত্মীয় স্বজন খুঁজে বের করেন। গত ২০ ডিসেম্বর মশুরিয়া গ্রামে রুহুলের এলাকার লোকজনদের সাথে কথা বলে বসে আলাপ আলোচনা করে ভারসাম্যহীন রুহুলকে তার পরিবারের…

Read More