আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়ন পত্র দাখিলের ছিল শেষ দিন। সকাল থেকেই আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের কর্মি সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান,স্বতন্ত্র প্রার্থী মোনালিসা ইয়াসমিন,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিলো আজ। ১৯ ডিসেম্বর বাছাই,২৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ভোট গ্রহনের…
Author: Saizul Amin
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রনীত ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৯.২ কিলোমিটার সংশোধিত কাবিটা নীতিমালা -২০১৭ অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের আওতাধীন বড় হাওরের ডুবন্ত বাঁধের নির্মাণ কাজ উদ্ধোধন হয়েছে। আজ সকালে করগাঁও হাওরে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,সাবেক আইজিপি নূর মোহাম্মদ। উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন,আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামন অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার,করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আলী হোসেন এর অবসর জনিত এক বিদায়ী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে আবেগ ঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক । বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া মাস্টার, সহকারী শিক্ষক…
আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজার-শমশেরনগর- চাতলাপুর চেকপোষ্ট (জেড-২০২২) সড়কের ৯ম কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় জেলা সদরের সাথে সরাসরি কমলগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ব্রীজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরী বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেলে চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রীজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত…
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর ওয়ার্ডের জমশেরপুর গ্রামের পার্শে হিজলগাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ জমশেরপুর গ্রামের স্কুল বাড়ীর মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে দুই সন্তানের জনক বিকাশ সরকার(৩৯)। মধ্যনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য সনেট তালুকদারের সাথে কথা বলে জানা যায় ১৬ডিসেম্বর ভোরে গ্রামবাসী মুঠোফোনে জানালে প্রশাসনকে অবগত করেন এবং থানাপুলিশ লাশ উদ্ধার করে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান কোন অভিযোগ নেই বাড়ীর পাশে হিজলগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।এবং জানতেপারি এর আগেও ২বার ফাঁসের চেষ্টা করেছে,মৃত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
রংপুর বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: মুজিব শতবর্ষ, বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাফল্য পারিবার রংপুর পুস্পস্তাবক আলোচনা সভা অনুষ্ঠিত। সাফল্য পরিবার এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, শিক্ষক সুমি আকতার ,টুসি আকতার ,নাসরিন আকতার ,রুপা বেগম ,নাসরিন নাজ। শিক্ষার্থী রিতা,আবির, রাইসা, সাবা, কারিমা, আবিরাহ, বৃষ্টি, সিয়াম প্রমুখ। এছাড়াও সাফল্য একাডেমি, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ,ডাঃ হারুন স্মৃতি পাঠাগার এর সকল স্তরের সদস্য উপস্থিত ছিলেন।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ে জয়পুরহাটে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে,এম,এ মামুন খান চিশতী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহবায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় কটিয়াদী পূর্বপাড়াস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয়পার্টির সভাপতি এডভোকেট মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাইদ আযাদ খোররোম ভূইয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কমর উদ্দিন ভূইয়া,যুগ্ন সাধারন সম্পাদক মো.শামসুদ্দিন,পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া,জাতীয় পার্টির নেতা ফজলুর রহমান,আঃ কাদির,মুর্শিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি,সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি আবু সাইদ আযাদ খোররোম ভূইয়া বলেন আলোচনায় জাতীয়…
লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোপালপুরে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত। শুক্রবার (১৬ই ডিসেম্বর ২০২২) বিকেল ৩টার সময় মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে শহীর মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় মিছিলে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল। বিজয় মিছিল শেষে বক্তৃতায় এমপি বকুল বলেন, বিএনপি জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাই,কারন সরকারের উন্নয়ন দেখে তারা হতাশ হয়ে যাচ্ছে। কারন সামনে জাতীয় নির্বাচনে জনগণ তাদের আগুন রাজনীতির বিরুদ্ধে নৌকা মার্কায় ভোট দিবে। স্বাধীনতার সুফল যখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তখন বিএনপি জামায়াতে সঙ্গে জোট বেঁধে দেশের মধ্যে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ১৯৪৮ সালে রোপিত বীজ ১৯৫২ সালের ভাষা আন্দোলন হয়ে ১৯৬৬ সালের ৬ দফার লেলিহান শিখায় ১৯৬৯ সালের গণ আন্দোলনের গণজোয়ারের পরিপূর্ণরূপ নিয়ে ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার আবহে স্বাধীনতা সংগ্রামের বীজ বটবৃক্ষকে ন্যায় মহীরুহ রূপ ধারন করে।যা ৯ মাসের কঠোর আন্দোলন – সংগ্রামে অংশ গ্রহনকারী মুক্তিযোদ্ধা ও সাধারণ নিরীহ জনগণের মধ্যে ত্রিশ লক্ষ শহীদদের রক্ত ও মা-বোনের লুন্ঠিত সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। আজ বিজয়ের সেই মহেন্দ্রক্ষণ।দিবসটিকে যথাযথ সম্মান ও মর্যদার মাধ্যমে পালনের উদ্দেশ্যে যশোরে নেওয়া হয়েছে নানা ধরনের কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আজ বুধবার ভোর ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে…
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৬ই ডিসেম্বর ) শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও লালপুরের নানা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন, কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বকুল সংসদ সদস্য নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া)। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী,…
মাহাথীর মোহাম্মাদ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজঃ বিজয়ের ৫১ বছর পূর্তিতে আবারও জেগেছে বাঙ্গালীর হৃদয়ে বিজয়ের স্পন্দন। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে আজ (১৬ই ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন কলেজ প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে বিজয় র্যালির মাধ্যমে ফরিদপুর শহরের কেন্দ্রীয় বিজয় স্মৃতি স্তম্বে পূষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিন শুরু হয়। এরপর কলেজের শেখ রাসেল অডিটরিয়ামে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ ড. প্রৌকশলী মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই বিজয়ের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের(শিক্ষারথীদের)” পাশাপাশি অন্যান্য বক্তারাও…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয় কর্তৃক যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৬ ডিসেম্বর)সকালে দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক মো.দেলোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল হাকীম,সিনিয়র সহকারি শিক্ষক মো.আবুল বাশারসহ শিক্ষক, শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারীও সকল শ্রেনীর শিক্ষার্থী। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যানে মহান আল্লাহ দরবারে…
লালমনিরহাট প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তবর্তী গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তিস্তা ব্যাটলিয়ন-২(৬১ বিজিবি)। এ সময় প্রায় শতাধিক দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। শুক্রবার সকালে উপজেলার জোতবাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণের আয়োজন করেন বিজিবি। এ সময় তিস্তা ব্যাটলিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান উপস্থিত ছিলেন।
শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি। ১৬ ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৫১তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উচু করার দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। ৪৯ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র। বিজয়ের ৪৯ বছর পূর্তিতে আজ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মা পেয়েছে শান্তি- ঘৃণ্য যুদ্ধাপরাধীদের অনেকের বিচার…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদ্বয়ের সাথে সাথে মহান বিজয় দিবস উপলক্ষে বংশীকুন্ডা দঃ ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বংশীকুন্ডা কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিবুর আলম,সেক্রেটারি ইনামুল গনি রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন,সদস্য এনামুল হক,সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া,ইউনিয়ন বাস্তহারা দলের সভাপতি গোলাম মওলা, এছাড়াও উপস্থিতি ছিলেন ইউনিয়ন বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বংশীকুন্ডা উত্তর…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠীত মধ্যনগর উপজেলায় প্রথমবারের মত উপজেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মধ্যনগর বাজার সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ ও মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন,ক্রিড়া সংগঠন ও মুক্তিযুদ্ধা সংগঠনের পক্ষ থেকে মধ্যনগর বাজার সংলগ্ন শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৭ঃ৩০ মিনিটে মধ্যনগর বুপি…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় টায় মুক্তিযোদ্ধা স্মৃতিব্যাধীতে উপজেলা প্রশাসন,পুলিশ,উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা,যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন। পুষ্পতবক অর্পণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ…
আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মযার্দায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ,কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর ৭টায় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওঢ়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় কমলগঞ্জ…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের সুচনা করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুগার্পুর পৌরসভা, বিএনপি, সিপিবি, উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটি, দুগার্পুর প্রেসক্লাব, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, নারীনেত্রী…
