গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চলতি অর্থ বছরে সরকারিভাবে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গৌরীপুর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ ধান চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল ইসলাম, ওসি এলএসডি (শ্যামগঞ্জ) সিদ্ধার্থ শংকর তালুকদার, ওসি এলএসডি (গৌরীপুর) মোঃ বাবুল মিয়া, গৌরীপুর প্রেস ক্লাবের…
Author: Saizul Amin
এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে কিশোরগঞ্জ উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুখ্যাত মাদকমব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১৪ই ডিসেম্বর বিকালে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিনের নেতৃত্বে বিভাগীয় স্টাফসহ ও নীলফামারী জেলা পুলিশ লাইনের ০১জন পুলিশ অফিসার এবং ০৯জন পুলিশ ফোর্সসহ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পোড়ার কোর্ট গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন (৩৫), পিতামৃত-শাহাবুদ্দিন এর বসতবাড়ি ঘেরাও করে দখলীয় শয়ন ঘরের মধ্যে হতে ০৩(তিন) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারায় পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ব্যাটারী চালিত অটো রিক্সার নিচে চাপা পড়ে সুমা(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বেড়ী বাধের ওপর এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাধের ওপর শিশু সুমা খেলাধুলা করার সময় হঠাৎ একটি দ্রুতগামী ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে চাপা দেয়। এসময় শিশু সুমা গুরুতর আহত হন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় শিশুটি উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান,…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাট্য প্রযোজনা ‘স্যার, একটু বাইরে আসবেন?’ বুধবার (১৪ ডিসেম্বর) নাট্য এর প্রথম প্রদর্শনী বেলা ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে, ২য় প্রদর্শনী দুপুর ২.০০টা এবং তৃতীয় প্রদর্শনী দুপুর ৩.০০টায় মুজিব মঞ্চে প্রদর্শিত হয়। যৌথভাবে নাট্য প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা এবং কৃপাকণা তালুকদার। নাটকটির পোশাক পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া। নাট্যকলা বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলীর সার্বিক সহযোগিতায় নাট্যকলা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা এই নাট্য প্রযোজনায় অংশগ্রহণ করেন। তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযান এবং বেহুন্দি জালের ব্যবহার বন্ধে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে ৭৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়ে ধ্বংস করা হয়। বুধবার দুপুরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রশাসন, দক্ষিণ চরমানিকা কোস্টগার্ড কন্টিজেন্ট ও র্যাব-৪ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল, কারেন্ট…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও শিক্ষার্থী আল মোমিন জাকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্ল্যা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, প্রবাসী ও অভিবাবক মো. সাহেদ আহমদ নুর প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত ঘেঁষা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান। তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে। আটককৃতরা জানান, তারা দালালের মাধ্যমে ভারতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে ভারতীয় বিএসএফ বাহিনী তাদের আটক করে ক্যাম্পে নিয়ে অনেক অত্যাচার করে পরে বাংলাদেশে…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ পরিবার। বুধবার (১৪-ডিসেম্বর) সকাল সারে ৮ টা থেকে দুপুর সারে ১২ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের পুরান থানা সংলগ্ন, পশ্চিম ছাতনাই ইউনিয়নের আরশাদ গঞ্জ, ঠাকুরগঞ্জ, মধ্য ছাতনাই ও গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজার সংলগ্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ পরিবারসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। প্রথমে আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে…
অনুপম পাল, চট্টগ্রাম প্রতিনিধি: মিষ্টি ও বিস্কুট তৈরি প্রতিষ্ঠান চট্টগ্রামে ফুলকলির শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদের তারিখ মুছে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ওই শোরুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে হাটহাজারির চৌধুরী হাট এলাকায় এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। ভোক্তা অধিদপ্তর জানায়, চৌধুরী হাটে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলকলি শোরুমে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের মেয়াদের তারিখ মুছে বিক্রির জন্য রাখা হয়েছিল। যে কারণে ফুলকলিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উদাখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে উদাখালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, গাইবান্ধা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির সহ প্রমুখ।…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া নামক স্থানে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসা নিতে ভারতে যাচ্ছিলেন নিঃসন্তান দম্পতি স্বামী স্ত্রীসহ ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ১ জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যাক্ষদর্শীরা জানা যায়, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৭ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গাইবান্ধা শহর থেকে ছেড়ে এসে পলাশবাড়ীর সাকোয়া মাঝি পাড়া নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে আসা গাইবান্ধামূখি শানে খোদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে তিন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছে। এছাড়াও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন…
সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মাছ ধরা নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে হামলা, ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) দুপুরে যমুনা সারকারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া এলাকার বৃহস্পতিবার খুইটামারা বিলে মাছ ধরা নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ উত্তেজনার জের ধরে দুপুরে উপজেলা আওয়ামীলীগের সদস্য পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সমর্থকরা যমুনা সারকারখানা এলাকায় জমায়েত হতে শুরু করে।…
মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি শূন্য আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন,এলাকার উন্নয়নের জন্যই আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িবাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনার এক পর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের আমজাদ হোসেন মাস্টারের বাড়ির উঠান বৈঠকে উপরোক্ত উক্তি ব্যক্ত করেন। এসময় সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামশীল আরেফিন টিটু,সহ-সভাপতি হায়দার আলী, ওয়ারেছ আলী প্রধান,সাংগঠনিক সম্পাদক শাহ্ মোখলেছুর রহমান সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বোনারপাড়া শিমুলতাইড় গ্রামের ভোটার মশিউর রহমান জানান, জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমরা সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারছি। এছাড়াও…
রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৩ নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম সরকার (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বাবুরহাট গ্রামের মৃত: এমাজ উদ্দিন সরকারে এর পুত্র ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ছোট ভাই। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ্য থাকায় গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) রাত সারে ১০ টায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পারিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। তার অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার (১৫-ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে জানাজা…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজী মোঃ জামিল উদ্দিনের প্রবাস গমন উপলক্ষে জুড়ী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে জুড়ী অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অবদান রাখায়, প্রবাসগমন উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান জুড়ী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দাতা ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক খোলা চিঠি জুড়ী…
দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নের ছিনাই নদীতে অবৈধভাবে জাল দিয়ে বাঁধ তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ৪টায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা সময় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁধ উচ্ছেদ করা হয়। ৫০ মিটার মশারী জাল জব্দ করেন এবং ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, মদন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শাহনূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এস আই নূর মোহাম্মদ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, হাওর…
রুহুল আমিন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১৪ ডিসেম্বর (বুধবার) দুপুরে মোটরসাইকেলের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে হাফেজ আব্দুল্লাহ (১৬)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত হাফেজ আব্দুল্লাহ (১৬) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আব্দুল আজিজের বড় ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের বন্দে আলী মুন্সি বাড়ি আহলে সুফ্ফা মাদ্রাসায় কিতাব খানার ছাত্র ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- মাস্টার বাড়ি এলাকায় মহাসড়কের স্পিডব্রেকার দিয়ে ইউর্টান করার সময় ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান মোটরসাইকেল এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। নিহতের চাচা নজরুল ইসলাম জানান-বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় বেতন দিতে বাড়ি…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোস্তাকুর রহমানের একমাত্র ছেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক তরিকুল মোস্তাক রানা ১৪ ডিসেম্বর ভোর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। আজ বুধবার দুপরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপজেলার বিপুল সংখ্যক…
স্টাফ রিপোর্টার : চলন্ত লুবেটের (ভেকু বহনকারী গাড়ি) ধাক্কায় প্রিয়া দাস (৬৫) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা বাজারে খাদ্য গোদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রিয়া দাস কলমাকান্দা উপজেলার মুক্তিরচর এলাকার মৃত অদৈত দাসের স্ত্রী। তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর আশ্রয়ন প্রকল্প এলাকার এনজিও থেকে আর্থিক সহায়তা নিয়ে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বুকে আঘাতপ্রাপ্ত ও ডান পা ভেঙে যাওয়া আহত প্রিয়া দাসকে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফুল আলম বৃদ্ধ নারীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস…
আমির আলী অভয়নগর, যশোর: যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বাণিজ্য ও বন্দর নগর হিসেবে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি পৌছেছে নওয়াপাড়া নদী বন্দরের। এ বন্দর ঘিরে গড়ে উঠেছে শতশত ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। বন্দরটিতে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য খালাস হয়। এছাড়া অন্যান্য পন্য সামগ্রী মিলে মোট ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের পণ্য খালাস হয় এ বন্দরে। এ বন্দরকে ঘিরে নওয়াপাড়া দেশের বৃহত্তম সারের মোকাম হিসেবে খ্যাতি লাভ করে। যদিও নানা জটিলতার কারণে সংকুচিত হয়েছে নওয়াপাড়ার সারের মোকাম। তবুও দেশের প্রায় অর্ধেক সার এখনও এ বন্দরে খালাস হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌছায়। কেবল সার…
