Author: Saizul Amin

সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে ১১ ঘন্টা মাটি চাপা দিয়ে রেখেও জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ডাঙ্গা পাড়া আদর্শপাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই এলাকার তিন সন্তানের জননী এক বিধবার সঙ্গে একই গ্রামের চার সন্তানের জনক ফজলে রহমানের (৪৫) দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলে আসে। এরই একপর্যায়ে বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অনাগত পেটের শিশুটিকে বারবার ঔষধের মাধ্যমে নষ্ট করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নবজাতকটি ভূমিষ্ঠ হলে তাঁকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেও তা সফল…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা…

Read More

মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগরে’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কুঁচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে জুমা’আর নামাজের পর বিশ্ববিদ্যালয়ে সকল উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। মহান বিজয় দিবসে উপাচার্য…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ২১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি : ১৯৭১ সনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছেন এদেশের বীর মুক্তিযোদ্ধারা। দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধ করব। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। তাই দেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ কথাগুলো বলেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায়…

Read More

আদিয়াতুল ইসলাম লিজন, পাবিপ্রবি: মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য `স্বাধীনতা চত্বরে`মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনদের। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আকাশে হঠাৎ অদ্ভুত আলোক রশ্মি দেখে আতঙ্কিত মানুষ । বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ৬:৫০ এর দিকে জেলার বিভিন্ন স্থান থেকে এ আলোকরশ্মি দেখা যায়। এই আলোক রশ্নির স্থায়িত্বকাল ছিল আকাশে ৪০ থেকে ৪৫সেকেন্ড। আলোক রশ্মিটির কারণে এসময় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। হঠাৎ করে এমন রশ্মি দেখে অনেকের মনে প্রশ্ন, ভীতি ও কৌতূহল সৃষ্টি হয়।এ বিষয়ে অনেকেই তাৎক্ষণিক ওই রশ্মির ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েছেন। অনেকেই লিখেও জানিয়েছেন তাদের অনুভূতি। পাথরঘাটার আরিফুল ইসলাম বলেন“’লাইফে ফার্স্ট টাইম আকাশে এমন কিছু দেখলাম। জানিনা এটা কি?”’ এব্যাপারে জেলা আবহাওয়া অফিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘মেঘ ও সূর্যের রশ্মির…

Read More

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পে’র আওতায় মানিকছড়ি উপজেলার ৪৫জন পশুপালন উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ছাগল, শুকর, মুরগি, শীতকালীন সবজি ও ভার্মি কম্পোস্ট সার কৃষি উপকরণ হিসেবে বিতরণ হয়েছে। ১৪ ও ১৫ ডিসেম্বর কারিতাস মানিকছড়ি উপজেলার সিপিপি পিএইপি-২ প্রকল্প’র বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৪৫ জন পশুপালন কৃষান-কৃষানীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ৪২টি ছাগল, ৩টি শুকুর, ৪৭টি মুরগি, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য সিমেন্ট রিং ৩৪টি, কেঁচো ৪ হাজার ১শ ৫৭টি, ২২কেজি সবজি বীজ ও নিরাপত্তার জন্য ১১টি তেরপাল বিতরন করা হয়েছে। পাড়া পর্যায়ে উক্ত কৃষি উপকরনকালে উপস্থিত ছিলেন, সিপিপি পিএইপি-২ প্রকল্প’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহাবুদ্দিন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই অনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন। থানা সূত্রে জানা গেছে, মামলা নং জিআর ১৯৭/১৬ (বিয়ানীবাজার) এর ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমলগঞ্জের বালিগাঁও এর বাসিন্দা মতি মিয়ার ছেলে মোঃ শাহাবুদ্দিন। এ বিষয়ে জানতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় ৩ বছর সাজাপ্রাপ্ত এক আসামী’কে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৬…

Read More

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাব। এসময় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সদস্যরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হাসানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন-দৈনিক প্রতিদিনের সংবাদ প‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি সানাউল্লাহ আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউন এর সুবর্ন আসসাইফ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক দৈনিক বাংলা এর মেহেরাবুল ইসলাম সৌদিপ ও অর্থ সম্পাদক এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, যুগ্ন সাধারণ…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর এক ছাত্রী সাফিয়া আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউপির নাঈম মিয়ার কলোনীতে এ ঘটনাটি ঘটে। সাফিয়া আক্তার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে । সাফিয়া মোস্তফাপুর বড় দুই বোনসহ ভাড়া বাসায় এক সাথে বসবাস করতো। মৌলভীবাজার মডেল থানার এসআই মো: মাহবুবুর রহমান জানান, রাতে রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার। বিজয়ের চেতনায় অনুপ্রাণিত, কোটি বাঙালির হৃদয়, বীর শহীদদের রক্তস্নাত এ দান,ধরে রাখবো মোদের এ প্রত্যয়। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের উৎযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা যশোরের শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার কর্মরত সকল সাংবাদিকদের সাথে নিয়ে বেনাপোল কাগজপুকুর শহিদ মিনারের বেদিতে জাতির শ্রেষ্ট বীর শহিদ সন্তানদের প্রতি সম্মানে পুষ্পস্তবকের শ্রদ্ধাঞ্জলি অর্পন। ১৬ই ডিসেম্বর শুক্রবার সকাল ৮টার সময় সাংবাদিক সংস্হা শার্শা উপজেলা শাখার নিজস্ব কার্যালয় থেকে পায়ে হেটে সকল বীর শহিদ মুক্তি যোদ্ধাদের স্বরনে বেনাপোল কাগজ পুকুর সহিদ…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ শার্শা শার্শায় ব্যাপক উৎসাহ উদ্যপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে (১৬ই ডিসেম্বর) ৫১তম মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে প্রথম প্রহরে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে শ্রদ্ধা নিবেদন, কাগজপুকুর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য ও শার্শা উপজেলা বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পণ করা সহ সকল শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মুজিবুদ্দৌলা সরদার কনক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ…

Read More

রুহুল আমিন , ডিমলা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে “মহান বিজয় দিবস-২০২২” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ডিমলা বিজয় চত্তরে ৩১ বার তোপরধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। পরে স্মৃতি অম্লানে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান। এছাড়াও বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ আফতাব উদ্দিন সরকারসহ উপজেলা…

Read More

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ক্ষুধামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। প্রত্যুষে মগরা নদীর পারে শহীদ আব্দুল কুদ্দুস সেতু সংলগ্ন ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কাউট দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জামিরুল ইসলাম সম্রাট আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সম্রাটের শরীরে গত মাসে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। এ ছাড়া দুই সপ্তাহ ধরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। জামিরুল ইসলাম সম্রাট ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালী মধ্যে দিয়ে বিদ্যালয়ে রচনা, কবিতা, দেশাত্মবোধক গান, আলোচনা সভা, ভলিবল, ব্যাটমিন্টন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পর বিজয়ের চেতনাকে সবার মাঝে ধারন করতে প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা। পরে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ…

Read More

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর)মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে দিনব্যাপী সংগীত, নৃত্য ও মৃ-দঙ্গ নৃত্য প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়।পরে সন্ধ্যায় ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিপুরী ললিতকলা একাডেমী পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ। মণিপুরী ললিতকলা একাডেমীর সংগীত  প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ,বীর মুক্তিযোদ্ধা বাবুসেনা সিংহ,বীর মুক্তিযোদ্ধা মান্ত্রী কুমার সিংহ,বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর কুমার সিংহ,শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ,সুজিতা…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর ) ভোর ৫ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা(দঃ) ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের ছাবির মিয়ার ছেলে সাদিকুল (৫০) একেই গ্রামের মো, রশিদর ছেলে লালন মিয়া ও (২৮) মো. আলী হোসেন(৩৫) মো. সবুজ মিয়ার ছেলে মো. মাহাবুব (২২) ওই ইউনিয়নের হামিদপুর গ্রামের সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) একেই গ্রামনের লাল চাঁন মিয়ার ছেলে মিঠন মিয়া (২০)। মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল…

Read More

মোঃ আতাউর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে গণ কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ওয়ালিয়ার ময়না, দুয়ারিয়ার রামকান্তপুর, নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর, পাঁয়তারপাড়া, লালপুর কলোনি গণকবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। গণকবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ বসাক, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর আজম, গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, বীর মুক্তি যোদ্ধা…

Read More