Author: Saizul Amin

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও”-এই শ্লোগান নিয়ে  বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক আফসার আলী। পরবর্তীতে ঐক্য সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি রণজিত চট্টোপাধ্যায়, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি তুষার কান্তি দাস, ঐক্য সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে নতুন কুড়ি কিন্ডার গার্টেনের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ ঘটি কার সময় মধ্যনগর উপজেলা সদরে নতুন কুড়ি কিন্ডার গার্টেনের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে , শিক্ষক বিধান চন্দ্র ও শিক্ষিকা বন্যা সরকারের যৌথ সঞ্চালনায় উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১( ২২৪-সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। নতুন কুড়ি কিন্ডার…

Read More

রংপুর বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত কাল গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ ও ডা. মোঃ একরামুল হক । অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চারশতাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে আলোকদিয়া-নাগদা এলাকার সড়কের পাশে সরিষা ক্ষেতে প্রায় ৩ মাস যাবৎ একটি বৈদ্যুতিক খুঁটি ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে দুর্ঘটনা আতঙ্কে রয়েছে গ্রামবাসী। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন শত মানুষের যাতায়াতের এই সড়ক সংলগ্ন স্থানে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি নাগরপুর পল্লী বিদ্যুৎ প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পড়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি এবং স্থানীয়রা বলছে বিদ্যুৎ সংযোগ চলমান রয়েছে৷ এছাড়াও জমির মালিক ঝুঁকি নিয়ে সরিষার চাষও করেছেন। স্থানীয় বাসিন্দা রাজা মিয়া বলেন, বন্যার পানি উঠার পরপরই এই বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। সেই সময় নৌকা চলাচলে ব্যাপক…

Read More

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও হাসান মারুফ। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গৌরীপুরের (ইউএনও)’র উপজেলা থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন বেদনাময় চিত্র। বিদায় কালে ইউএনও হাসান মারুফ বলেন, ভালো থাকুক গৌরীপুর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সব রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে কনকনে শীতের রাতে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার (২৭ডিসেম্বর) মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার কম্বল বিতরণ করেন তিনি। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ছিন্নমূল ব্যক্তিগণ বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন ইউএনও স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন সরকারের…

Read More

মাদারীপুরের কালকিনিতে আর্ত মানবতার সেবায় নিয়োজিত বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে অসহায় মানুষের মাঝে কোরআন শরীফ, কম্বল ও হুইল চেয়ার বিতরন করা হয়। অনুষ্ঠানে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব এর সভাপতিত্বে ও উপদেষ্টা তাইজুল ইসলাম সাজ্জাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বেপারী, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, ডাসার উপজেলা…

Read More

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পূর্ব বিরোধের জের ধরে সাজাত মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহত সাজাত মিয়া ঐ ইউনিয়নের মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। আহত মানিক মিয়ার (৬০) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাকি আহত রহমত আলী(৬১), সুজাত(২৭) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আহত মজিদ মিয়া (৬৫)কে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাখনা গ্রামের নিহত সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের প্রতিবেশী চাচাতো বোন জামাই।…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি ছুটিতে প্রায় ৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন এসব এলাকায়। ফলে জেলার পর্যটনখাতে পাঁচ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা। পরিবেশ সংরক্ষণের কথা চিন্তা করে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে অন্যতম পর্যটন কেন্দ্র বাইক্কা বিল টানা ৯ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসন। খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে রোববার ছুটি থাকায় টানা ৩ দিনের ছুটি মেলায় সারাদেশের সব পর্যটন এলাকার মতো চায়ের রাজ্য মৌলভীবাজারেও পর্যটকের ঢল নেমেছিল। পাঁচ তারকা হোটেল, রিসোর্টসহ শতাধিক হোটেল-রিসোর্টে ছিল পর্যটকের উপচেপড়া ভিড়। শ্রীমঙ্গলের চা-বাগান, কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হরিণছড়া গলফ মাঠ, পরিযায়ী পাখির বাইক্কা বিল,…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সোমবার (২৬ ডিসেম্বর) কুলাউড়ায় ১কেজি গাঁজা ও ১৬০ লিটার মদসহ প্রেমসুক্ষিয়া রবিদাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কুলাউড়া থানার আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত তিলকপুর চা বাগান হতে মাদক ব্যবসায়ী প্রেমসুক্ষিয়া রবি দাসকে (৪৫) আটক করে। পরে পুলিশ প্রেমসুক্ষিয়া রবি দাসের বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ড্রামে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১কেজি গাঁজা জব্দ করা হয়। আজ মঙ্গলবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক লাল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, মানিক লাল দাশ, প্রতিষ্ঠাকাল হতে আমৃত্যু দক্ষতার সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একাধিকবার ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবে তিনি জনগণের সেবা করেছেন। পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেবুর চাহিদা রয়েছে দেশজুড়ে। ভোজন রসিকদের কাছে লেবু একটি অপরিহার্য খাবার। সেই লেবুর চাহিদা হঠাৎ কমে যাওয়ায় সংকটে পড়েছেন চাষিরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেবুর বাজার থেকে প্রতিদিন যেখানে ৬ থেকে ৮ লাখ লেবু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যেত। দামও ছিল ভালো। কিন্তু হঠাৎ করেই তা নেমে এসেছে ৩ থেকে ৪ লাখে। লেবুর দামও কমেছে ২ থেকে ৩ গুণ। গত বছর এই সময়ে লেবুর দাম ছিল ২ থেকে ৪ টাকা প্রতিটি, কিন্তু চলতি বছরে এই সময়ে লেবুর দাম নেমে এসেছে ৫০ পয়সা থেকে দেড় টাকা প্রতি। ফলে মাথায় হাত পড়েছে লেবু চাষি ও ব্যবসায়ীদের। মৌলভীবাজারের…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ শার্শায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার(২৭শে ডিসেম্বর)সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহের ছেলে। পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত জাতীয় সংসদের সংসদীয় আসন-৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোট আগামী ৪ জানুয়ারি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ভোটের এই নতুন তারিখ ঘোষণা করে। ভোটের বাকি আর ৮ দিন। তবে ভোটের মাঠে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি প্রার্থীদের প্রচার-প্রচারণা নেই বললেই চলে। আওয়ামী লীগের ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে তবে অন্য ৩ প্রার্থীর কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে না। প্রার্থীরা প্রচার মাইক বের করে দিলেও ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন না। অতীতে দেখাগেছে নির্বাচন মানে উৎসবের আমেজ ও টান টান উত্তেজনা। কিন্তু…

Read More

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সায়েদুর রহমান মিঠু নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বিশাল কর্মিবাহিনী ও সমর্থকদের নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ, কর্মী সমাবেশ, পথসভা ও উঠান বৈঠকসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। দিনশেষে সোমবার সন্ধ্যায় ১নং ওয়ার্ড মাঝির হাট সংলগ্ন স্কুলমাঠে আনারস মার্কার বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্যাগী আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সায়েদুর রহমান মিঠুর পক্ষে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহে আলম খোকন এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, চর মাদ্রাজ ইউনিয়ন আওয়ামী…

Read More

মোঃ আতাউর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুরাতন টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রূপগঞ্জ মুচিরপোলে এসে শেষ হয়। এ সময় সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হওয়ায় এলাকায় আনন্দ মিছিল হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার…

Read More

আমির আলী অভয়নগর যশোর: যশোরের অভয়নগর উপজেলার শিল্প বন্দর নগরী নওয়াপাড়া থেকে সারা দেশের ইটভাটা ও বিভিন্ন কোম্পানীতে ব্যবহৃত কয়লার প্রায় ৮০ ভাগ সরবরাহ হয়ে থাকে। ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে এই কয়লা আমদানি করে আনা হয় এই নওয়াপাড়াতে। বড় বড় মাদার ভেসেল করে সগরের মধ্য দিয়ে নিয়ে আসা হয় এই কয়লা। ৫০ থেকে ৬০ হাজার টন কিংবা এর চেয়েও বেশি ধারন ক্ষমতা সম্পন্ন মাদার ভেসেল বিভিন্ন দেশ থেকে চিটাগংয়ের কুতুবদিয়া, মোংলার হাড়বাড়িয়াসহ বিভিন্ন স্থানে আসলে সেখান থেকে বড় বড় কার্গো জাহাজে ওই কয়লা আনা হয় নওয়াপাড়ায়। এখানে নদীপথ, রেলপথ ও সড়ক পথের যোগাযোগ থাকায় এটি বৈচিত্রময় বাণিজ্যকেন্দ্র…

Read More

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ৩য় পাঙাল কনভেনশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আদমপুরের জি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুসলিম মণিপুরি পাঙাল কমিউনিটির আয়োজনে ৩য় আন্তর্জাতিক পাঙাল কনভেনশন অনুষ্ঠিত হয়। ভারতের মণিপুর রাজ্যের এমএলএ,ইসলামী চিন্তাবিদ,কবি ও সাহিত্যিকসহ ভারতের ৫১জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে  বাংলাদেশ মুসলিম মণিপুরি পাঙাল কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও হুমায়ুন রেজা সোহেলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক সন্তানের জনক আব্দুস শুক্কুরের (২৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ঘুমানোর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শুক্কুর উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্ত্রী’সহ পরিবারের সদস্যদের দাবি, শুক্কুর আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি। বড়লেখা থানার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্ত…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান,বাছাই ও প্রত্যাহার পর্ব সম্পন্ন হয়েছে। (২৬ ডিসেম্বর) সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে ভোটে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু। এদিকে আগামীকাল মঙ্গলবার চুড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এনিয়ে চলছে আলোচনা কে কোন প্রতীক পাচ্ছেন। তবে রাত পোহালেই শুরু হবে প্রতীক বরাদ্দের কার্যক্রম। প্রার্থী ও তার…

Read More