Author: Saizul Amin

হেফাজতে ইসলামকে অর্থ জোগানদাতা ৩১১ জনকে চিহ্নিত করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ছয় কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংক থেকে আসা এই অর্থের উৎস খোঁজা হচ্ছে। মামুনুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে নারীসহ আটক হওয়ার পর তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা শুরু হয়। মামুনুল অবশ্য দাবি করেছেন, তার সঙ্গে থাকা নারী তার দ্বিতীয়…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন তরল অক্সিজেন ট্যাংক স্থাপনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৭ এপ্রিল) ‘বি’ ব্লক, কেবিন ব্লক, ‘সি’ ব্লকসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি। উপাচার্য বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। আশা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সংকট হবে না। তিনি আরও বলেন, বিএসএমএমইউর তরল অক্সিজেন ৫ হাজার লিটার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার লিটারে উন্নীত করা হবে। উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক সভা এবং ডা.…

Read More

মিঠুন চক্রবর্তী করোনায় আক্রান্ত বলে শোনা যাচ্ছিল। তবে অভিনেতা নিজে সেই গুজব উড়িয়ে দিয়ে বললেন, ‘আমার করোনা হয়নি। একেবারে সুস্থ আছি।’ গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র হয়ে জোরদার প্রচার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় গোটা পশ্চিমবঙ্গ চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। সৌজন্যে, নির্বাচনী প্রচার সভা। আর সেই প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষের দল। ভিড়ে ঠাসা সেই প্রতিটি জনসভায় কখনও মঞ্চের ওপর থেকে কখনও বা প্রচার গাড়িতে বসে গরম গরম ‘হিট সংলাপ’ আওড়ানোসহ বক্তৃতার কাজ সেরেছেন এই ‘জাত গোখরো’। তাকে ঘিরে ফ্যানেদের উছ্বাস, সেলফি তোলার আব্দার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর ছোঁয়া…

Read More

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার কথিত গণহত্যার জন্য তুরস্কের দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,  ‘১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’ সোমবার তুর্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এরদোয়ান বলেন, ‘১০০ বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় ও অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য থেকে সরে আসবেন।’ তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে…

Read More

করোনারভাইরাসে বিপর্যস্ত ভারত। অক্সিজেনের আকাল দেশজুড়ে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা নেই, শ্মশানঘাটেও মৃতদেহ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না। মহামারির এই অভাবের সময়েও অর্থের ছড়াছড়িতে আইপিএল চলছে দোর্দ-প্রতাপে। বিষয়টি মানতে নারাজ অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু টাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসর ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন টাই। দেশে ফিরে করোনায় বিপর্যস্ত ভারতে আইপিএল চলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাজস্থান রয়্যালস শিবির ছাড়া এই অজি তারকা। অ্যান্ড্রু টাই বলেন, একজন ভারতীয় নাগরিকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে হয় তাহলে আমি বলবো কীভাবে বিভিন্ন সংস্থা এবং ফ্র্যাঞ্চাইজিগুলো এবং সর্বোপরি সে দেশের সরকার এই পরিস্থিতিতে আইপিএলে প্রচুর টাকা খরচ করছে, যখন দেশের মানুষ হাসপাতালে ভর্তি হতে…

Read More

করোনায় টালমাটাল গোটা ভারত। রাজধানী দিল্লীতে লাশের সারি আর স্বজনহারাদের আর্তনাদ। করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার- সব মহল। এমন কঠিন পরিস্থিতিতে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলেন অজি পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার তারকা এই ক্রিকেটার আইপিএলের চতুর্দশ আসরে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা চালিয়ে গেলেও কামিন্সকে বিষণ্ণ করে তুলেছে বলয়ের বাইরের করোনা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে তিনি ৫০ হাজার ডলার বা ৪২ লাখ টাকার বেশি অনুদান দিয়েছেন ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলায় গঠিত ফান্ডে। pic.twitter.com/2TPkMmdWDE — Pat Cummins (@patcummins30) April 26, 2021 এক টুইট বার্তায় কামিন্স নিজেই বিষয়টি জানিয়েছেন। কামিন্স তার সতীর্থদেরও এগিয়ে…

Read More

চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Read More

যশোর জেনারেল হাসপাতাল থেকে ‘পালিয়ে গেছেন’ ভারতফেরত দশ করোনা রোগী। রোববার রাতে ও আজ দুপুরের মধ্যে তারা পালিয়েছেন। অভিযোগ উঠেছে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এতে করে সম্প্রতি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়ক মাত্র দু’জন রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আর সিভিল সার্জন বলছেন, হাসপাতালে দেয়া নাম-ঠিকানা ঠিক থাকলে তাদের খুঁজে বের করা সম্ভব। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার তারকচন্দ্র বিশ্বাস বলেন, গত শনিবার (২৩ এপ্রিল) সকাল দশটা ৫৭ মিনিটে ভারত ফেরত কিছু রোগীকে ভর্তি করা হয়। এরপর রোববারও রোগী আসে। সবমিলিয়ে…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ১৫০জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৩০৬জন। মোট শনাক্ত ৭ লাখ ৪৮হাজার৬২৮জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪হাজার ২৪১জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৬১ হাজার ৬৯৩জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৩৫০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫হাজার ৮৬৪টি নমুনা সংগ্রহ এবং ২৫হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৩লাখ ৭১হাজার২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাস ঘিরে ক্রমেই আতঙ্ক বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এই রোগ ঘিরে নানা রকম গুজব এবং ভুল ধারণা। ফেসবুক-হোয়াট্‌স্যাপে ঘন ঘন আসছে নতুন তথ্য। কিন্তু সেগুলো কতটা সত্য যাচাই করেছেন কি? কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে সতর্ক হন। রোদে করোনাভাইরাস মরে যায় গত বছরও অনেকে বলেছিলেন, দেশের যা আবহাওয়া তাতে করোনার সংক্রমণ মারাত্মক হবে না। খুব গরমে এই ভাইরাস মরে যায়। গরম পানিতে গোসল করলে এই রোগ আটকানো যায়। রোদে দাঁড়িয়ে থাকলে করোনা আক্রান্ত হবেন না। প্রত্যেকটা ধারণাই একদম ভুল। উচ্চ তাপমাত্রায় যে এই ভাইরাস নিস্তেজ হয়ে যায়, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। অল্পবয়সীদের মধ্যে করোনার প্রভাব খুব…

Read More

হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে। তবে শুধু বিলুপ্ত করলেই হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কী বন্ধ হবে? প্রশ্ন করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আজ সোমবার সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ প্রশ্ন করেন। করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার এই…

Read More

করোনাভাইরাস মোকাবিলা করতে সরকার নিজেদের দুর্নীতির সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ও দুর্নীতির পরিচয় দিয়েছে। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, জনগণকে এই চরম অনিশ্চয়তায় ফেলা এবং জীবনের ঝুঁকি তৈরি করার অপরাধে সরকারকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিককে ব্যর্থতার পরিচয় দিয়ে পদত্যাগ করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে বিএনপি যথাযথ পদক্ষেপ নিতে সরকারকে বলে আসছে। একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া এবং কেবল একটি উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার…

Read More

ধমণীতে স্পন্দিত মানুষগুলোর এমন অসময়ে এমনি করে প্রস্থান কিছুতেই সয়ে নেয়া যাচ্ছিল না। অনুভবের কিম্বা চোখে চোখের পরশ কথাগুলো অব্যক্ত- অবলা রয়ে গেল! সে হা-হুতাশের বোঝা বয়ে বেড়াবো আগামী অনির্দিষ্ট সময়গুলো। হায়! আর একটু সময় পেলে আর কিছু মুহূর্ত মুঠোয় থাকলে আপন ভালোবাসার নতজানু প্রকাশ উৎসর্গ করতাম। শোকে কাতর বা পাথর নয়; কি হবে এখন লিখে! এ তো আত্মতৃপ্তি মনোরঞ্জনের মতো! মানুষগুলো তাদের দুঃখ স্পর্শ করারও সুযোগ দেয়নি! না পেরেছি এক মুঠো মাটিও অর্ঘ দিতে যা অনন্ত পৃথিবী তাকে ধারণে রাখবে। অথচ: আমার যতটুকুই টিমটিমে উজ্বল-অস্তিত্ব সবই তো তাদের আলোকচ্ছটার স্ফুরণ। কৃতজ্ঞতা নিবেদনের আর অবকাশ নেই। কতটুকুইবা প্রকাশ করা যায়;…

Read More

গ্লোব বায়োটেক উদ্ভাবিত ‘বঙ্গভ্যাক’ করোনার টিকার নৈতিক অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি ) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি দাবি করেছেন, বিএমআরসি এ বিষয়ে সরকারের সাথে কাজ করছে। তবে অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনকে ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আমার নাম দিয়ে কোনো কোনো গণমাধ্যম এক সপ্তাহের মধ্যে ‘বঙ্গভ্যাক্স’ অনুমোদন পাবে বলে যে খবর প্রচার করছে, তা সঠিক নয়।

Read More

করোনার বিদ্যমান পরিস্থিতিতে কোনো মধ্যবিত্ত খাদ্য সংকটে থাকলে ৩৩৩ নম্বরে কল দিলেই পৌঁছে যাবে খাদ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ রবিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

Read More

নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে ব্যাকমেইল করে, তাকে বিয়ের জন্য তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনকি তার স্ত্রীসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছেন এক নারী। শনিবার (২৪ এপ্রিল) রাতে ফেসবুকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে এই অভিযোগ করেন কাউন্সিলর খোরশেদ। এ সময় পাশেই ছিলেন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। লাইভের শেষের দিকে তিনিও কথা বলেন এবং রাষ্ট্রের কাছে তার স্বামী ও পরিবারের নিরাপত্তা দাবি করেন। ফেসবুক লাইভে জানানো হয়, সাইদা শিউলি নামে ওই নারী ভয়ংকর চরিত্রের অধিকারী। তার সঙ্গে প্রশাসন ও উচ্চ মহলের বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ ব্যক্তিদের চলাফেরা। তিনি একজন ব্যবসায়ী ও তিনবার বিয়ে করেছেন। ওই নারীর…

Read More

ভারতে করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। অক্সিজেন না পেয়ে ইতোমধ্যেই মারা গেছেন অনেকে। ভারতের বহু হাসপাতালে অক্সিজেনের সংকট শুরু হয়েছে। করোনা পরিস্থিতির ভয়াবহতা গড়িয়েছে দেশটির হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। টুইটারে ট্রেন্ডিং হয়ে গেছে হ্যাশট্যাগ ‘IndiaNeedsOxygen’। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তানের জনগণ। ভারতকে অক্সিজেনের জোগান দিতে ইচ্ছুক তারা। ‘IndiaNeedsOxygen’ হ্যাশট্যাগ পাকিস্তানে রীতিমতো ট্রেন্ডিং। অনেক পাকিস্তানি নাগরিক ভারতকে অক্সিজেন পাঠানোর অনুরোধ জানিয়ে পাকিস্তানের সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন। এর পাশাপাশি অন্যান্য জরুরি সরঞ্জাম পাঠানোর অনুরোধও করা হয়েছে। অনেকেই টুইটারে সরাসরি লিখেছেন, এই সময় রাজনৈতিক বিরোধ সরিয়ে রেখে ভারতকে সাহায্য করা উচিত পাকিস্তানের। অনেকে আবার লিখেছেন,…

Read More

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে কারারক্ষীর চাকরি গেছে। তারেক সরকার নামের ওই কারারক্ষী আওয়ামী লীগের এক প্রভাবশালী সংসদ সদস্য পরিচয়ে কাজ বাগিয়ে নিতে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে ফোন দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অধিদপ্তরের প্রধানদের। তাকে গ্রেফতার করা হয়েছে। ২০২০ সালে প্রতারণার অভিযোগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কারারক্ষীর চাকরি হারান নরসিংদীর তারেক সরকার। সচিব থেকে শুরু করে মন্ত্রী, বিভিন্ন বাহিনী ও অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহে ছিলো তার। ব্যক্তিগত নম্বর দিয়ে হোয়াটস অ্যাপে অ্যাকাউন্ট খোলেন তন্ময় পরিচয়ে। সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই সরকারি বিভিন্ন সংস্থার…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের বাসভবনে ককটেল হামলা ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাহেরা বেগমের অভিযোগ, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে। সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন।…

Read More

করোনার ‘সুনামি’ সামাল দিতে নাজেহাল ভারত। এর মাঝেই এক অমানবিক ঘটনার সাক্ষি রইল পশ্চিমবঙ্গের বোলপুর। করোনা আক্রান্ত স্বামীকে বাঁচাতে অক্সিজেনের খোঁজে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ালেন স্ত্রী। তিনিও কোভিড পজিটিভ। শেষে বাড়িতেই মৃত্যু হয় স্বামী দেবাশিস দত্তের। মৃত্যুর পরও সৎকার নিয়েও চলল দীর্ঘ টানাপোড়েন। বাড়িতেই ৯ ঘণ্টা পড়ে থাকে মরদেহ। শেষে ৯ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে দেহ নিয়ে যেতে রাজি হন বোলপুর পুরসভার ডোমেরা। শনিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন বোলপুর শহরে। খবর সংবাদ প্রতিদিনের। লকডাউনে ব্যবসা বন্ধ। অভাবের সংসারে সদস্য চারজন। কোনোরকমে দুবেলা দু’ মুঠো খেয়ে সংসার চলছিল। এর মধ্যেই অভিশাপের মতো দত্ত…

Read More