Author: Saizul Amin

দাবি আদায়ে ব্যর্থ হলে ঈদের পর সরকারের সঙ্গে পাঞ্জা লড়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শহীদ মিনারে এক নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন আগ্রহের কথা জানান তিনি। লকডাউনে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সরকারের পক্ষ থেকে দরিদ্রদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে মান্না বলেন, দরিদ্র পরিবারের জন্য মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। তিনি ৪৫ লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর স্পষ্ট রূপরেখা জনগণের সামনে উন্মোচনের দাবিও জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দাবি না মানলে ঈদের পর সরকারের…

Read More

করোনার (কোভিড-১৯) প্রকোপের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে দেশের মাধ্যমিক (৬ষ্ঠ থেকে ৯ম) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে। শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর আগে গত ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল। গতকালের আদেশে বলা হয়েছে, ‌‘দেশে করোনাভাইরাস মহামারির বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।’

Read More

লকডাউনে চলাচলের জন্য পুলিশের অনুমতিপত্র ‘মুভমেন্ট পাসের’ ওয়েবসাইটে প্রায় সাড়ে ২০ কোটি বার হিট হয়েছে। গত ১০ দিনে এই হিট হয়। আজ শনিবার সকালে পুলিশ সদর দফতর সূত্র জানায়, শুক্রবার রাত পর্যন্ত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি। আর পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন। লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে সাধারণ মানুষের জন্য গত ১৩ এপ্রিল থেকে মুভমেন্ট পাসের ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ।

Read More

৫৩ জন আরোহী নিয়ে নিখোঁজ সাবমেরিনের বস্তুর সন্ধান পেয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইন্দোনেশিয়া নৌবাহিনী। খবর সিএনএন’র। তারা বলেছেন, সাগরের তলদেশে এমন একটি জায়গা তারা সনাক্ত করেছেন যেখানে নিখোঁজ সেই সাবমেরিনের অংশ পাওয়া যাবে বলে আশা করছেন তারা। জায়গাটি বালি থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। তারা ওই অঞ্চলে পানির উপরে তেল ভাসতে দেখেছেন এবং সাবমেরিনের অংশবিশেষ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র আশমাদ রিয়াদ এ তথ্য জানিয়েছেন। এদিকে, এর আগে তারা জানিয়েছিলেন- শনিবারের ভোরের মধ্যে সাবমেরিনটির খোঁজ না পেলে ক্রুদের বাঁচানো সম্ভব হবে না। এরই মধ্যে সাবমেরিনটির সন্ধান ও উদ্ধারের জন্য সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন…

Read More

সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয়। কিন্তু এটাই রোজার শেষ কথা নয়, বরং রোজার কয়েকটি স্তর রয়েছে। প্রতিটি স্তরের মর্যাদায় রয়েছে তারতম্য। ইমাম গাজালি (রহ.) ‘ইহয়াউ উলুমিদ্দিন’ গ্রন্থে রোজার তিনটি স্তর বর্ণনা করেছেন। ক. সাধারণের রোজা, খ. বিশেষ শ্রেণির রোজা, গ. অতি বিশেষ শ্রেণির রোজা। ক. সাধারণের রোজা হলো পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। খ. বিশেষ শ্রেণির রোজা হলো পেট ও লজ্জাস্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে তার চোখ, কান, জিহ্বা, হাত, পা অর্থাৎ তার সব অঙ্গ পাপমুক্ত রাখা। গ. অতি বিশেষ শ্রেণির রোজা হলো নিজের অন্তরকে দুনিয়া…

Read More

ভারতে করোনার (কোভিড-১৯) সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে। দেশটিতে আগামী মে মাসে দৈনিক ৫ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে মারা যেতে পারে। মার্কিন এক গবেষণা এমন দাবি করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‌‘মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন প্রায় ৫ হাজার ৬০০ জন মানুষ। মে থেকে আগস্ট মাস অর্থাৎ ৪ মাস সময়ের মধ্যে ভারতে তিন লাখ মানুষের মৃত্যু ঘটবে।’ ভারতের গবেষকেরাও এই প্রতিবেদনের সঙ্গে অনেকটাই একমত। দেশটির কানপুরের আইআইটির গবেষকদের মতে, মে মাসের মাঝামাঝি ভারতে ভাইরাসটির সংক্রমণ তুঙ্গে পৌঁছাবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে ঝপ…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে মহাবিপর্যয় নেমে এসেছে ভারতজুড়ে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষ সংক্রমিত হয়েছে, যা বিশ্বের সব দেশের রেকর্ড ভেঙে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড। এছাড়া এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৬০০ মানুষের। এর মধ্যেই নতুন বিপদের আশঙ্কা দেশটির উত্তরাখণ্ড রাজ্যে। শুক্রবার রাতে ফেটে গেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলির একটি হিমবাহ। বিপদের আশঙ্কায় প্রমাদ গুনছে চামোলি। ইতিমধ্যেই ওই ফেটে যাওয়া ওই হিমবাহের পানিতে ঋষি গঙ্গার পানির স্তর বেড়েছে ২ ফুট। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে বিপদের কথা মাথায় রেখে চামোলি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হিমবাহ ফাটার…

Read More

জনসন অ্যান্ড জনসনের টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও প্রশাসন অধিদফতর। রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে দেড় সপ্তাহ আগে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। স্থগিতাদেশ প্রত্যাহার করলেও রক্ত জমাট বাঁধে কিনা; এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সিডিসির উপদেষ্টা কমিটির সুপারিশের পর স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকে জনসনের টিকা দেওয়ার বিষয়ে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও প্রশাসন অধিদফতর। সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়েলেস্কি উপদেষ্টা কমিটির সুপারিশ সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং সুপারিশপত্রে সাক্ষর করেছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের…

Read More

‘লুজ ওমেন’ অনুষ্ঠানের প্যানেলিস্ট ফ্রাঙ্কি ব্রিজের দেখানো পদ্ধতি অনুকরণ করে মাইক্রোওভেনে ডিম রান্না করতে গিয়েছিলেন। কিন্তু সেই ডিম বিস্ফোরিত হয়ে বুক, গলা, কাঁধ ও মুখ ঝলসে গেছে এক নারীর। এখন মারাত্মক এক অসুস্থতায় ভুগতে হচ্ছে তাকে। খবর ডেইলি মিররের। দগ্ধ নারীর নাম অ্যাইনে লিঞ্চ (৩৫)। তিনি দুই সন্তানের মা। এ ঘটনার পর তিনি অন্যদের এমন অনুকরণ না করার পরামর্শ দিয়েছেন। খবরে বলা হয়েছে, অ্যাইনে লিঞ্চ তার স্বামী জনি ও দুই সন্তানের বসবাস আয়ারল্যান্ডে। সাবেক ‘স্যাটারডে’ গায়িকা ফ্রাঙ্কি ব্রিজের দেখানো ডিম রান্নার কৌশল দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন অ্যাইনে লিঞ্চ। ফ্রাঙ্কি ব্রিজ একটি মগের অর্ধেকটা পানি নিয়ে তার ওপর ডিম ভেঙে সেটা মাইক্রোওয়েভেনে রান্না…

Read More

শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শস্যচিত্রটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর এবার সেই শস্য কাটতে যাচ্ছে আয়োজক কমিটি। বিশ্বরেকর্ডে স্থান করে নিয়ে ইতিহাস গড়া বঙ্গবন্ধুর চিত্রটি এখন সবচেয়ে বড় শস্যচিত্র। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ধানের ক্ষেতে তৈরিকৃত শস্যচিত্রে বঙ্গবন্ধু ক্ষেতের একশ’ বিঘা জমির ধান কাটা হবে আগামী ২৬ এপ্রিল। গাঢ় বেগুনীগাছে বেগুনী ও সবুজ ধানগাছে সোনালী রঙের ধান শীষে ভরে উঠেছে। পুরো ধানের মাঠ বাতাসে দুলছে উপর থেকে দেখলে মনে হবে বঙ্গবন্ধুর চিত্রটিও দুলছে। পুরো মাঠে ধানের শীষ দুলছে। বিশ্বরেকর্ড গড়ার পর এবার ধান কাটা সময় হয়ে পড়েছে। ভালমানের ধান দেখা যাচ্ছে জমিতে। রোদ পড়ে চকচক করছে ধানের শীষগুলো। এর…

Read More

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক বর্তমানে রিমান্ডে আছেন। গত ২২ এপ্রিল তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। এতে তারা দাবি করেছে, বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন মামুনুল হক এবং তাতে সহায়তা দিয়েছিল বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও পাকিস্তান। প্রতিবেদনটি করেছেন দীপাঞ্জন রায় চৌধুরী। প্রতিবেদনটিতে বলা হয়, সুবর্ণজয়ন্তী ঘিরে হেফাজত যে সহিংসতা চালিয়েছে, তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শলাপরামর্শের ভিত্তিতেই হয়েছে। আর তহবিল এসেছে পাকিস্তান থেকে। আফগানিস্তানে (তালেবানদের পক্ষ হয়ে) যুদ্ধ করা বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদিদের সঙ্গেও মামুনুলের যোগাযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুনুলই এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয়…

Read More

ভারতে মেডিকেল অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু এর মধ্যেই দিল্লির একটি বাড়ি থেকে অক্সিজেনের ৪৮টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩২টি বড় ও ১৬টি ছোট সিলিন্ডার রয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) এগুলো উদ্ধার করে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। খবরে বলা হয়েছে, বাড়ির মালিক অনিল কুমার দাবি করেছেন তিনি শিল্প অক্সিজেনের ব্যবসা করেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ৫১ বছর বয়সী অনিল তার ব্যবসায়ের জন্য লাইসেন্স দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত বড় সিলিন্ডার থেকে অক্সিজেন স্থানান্তর করার পরে ১২ হাজার ৫০০ রূপি করে একটি ছোট সিলিন্ডার বিক্রি করতেন। আদালতের অনুমতি পেলে শনিবার পুলিশ উদ্ধার করা সিলিন্ডারগুলো যাদের দরকার তাদের মধ্যে…

Read More

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। তিনি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবারের সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয়…

Read More

ভারতে ডাবল মিউটেশনের পর এবার ট্রিপল মিউটেশনের করোনা ভাইরাস পাওয়া গেছে। দেশটির মহারাষ্ট্র, নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নমুনায় এ ধরণ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আগের চেয়ে আরও দ্রুত ছড়ায়। দেশটিতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিন লাখের বেশি আক্রান্ত সনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে, দুই হাজার ১০২ জনের। ভাইরাসটি আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বড় ছেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে গেলো এক সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন ৫২ লাখ মানুষ। সেইসাথে রেকর্ড হারে বেড়েছে, মৃত্যু। সংস্থাটি জানায়, মৃত্যুর প্রথম ১০ লাখ ছাড়াতে সময় লেগেছিল নয় মাস। তবে পরের ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে মাত্র তিন মাসে।

Read More

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৪ মিনিটে ফেসবুকে তার নিজের আইডি থেকে একটি বিভ্রান্তিমূলক পোস্ট করেন। ওই পোস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক কথা লেখা হয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদের দৃষ্টিগোচর হলে তিনি তা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম…

Read More

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে ৭০ লাখ ভ্যাকসিন নেওয়ার চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ খুব দ্রুতই বাকি করোনার ভ্যাকসিনগুলো পেয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। চারদিনের ভারত সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দোরাইস্বামী আরও বলেন, দুই দেশের সম্পর্ক অনেক উন্নত। কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না। এ মুহূর্তে ভারতে নিজেদেরই টিকার সংকট রয়েছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও টিকা সরবরাহ করা হবে। সফর শেষে দোরাইস্বামী সস্ত্রীক চেকপোস্টে পৌঁছালে তাদের স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)…

Read More

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও গভীরতর হতে থাকা আর্থিক সংকটের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা দ্রুত গতিতে বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলছে, এ পরিস্থিতি চলতে থাকলে আগামী মাসগুলোতে সেদেশের লাখ লাখ নাগরিক অনাহারে পড়তে পারে। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ থেকে মিয়ানমারে চালের মূল্য পাঁচ শতাংশ ও ভোজ্যতেলের মূল্য ১৮ শতাংশ বেড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনে বসবাসকারী পরিবারগুলো খাবার কমিয়ে দিয়ে কম পুষ্টিকর খাবার খাচ্ছে ও ঋণগ্রস্ত হয়ে পড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে চাকরি হারানো লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং খাদ্য পণ্যের দাম বাড়ায় পরিস্থিতি বেশি খারাপ হতে পারে। ডব্লিউএফপির…

Read More

দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দখলদার ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে পরিণতি কী হতে পারতো না নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট। তাতে বলা হয়েছে, গতরাতের ক্ষেপণাস্ত্রটির আঘাতের স্থানটি যদি দিমোনা পরমাণু স্থাপনা হতো তাহলো আজ ইসরায়েলের জনজীবন স্বাভাবিক থাকত না। একটি ক্ষেপণাস্ত্রের আঘাতই ইসরাইলের জন্য আসন্ন বড় বিপদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে তাতে মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে, দিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছের এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা সব বিপদকে একসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আজ (বৃহস্পতিবার) ভোরের…

Read More

‘অটোপাস’- এর ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ১০ হাজার ৫০১ এইচএসসি পাস করা শিক্ষার্থী। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছে। জানা গেছে, মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। এতে বলা হয়েছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

Read More

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকা পাঠান। আমি অভিযুক্তদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো। একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।’ আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। এতে আরও বলা হয়, ‘লকডাউনের অজুহাতে জোর-জবরদস্তি করে যেসব মাদ্রাসা ও হেফজখানা বন্ধ করে কুরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, সেগুলো খুলে দিন। যাতে কুরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয়।’ জুনায়েদ বাবুনগরী বলেন, ‘পবিত্র রমজান মুসলমানদের জন্য আমল করার সেরা সময়। আল্লাহর কাছে আনুগত্য ও গোলামি প্রকাশ করা…

Read More