Author: Saizul Amin

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ব্যাট করতে নেমেছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। অদম্য মেধাবী শান্ত নিজেকে চেনাতে ব্যর্থ হচ্ছিলেন বরাবরই। তবে নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন এবার। শান্ত মেজাজে শান্ত খেললেন ১৫০ রানের এক উজ্জ্বল ইনিংস। আর অধিনায়কও মুমিনুল হকও লড়ছেন বুক চিতিয়ে। তিনিও দেখা পেয়েছেন শতরানের। শান্ত ও মুমিনুলের দৃঢ় লড়াইয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ১১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৫ রান। নাজমুল হোসেন শান্ত ৩৫০ বলে ব্যাট করছেন ১৫৪ রান আর মুমিনুল হক খেলছেন ১০৫ রানে, খেলেছেন ২৩২ বল। প্রথম দিন শান্তর সেঞ্চুরি এবং তামিম-মুমিনুলের হাফ সেঞ্চুরিতে দিনশেষে ২ উইকেটে ৩০২ রান…

Read More

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রাকৃতিকভাবে করোনায় দ্বিতীয় বার সংক্রমিত হচ্ছেন অনেকে। এই সংক্রামণ ঠেকাতেই টিকার অ্যান্টিবডির কতটা কার্যকরী এ সব জানতে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এক বছর ব্যাপী ট্রায়াল শুরু হচ্ছে। ট্রায়ালে তাদের ইচ্ছাকৃতভাবে ফের করোনা সংক্রমণ ঘটানো হবে। ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা প্রত্যেকেই এক বার করে করোনা আক্রান্ত হয়েছেন। বয়স ১৮ থেকে ৩০, অর্থাৎ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। ট্রায়ালে তাদের ইচ্ছাকৃত ভাবে ফের করোনা সংক্রমণ ঘটানো হবে। দেখা হবে শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ব্যবস্থা এ বারে কী ভাবে লড়ে। একে বলা হচ্ছে ‘চ্যালেঞ্জ ট্রায়াল’। পুরোপুরি চিকিৎসক, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে থাকবেন অংশগ্রহণকারীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের…

Read More

ভোটার তালিকায় মৃত উল্লেখ থাকায় নানা সমস্যায় ভুগছিলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার আব্দুল আওয়াল নামের এক যুবক। ৩১ বছর বয়সী এই যুবক জানেন না কেন তাকে মৃত দেখানো হলো। এতে তিনি নানা সমস্যায় পড়েন। এরপর বিভিন্ন প্রত্যয়ন পত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে অবশেষে বুধবার (২১ এপ্রিল) দুপুরে তিনি জীবিত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিস। আব্দুল আওয়াল মদন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে। স্ত্রী নিয়ে বাবার বাসায় থাকেন। মা ও ভাইরা একই বাসায় থাকলেও তারাও ভিন্ন ভিন্ন কারণে গত কদিন ধরে অন্য বাড়িতে রয়েছেন বলে জানা গেছে। তবে ছোট ভাই হোসাইন আহমেদ পরাগ…

Read More

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। ওয়ারী গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমীকে বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা রয়েছে।

Read More

পবিত্র মাহে রমজান মাসে দেশের প্রাচীন ও সর্ববৃহৎ কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে প্রথমবারের মতো বিশেষ সহযোগিতার আবেদন করেছে। বুধবার বিকালে মাদ্রাসার নিজস্ব ফেসবুক পেজে লাইভে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে দেশবাসীর কাছে মাদ্রাসার প্রতি সদয় এবং সহযোগিতার জন্য আকুল আবেদন জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার শিক্ষক ড. নুরুল আফছার আজহারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়ে ১২০ বৎসর আল্লাহর রহমত ও দয়া এবং সর্বসাধারণের আর্থিক অনুদান ও সাহায্য-সহযোগিতার উপর ভিত্তি করেই এ জামিয়া ইসলামের নিরলস খেদমত করে আসছে। তবে করোনা পরিস্থিতির জন্য সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে যান…

Read More

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের সাথে তার সম্পর্ক থাকাটা ‘ভালো, খারাপ কিছু নয়।’ সম্প্রতি ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলো চলতি মাসেই উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি বলে সমালোচনা করলেও ট্রাম্প কিমের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি যখন প্রেসিডেন্ট হলাম ওবামা বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো উত্তর কোরিয়া, একটি যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোন যুদ্ধই হয়নি।’ ট্রাম্প আরও বলেন, কিম আমাকে চিঠি লেখে। আমি ওকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে।…

Read More

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ‘সীমা অতিক্রম’ করতে বারণ করেছেন। তিনি বলেন, যে কোনো ধরনের উসকানির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। আর যারা এর জন্য দায়ী তার অনুতপ্ত হবেন। বুধবার প্রেসিডেন্টের বার্ষিক ভাষণে তিনি রাশিয়ার শক্তি ও বাইরের দেশের হুমকির মুখে নিজেদের স্পর্ধার বিষয়টিই তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে রাশিয়ার সংকট মারাত্মক রূপ নিয়েছে। ইউক্রেন সীমান্তে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারে বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি অনশন ধর্মঘট করছেন। পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ক্রেমলিনের নেতা বলেন, আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমরা সম্পর্ককে এমন অবস্থায় নিয়ে যেতে চাই না, যাতে তা আগের অবস্থায়…

Read More

পৃথক তিন মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামকে আরও সাতদিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন। এর আগে, ২০১৩ সালের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার একটি মামলায় গত ১৫ এপ্রিল এ দুই আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে বুধবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করা হয়। একইদিনে মতিঝিল থানার দুই মামলা এবং পল্টন থানার একটি মামলায় আসামিদের ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আসামিদের পক্ষে সৈয়দ জয়নুল…

Read More

লকডাউনের মধ্যে গ্রাহকদের জরুরি সেবা দিতে ব্যাংকবহির্ভূত দেশের আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশে ৩৪টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে। সার্কুলারে বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সার্কুলারের ফলে গ্রাহকরা…

Read More

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা আগামী তিন মাসের মধ্যে টিকা রফতানির ‘নিশ্চয়তা’ নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, টিকা রফতানির কোনও নিশ্চয়তা নেই এবং এই মুহূর্তে আমরাও মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে আমাদের রফতানির দিকে তাকানো উচিত হবে না। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পুনেওয়ালা বলেন, হতে পারে জুন-জুলাইয়ে আমরা আবারও সামান্য পরিমাণে টিকা রফতানি শুরু করতে পারি। উল্লেখ্য, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে ভারতে। প্রায় প্রতিদিনই সেখানে চলছে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙার ভয়ঙ্কর খেলা। এমন পরিস্থিতিতে গত মাসের শেষদিকে বিদেশে করোনার টিকা…

Read More

কুমিল্লার লালমাইয়ে স্ত্রীকে নির্যাতনের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় নির্যাতনকারী স্বামী নাজমুল হাসানকে (২৫) গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। নিজ গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা স্ত্রী মরিয়ম আক্তার আইরিন। বুধবার স্বামী নাজমুল হাসানকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের পল্লী চিকিৎসক আবুল খায়েরের ছেলে নাজমুল হাসান দু’বছর আগে একই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা বাজারস্থ খলিল মেডিকেল হলে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। সেই সুযোগে ওষুধ ক্রয় করতে গিয়ে নাজমুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বেলঘর…

Read More

রমজানে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা। বুধবার সাদকাতুল ফিতর নির্ধারণের লক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভার ফিতরার হার নির্ধারণ করা হয়। গত বছরও সর্বনিম্ন ৭০ টাকাই ছিল তবে সর্বোচ্চ ছিল ২ হাজার ২০০ টাকা।

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৪২৮০ জনের। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

ব্যক্তিগত ৯০ রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। তবে এর পর বিপর্যয় হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে ক্রিজে বহাল রয়েছেন তারা। আশা জাগিয়ে সেঞ্চুরি মিস করেছেন তামিম ইকবাল। ভক্ত-সমর্থকদের দৃষ্টি এবার নাজমুল হোসেন শান্তর দিকে। বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ২০০/২ সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। আর চা বিরতি থেকে ফিরে জুটিতে অর্ধশত রান পূর্ণ করেন শান্ত-মুমিনুল। এ সময় ৮১ রানে অপরাজিত ছিলেন শান্ত। ১৮১ বলের ইনিংসে ব্যাট হাতে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান বাংলাদেশ দলের ওয়ানডাউন ব্যাটসম্যান। অধিনায়ক মুমিনুল হক অপরাজিত ছিলেন ২১ রানে। এর আগে…

Read More

দুর্যোগ, সংকটে লিপ সার্ভিস না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ফিরে আসতে হবে। এখন জনকল্যাণের রাজনীতিই বেশি প্রয়োজন। ওবায়দুল কাদের আজ বুধবার সকালে খুলনা সড়ক জোন বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি ও প্রতিক্রিয়াশীল চক্র। রাষ্ট্রের প্রতিটি অর্জনকে তারা অপপ্রচার আর অন্ধ সমালোচনায় বিদ্ধ করেছে। তাদের রাজনীতি নেতিবাচক ধারা এবং প্রতিক্রিয়াশীলতায় পুষ্ট। দেশ ও সমাজের গৌরবের দিনগুলো…

Read More

কোম্পানীগঞ্জের চলমান সংকট কাটিয়ে শান্তির জনপদে রূপান্তর করতে ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার ভোররাত সাড়ে ৪টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ আমাদের শান্তির জনপদ। আমাদের প্রিয় কোম্পানীগঞ্জে যেন রক্তপাত, সংঘাত, সংঘর্ষ না হয় এ জন্য অস্ত্রমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিবাজমুক্ত কোম্পানীগঞ্জ গড়তে হবে। এরপর তিনি ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেন। কাদের মির্জার ১১ দফা প্রস্তাবনাগুলো হলো- ১. নোয়াখালীর যে সকল প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছে তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। ২. সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালিত অটোরিকশাচালক আলাউদ্দিন…

Read More

ছাত্রজীবনের অধ্যায় সমাপ্তি ঘটিয়ে বিসিএস দিয়ে চলে আসি পুলিশে৷ ধ্যানজ্ঞান ছিল মানুষের পাশে থেকে, তাদের সাথে জড়িত হয়ে কাজ করা। পুলিশের পেশা একমাত্র পেশা যেখানে সমাজের সর্বস্তরের লোকের পাশে থেকে তাদের জন্য কাজ করার সুযোগ লাভ করা যায়। চাকুরি জীবনের শুরুতেই প্রথম পোস্টিং ঢাকা মেট্রোপলিটন পুলিশে। ২০১৩ সালের প্রথম দিকে প্রথম পোস্টিং ডিএমপির এসি (পেঃ) মতিঝিল হিসেবে শুরু হয়েছিল আমার পথচলা। তখন উত্তাল রাজনৈতিক অবস্থা। ধর্মান্ধ জনগোষ্ঠী সে সময় শান্ত ঢাকাকে উত্তাল করার পাঁয়তারা চালাচ্ছে। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলকে ওদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য বাছাই করে৷ শাপলা চত্বর থেকে শুরু হয় ওদের আক্রমণাত্মক কাজকর্ম। নির্বিচারে ভাংচুর,…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধান কাটতে মাঠে নেমেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতা-কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা গেরাজুরের হাওড়ের কৃষক মোহাম্মদ জালাল মিয়ার জমির ধান কেটে দিয়ে সারাদেশে ধান কাটার উদ্বোধন ঘোষণা করলো কৃষক লীগ। এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সাথে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছর যাবৎ কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। বৈশ্বিক মহামারী করোনায় কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে…

Read More

রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। এখন হাসপাতালটিতে ১২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। বুধবার (২১ এপ্রিল) দুপুরে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক এ বি এম নাসির উদ্দিন। তিনি বলেন, ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আমরা এখন পর্যন্ত কাউকে ফেরত পাঠাইনি। তবে এভাবে সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল আটটা থেকে আজ (২১ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজন রোগী মারা গেছেন।…

Read More

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার এক সপ্তাহ আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আল্লামা জুনায়েদ বাবুনগরীর গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার গণমাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা তাজুল ইসলামের (পীর সাহেব ফিরোজশাহ) পক্ষে প্রতিবাদলিপি পাঠানো। প্রতিবাদলিপিতে মাওলানা তাজুল ইসলাম বলেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বকে কলঙ্কিত করতে মুফতি ফখরুল ইসলামের কাছ থেকে পুলিশ মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে। এই স্বীকারোক্তি একজন সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। দেশবাসী এমন মিথ্যা স্বীকারোক্তি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে’। তিনি বলেন, ‘হেফাজত আমিরের কাছ থেকে আমি জেনেছি- ২০১৩ সালে রিমান্ডে পুলিশকে বলেছেন, খালেদা জিয়ার…

Read More