Author: Saizul Amin

চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এ তথ্য জানান। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

Read More

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নামে রাজশাহীতে মামলা করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি। বুধবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রণি বলেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে তিনি মামলাটি করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ…

Read More

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতেই মারা যান তিনি। এর আগে, গত ১২ এপ্রিল থেকে সর্দি কাশিতে ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল তার চিকিৎসা। বর্ষীয়ান ওই কবির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শঙ্খ ঘোষ এর আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তার পিতা মনীন্দ্রকুমার ঘোষ এবং মাতা অমলা ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় তার জন্ম। বংশানুক্রমিকভাবে পৈতৃক বাড়ি বরিশালের বানারিপাড়ায়।

Read More

করোনায় আক্রান্ত হওয়া মানেই ভয়ে ভেঙে পড়বেন না। এই রোগের চিকিৎসা হতে পারে বাড়িতে থেকেও। এজন্য সংক্রমণ সম্পর্কে কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখা দরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের আতঙ্ক তৈরি হয়েছে। হাসপাতালে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। কিন্তু সংক্রমণের ভয়ের মাঝেও এ কথা মাথায় রাখা জরুরি যে, বাড়িতে কিছু ব্যবস্থা রাখতে হবে। খেয়াল রাখা দরকার, কীভাবে বাড়িতেই নিজেদের চিকিৎসা অনেকটাই করা যায় হাসপাতালে না ভর্তি হয়েই। তবে প্রয়োজন মতো চিকিৎসকের সাহায্য নিতে হবে। ৮৫ শতাংশ করোনা আক্রান্তের চিকিৎসা বাড়ি থেকে করা সম্ভব বলে মনে করেন ভারতীয় চিকিৎসক অরুণাংশু তালুকদার। তার বক্তব্য, বাড়িতে কয়েকটি ওষুধ মজুত রাখা…

Read More

নিজের মাথার অর্ধেক চুল কেটে সেগুলো চ্যারিটি কাজে দান করলেন পাকিস্তানের এক মডেল ও অভিনেত্রী। তার নাম শেফা জব্বার খট্টক। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের তা জানিয়েছেন তিনি। খবর গালফ টুডে ও জাং ডট পিকে’র। ইনস্টাগ্রাম পোস্টে এই অভিনেত্রী বলেন, ‘আরও একবার আমার জীবনকে পরিবর্তন করার কথা ভাবছি এবং চুল কেটে ফেললাম, আমার চুলগুলো #হেয়ারটুহেলপপাকিস্তান-কে দান করা হবে, এটা কেবল কাটা সম্পর্কে নয়, এটি নিজের ওপর ক্ষমতা সম্পর্কে।’ ক্ষমতা পরীক্ষার মাসে (রমজান মাস) এটি করার জন্য সঠিক সময় বলে মনে হয়েছে। এটিই যে সঠিক পন্থা এমনটা বলার চেষ্টা করছি না, আমি যা বিশ্বাস করি কেবল সেটিকেই সমর্থন করছি। এই বিশ্বে আমার দ্বারা ভালো কিছু…

Read More

হুইপ শামসুল হক চৌধুরীর মানব পাচার নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছিল জাতীয় দৈনিক প্রথম আলো। ‘শামসু তার ছেলেকে খেলোয়াড় সাজিয়ে নিয়ে গেছেন’ শিরোনামে ২০০২ সালের ২২ আগস্ট প্রকাশিত হয় এ প্রতিবেদন। ফুটবলকে ব্যবহার করে হুইপ শামসুল হকের গুরুতর অপরাধে জড়িয়ে থাকার তথ্য উঠে আসে প্রতিবেদনে। প্রথম আলোর সেই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম আবাহনীর সাধারণ সম্পাদক শামসুল হক চৌধুরী তার ছেলে নাজমুল হক চৌধুরীকে (শারুন) খেলোয়াড় সাজিয়ে লন্ডন নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি হুইপ শামসুল হকের বিরুদ্ধে অন্তত ১১ জনকে আদম হিসেবে পাচার করার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের গোপনে লন্ডন যাওয়া দলের তালিকায়…

Read More

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে গোটা ভারত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে দৈনিক মৃত্যু বেড়ে যাওয়ায় হাসপাতালে মর্গের বাইরে, শ্মশানে এবং কবরস্থানে মৃতদেহের স্তুপ পড়ে রয়েছে। শ্মশানঘাট ও কবরস্থানের কর্মীরা অতিরিক্ত সময় কাজ করলেও জমে থাকছে লাশের স্তুপ। করোনা আক্রান্ত রোগীর চাপে ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতাল, নার্সিংহোমগুলিতে বেড প্রায় খালি নেই। একই শয্যায় দুজন রোগী শুয়ে থাকার দৃশ্য দেখা গেছে বেশ কয়েকটি রাজ্যে। এমনকি অক্সিজেন না পেয়ে কোভিড রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদিকে, গুজরাটসহ গোটা দেশের শ্মশানঘাটে অনবরত চলমান রয়েছে চুল্লি। শ্মশানে মৃতদেহের স্তুপ ও ক্রমাগত পোড়া দেহের দুর্গন্ধ স্থানীয়দের…

Read More

আজ বুধবার (২১ এপ্রিল), বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৩তম দিন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের রুটিন চেকআপের পর ব্রিফিং করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, “করোনা আক্রান্তের ১৩তম দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তার শরীরে জ্বর নেই। রুচি ঠিকঠাক আছে। শ্বাস-প্রশ্বাসের স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বুধবার (২১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা আক্রান্তের ১৩তম দিন। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত প্রায় ২৪ ঘণ্টার অধিক সময় ধরে তার শরীরে কোনও জ্বর আসেনি। আমাদের চিকিৎসক টিমের প্রফেসর ডা. সিদ্দিকী সাহেবও বলেছিলেন,…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। এর তাণ্ডবে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ব্রিটেন। যদিও ভাইরাসটির চিকিৎসায় ইতোমধ্যে টিকাও আবিষ্কৃত হয়েছে, তাতেও পুরোপুরি দমন করা সম্ভব হচ্ছে বহুরূপী এই ভাইরাসকে। এমন অবস্থায় করোনাভাইরাসের চিকিৎসার জন্য ট্যাবলেট জাতীয় ওষুধ আবিষ্কারের পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। এই ট্যাবলেটের মাধ্যমে করোনার হালকা রোগীরা বাড়িতে বসে চিকিৎসা নিতে পারবেন এবং গুরুতর অসুস্থতা ও হাসপাতালের চিকিৎসা এড়ানো সম্ভব হবে। আসন্ন শরৎকালের মধ্যে এমন অন্তত দুটি ট্যাবলেট বা ক্যাপসুল আবিষ্কারের জন্য টাস্কফোর্স গঠন করেছে ব্রিটিশ সরকার। এটি আবিষ্কার হলে করোনা থেকে পুনরুদ্ধারের গতি বাড়িয়ে তুলতে পারে। মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্রিটিশ…

Read More

দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশটি। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম ভারতে দৈনিক মৃত্যু ২ হাজার স্পর্শ করল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২,০২৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে। করোনার প্রথম ঢেউয়ের…

Read More

চলতি বছরের শেষে মহাশূন্যর প্রাপ্ত সকল তথ্যের গবেষণার জন্য ৩০০ কোটি ডলার ব্যয়ে সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করবে চীনের সাউদার্ন স্পেস পোর্ট ওয়েনচাং। ২০২২ সাল থেকে মহাকাশ ও সমুদ্র ক্ষেত্রের পাশাপাশি দেশের বাণিজ্য ক্ষেত্রেও বিশাল ডাটা সার্ভিস প্রদান করবে এ সেন্টারটি। এছাড়াও দেশটির সরকার উৎক্ষেপণের চাহিদার ভিত্তিতে হাইনানে বাণিজ্যিক স্পেস তৈরির কথা জানায়। চীনের লক্ষ্য পরবর্তী দশকের মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ। এর মাধ্যমে কয়লা রফতানি প্রক্রিয়ায় নজরদারি করার জন্য এয়ারক্রাফটে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। যার জন্য চীনকে একসঙ্গে স্যাটেলাইট বহনকারী বড় রকেট ও উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করতে হবে। প্রসঙ্গত, বর্তমানে চীনের চারটি উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। এর তিনটি ইনল্যান্ডে এবং…

Read More

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ‘ওয়ানডে স্টাইলে’ ব্যাট করে অর্ধশতক হাঁকালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি ৫৩ বলে অর্ধশতক করেন। এই রান করতে ১০টি চার মারেন তিনি। বুধবার ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭৩ রান। তামিম ৫০ রান ও নাজমুল হোসেন শান্ত ২০ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। তিনি ছয় বল মোকাবেলা করে লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো’র এলবিডাব্লিউ’র শিকার হয়ে মাঠ ত্যাগ করেন।

Read More

সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে চাল আমদানি ও রফতানির লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আগামী ২০২৬ সাল পর্যন্ত প্রতিবছর প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টন চাল থাইল্যান্ড থেকে আমদানি করতে পারবে। থাই সরকারও প্রতিবছর বাংলাদেশের চাহিদা অনুযায়ী তাদের উৎপাদন অবস্থা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মূল্যে বাংলাদেশে চাল রফতানি করতে সম্মত হয়েছে। অনলাইনে সংযুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং থাইল্যান্ডের পক্ষে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানা উইস্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উল্লেখ্য, উভয় দেশ প্রয়োজনে সমঝোতা স্মারকের মেয়াদ ইচ্ছে করলে বৃদ্ধি…

Read More

করোনায় রাজস্ব বিভাগের কর কমিশনার মো. আলী আজগর মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালটিতে তিনি ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সংশ্লিষ্ট সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, ত্রয়োদশ বিসিএসের এই কর্মকর্ত কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়। এলাকায় নানাবিধ সমাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আলী আজগরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এক শোকবার্তায় তিনি…

Read More

গ্রেফতার হেফাজত ইসলামের যুগ্ম মহাসচীব মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বগুড়ায় চাকরি গেল মসজিদের ইমামের। মঙ্গলবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুর্শিদুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, ইমাম মুর্শিদুল ইসলাম ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে। মুর্শিদুল ইসলাম প্রায় ১২ বছর ধরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন। গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনায় ওই সময় ইমাম মুর্শিদুল ইসলাম তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের…

Read More

রাশিয়া একটি সহ-উৎপাদন ব্যবস্থার আওতায় বাংলাদেশে স্থানীয় ফার্মাসিউটিক্যালগুলোর সহযোগিতায় তাদের কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ, ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে চাহিদা থাকা কোভিড ভ্যাকসিন চাওয়ার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব দেওয়া হলো। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের সহ-উৎপাদনে তাদের প্রস্তাবে সম্মত হয়েছি। যদিও এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।’ বর্তমানে বিশ্বব্যাপী এই ভ্যাকসিনের বিপুল চাহিদা রয়েছে। ড. মোমেন বলেন, বিশ্বব্যাপী বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভ্যাকসিনটি রফতানি করার মতো পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা না থাকায় মস্কো বাংলাদেশে ভ্যাকসিনটি উৎপাদনের প্রস্তাব দিয়েছে। তিনি আরও বলেন, প্রস্তব অনুযায়ী- রাশিয়া…

Read More

বিয়ের একদিনের ব্যবধানে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী। এ ঘটনায় গতকাল সোমবার মধ্য রাতে নগরীর বিমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। যদিও বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন জসিম উদ্দিন। এদিকে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। জসিম নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে। গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অন্যত্র বিয়ে করেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, গত সোমবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকার এক তরুণী (২৫)। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৮…

Read More

রমজান মাসে সারাদেশে আলেম, শিক্ষক ও মাদ্রাসা ছাত্রদের গ্রেফতার করার কথা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর ছেলে ও আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের আমির মাওলানা আনাস মাদানী। সোমবার রাতে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের দফতর সম্পাদক মোহাম্মদ সালমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। মাওলানা আনাস মাদানী বলেন, বিচারের নামে নিরপরাধ কাউকে যেন অযথা হয়রানির শিকার না হতে হয়, এ বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, এটা আমাদেরও দাবি। তিনি বলেন, আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ছিলেন এদেশের কওমি মাদ্রাসার জন্য আল্লাহর বিশেষ রহমতস্বরূপ। তিনি…

Read More

মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না মডেল তানজিয়া জামান মিথিলার। তিন কারণে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে তার নাম প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। দেশে চলমান লকডাউনে মিথিলার প্রস্তুতির ঘাটতি থাকা, ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক ভিডিওচিত্র নির্মাণ করতে না পারা এবং ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে বৈশ্বিক এ আসর থেকে মিথিলার নাম প্রত্যাহার করে নিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম। আগামী ১৬ মে থেকে ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর বসছে যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতিযোগীদের ৫ মে’র মধ্যে উপস্থিত থাকতে হবে। এর আগে প্রায় ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স…

Read More

লালমনিরহাটের হাতীবান্ধায় চাঁদা না পেয়ে জেলেদের মাছ ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে জিয়াউর রহমান (৩৩) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে মতিয়ার রহমান (৪৮) নামে এক ইউপি সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ইউপি সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে ভুক্তভোগী জেলে রহমত আলী বাদী হয়ে জিয়াকে প্রধান আসামি করে আরও একজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের এলাকার ৩ নং ওয়ার্ডের তিস্তা নদীতে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত জিয়াউর রহমান উপজেলার দোয়ানী পিত্তিফাটা…

Read More