তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের সুপার (এসপি)’কে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ই আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ করা হয়। প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এসপি মো. মনজুর রহমান (পিপিএম)-কে নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
Author: Md Sagor
ভোলা প্রতিনিধি॥ বিশ্বসাংবাদিকতায় লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ ভূষিত খ্যাতিমান সাংবাদিক ও সমাজসেবক, আন্তর্জাতিক গণমাধ্যম ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ, অস্ট্রিয়া প্রবাসী বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আবারো ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। অতিসম্প্রতি দ্বীপজেলা ভোলার মিডিয়া নগরী কুঞ্জের হাটের গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্টে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সভা ও সম্মেলনে উপস্থিত কার্যনির্বাহী কমিটি ও স্হায়ী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। অত্যন্ত সুশিক্ষিত তিন কন্যা লাভলী, ডেইজি, শিউলি এবং একমাত্র পুত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ভিয়েনা সিটির জনপ্রিয় কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নের গর্বিত পিতা মাহবুবুর রহমান অস্ট্রিয়া তথা সর্ব ইউরোপীয় বাঙালি কমিউনিটিতে আপন প্রজ্ঞা প্রতিভা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন ও এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ নেতাকমীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান মামলার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন-উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, মহি উদ্দিন আহমেদ, আওয়াম লীগ নেতা সেলিম আহমদ ও তার ভাই হালিম আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, এ.কে.এম হাসান, জুমান…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালির বাজার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে কালির বাজার কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। কালির বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মন’র সভাপতিত্বে উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসুনীয়া, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…
সোয়াইব আলী, জবি প্রতিনিধি: অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হাতে ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অগ্রগামী শিশু নিকেতনের প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের নিচতলায় ত্রাণ হস্তান্তর করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, চিড়া, গুড়, শিশুখাদ্য গুড়া দুধ, বিস্কুট, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও লাইফ জ্যাকেট ইত্যাদি৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের মাধ্যমে এসব বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌছে দেয়া হবে। এসময় মনিরুজ্জামান মনির বলেন, বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষেরা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। তাই বকশিবাজারের অগ্রগামী শিশু নিকেতনের অধ্যক্ষ মাহফুজুল আজম রোমেল বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের…
আমিনুল হক, সুনামগঞ্জ সচিবালয়ে আনসার সদস্য কর্তৃক শিক্ষার্থীদের মারধর, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের প্রতিবাদ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এমএ বারী, উসমান গনী, বায়েজিদ আহমেদ, উম্মে তাবাসসুম প্রমুখ। এ সময় তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা সরকার ও দেশকে অস্থিতিশীল করতে নানা ছদ্মবেশ আত্মপ্রকাশ করে ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে যে কোনো…
লিমন সরকার,(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রশের সময় তিনটি মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করেছে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড)। সোমবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের করা হয়েছে। দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান, দুপুরে দানাজপুর সীমান্তের ৩৪০ এর ৩ এস পিলার এলাকা দিয়ে প্রায় এক শ মানুষ অবৈধভাবে ভারতে…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় স্বপ্নদ্রষ্টা ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার এইচ এস সি ব্যাচ-২০২১ এর আয়োজনে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত টুর্নামেন্টে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ। এ সময় আরও বক্তব্য রাখেন, সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলার বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল বারী সহ আরও অনেকে। এদিকে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মহা ভবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে পাঁচবিবি বাজার কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে আজ ২৬শে আগস্ট সোমবার বেলা ১১ টায় গীতাপাঠান্তে শ্রী সুজিত ঘোষের পরিবেশনায় নামাবলী কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার যৌথ আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাসের সঞ্চালনায়…
আল নোমান শান্ত দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – দেশের বিভিন্ন জায়গার বন্যাদুর্গতদের জন্য ৩ দিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করলো নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থীরা। সেই টাকা দেওয়া হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের এ কথা জানান। এ সময় সাংবাদিকদের কাছে অর্থ সংগ্রহ কার্যক্রম তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র,রিয়াদ হাসান,আলিফ। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাসুম বিল্লাহ অভি, শিক্ষার্থী আতিক রহমান, হীরা আব্বাসী, সানি, রকিবুল হাসান, শেখ সাব্বির, রাসেল, মঈনুল ইসলাম শাওন, শামীম, প্রাঙ্গন, জহিরুল, রিদওয়ান সহ আরো অনেকে । তাঁরা জানায়,বন্যার্তদের পাশে দাঁড়ানো…
জেলা প্রতিনিধি, নড়াইল: অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। রাতভর ভারী বৃষ্টিতে নড়াইল পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে। পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়িতেও। নড়াইল পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ২৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় পৌরসভাটি। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। শহরটির জন্য ৫৫ কিলোমিটার নালা ব্যবস্থাপনা প্রয়োজন হলেও আছে মাত্র ৩ কিলোমিটার, যা প্রয়োজনের তুলনায়…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্বের জেলায় সহযোগিতার জন্য পোফ- সংস্হার পক্ষ থেকে নগদ অর্থ ও কাপড় প্রদান করে। আজ সোমবার (২৬ শে আগস্ট) বিকাল ৫ টায় যশোর জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে যশোরের পোফ- সংস্হার পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা ও ৫ গাইট পুরাতন কাপড় প্রদান করা হয়। একই সাথে বানভাসি মানুষের জন্য বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের পক্ষ থেকে নগদ ২হাজার টাকা ও ২ গাইট পুরাতন কাপড় প্রদান করা হয়। একই সময়ে পিপলস ডেভেলপমেন্ট থিয়েটারের ( পিডিটি) পক্ষ থেকেও ২ হাজার টাকা, ১ বস্তা চাউল ও ২ গাইট পুরাতন কাপড় প্রদান করা হয়। পোফ সংস্থা, গ্রাম থিয়েটার ও…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের সবগুলো উপজেলায় ত্রাণ তৎপরতায় অভূতপূর্ব জাগরণ দেখা গিয়েছে। ফেনি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর ইত্যাদী অঞ্চলে বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এসব অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে কিশোরগঞ্জের মানুষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জোলা শহর থেকে শুরু করে সবগুলো উপজেলা সদর থেকে অজপাড়াগাঁয়ে সহায়তা সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। দেশের জন্য, মানুষের জন্য এই অভূতপূর্ব ভালোবাসা ঐক্যের বন্ধন দৃঢ় করবে বলেই অভিমত সচেতন মহলের। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, সমাজিক সংগঠন, ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যে যেভাবেই পারছেন ত্রাণ সংগ্রহ করে তা দুর্গত এলাকায় পাঠাচ্ছেন৷ প্রতিদিন কোন না কোন এলাকা থেকে ত্রাণবাহী গাড়ি যাচ্ছে ক্ষতিগ্রস্ত…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২শত ৫১ বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। এবছর জন্মাষ্টমী তিথি শুরু হবে২৬ আগষ্ট ( ৯ ভাদ্র)সোমবার সকাল ৯ টা ৫ মিনিট ৩৪ সেকেন্ড, সমাপ্তি হবে ২৭ আগস্ট মঙ্গলবার সকাল…
মশিউর রহমান, জামালপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে লুটপাট, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) উপজেলা শাখা। রবিবার (২৫ আগস্ট) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার গেট থেকে মিছিল শুরু হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা-উপজেলার নেতারা বক্তব্য রাখেন। জামালপুর জেলা কমিটির সভাপতি মাজাহারুল হক বলেন, দেশের সকল অরাজকতার দ্রুত নিয়ন্ত্রণ জরুরি। ৫ আগস্টের আগে-পরে সকল হত্যার বিচার করতে হবে। জেলা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহাম্মদ খান মানিক মিয়া বলেন, আমরা বিএনপির আমলে হাওয়া ভবন দেখেছি, আওয়ামী লীগের আমলে একই ধরনের লুটপাটের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশায় সিএনজি,মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যথা মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ই আগষ্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মনজু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)। স্থানীয়রা জানান, উপজেলার মির্জাপুর থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার (ওসি) কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোয়াইব আলী,জবি প্রতিনিধি: বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন । কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জানা যায়, কনসার্টে বিনা পারশ্রমিকে গান গাইবেন লাইনআপ, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে,ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলসমূহ। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট)বিকালে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে এর উদ্যোগে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১শত পঞ্চাশ অসহায় পরিবারের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়। মো.মেহেদী হাসান জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. মুজাহিদুল ইসলাম, আব্দুল হাই, হাজির বক্স, দিদার আলী কালু, যুক্তরাজ্য প্রবাসী মো.আব্দুস সালাম, আব্দুল গনি দুলাল, তারেকুল ইসলাম, সাদ উদ্দিন ফয়েজ, মো. রাহেল মিয়া, সাবেক সেনা সদস্য মো. জাহেদ আলী, মো. হাবিবুর রহমান । সম্প্রতি বন্যায় আদমপুর ও ইসলামপুরের প্রায় ৩০…
বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রাম বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ প্রবাসী রুহুল আমিনের দুই তলা বিশিষ্ট বসতঘরে দীর্ঘদিন যাবৎ কিছু স্থানীয় লোক চাঁদা আদায় করে আসতেছে। এই বিষয়ে প্রবাসী স্ত্রী সুমি আক্তার নিরুপায় হয়ে বাঁশখালী’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম ডিবি ওসি’র নিকট তদন্তাধীন রয়েছে। মামলার বাদী সুমি আক্তার জানায়, আমার স্বামী প্রবাসে থাকে আমি দুই সন্তান নিয়ে একটা জমি ক্রয় করে বিল্ডিং করেছি। বিল্ডিং করার সময় থেকে এলাকার ছৈয়দুল আলম জাফর,আক্তার আহমেদ, ওসমান গণি, মোহাম্মদ জামিল, এবং ছৈয়দুল আলম জাফর এর স্ত্রী ইয়াছমিন আক্তার সহ মিলে বিভিন্ন সময় চাঁদা দাবি করতো এবং বিল্ডিং করার সময় তারা…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়াসহ নানা অনিয়মের বিচার দাবী করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিদ্যালয়য়ের দাতা সদস্য, অভিভাবক ও প্রতিষ্ঠাতা সহ এলাকার সাধারণ মানুষ। রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে মিছিল শেষে বিদ্যালয়ের সামনে এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আকিম উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য আলাউদ্দিন, স্থানীয় অভিভাবক আজহার আলী, কুরবান আলী, সহিরুদ্দিন, মান্নান চৌধুরী, কাউসার আলী, আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অবসরে যাওয়ার আগে নিয়ম…