Author: Md Sagor

(জামালপুর) থেকেঃ জামালপুরের সরিষাবাড়ীতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পরভীনের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টা বিদ্যালয় সংলগ্ন সরিষাবাড়ী- তারাকান্দি বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা  বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাকে দ্রুত অপসারণের দাবি জানায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক ওয়াজেদা পরভীন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা ধরনের অনিয়ম করে আসছেন। তার অপসারণ না হলে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে। শিক্ষার্থীরা আরো জানান বিদ্যালয়ের কোন অভিভাবক আসলে তাদের সাথে খারাপ আচরণ করেন প্রধান শিক্ষিকা।…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। এর আগে শনিবার দিবাগত রাতে সোমেশ্বরী নদীর বালুমহালে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, দুর্গাপুর উপজেলায় ৫টি বালু মহাল রয়েছে। সেগুলো আইনী জটিলতায় দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। তবে একটি চক্র রাতের অঁাধারে ট্রলারের মাধ্যমে ড্রেজিং করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে। শনিবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে ১৬ জনকে আটক হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের খন্ডকালীন শিক্ষক জাকারিয়া মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা,বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শনিবার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মানববন্ধনে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন,তাদের গনিত বিষয়ের খন্ডকালীন প্রভাষক জাকারিয়া মাসুদকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার পোস্ট করেন। সেখানে জাকারিয়া মাসুদকে অতিরিক্ত টাকা,অগ্রিম টাকা নিয়ে প্রাইভেট পড়তে ছাত্রদের বাধ্য করার কথা বলা হয়।এরপর থেকে জুড়ী কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করে আসছেন। শিক্ষার্থীদের অভিযোগ,জহিরুল ইসলাম সরকার ও প্রাইভেট পড়ান এবং একটি কোচিং সেন্টার…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ রুস্তম আলীকে আবারও স্বপদে বহাল করেছেন কলেজ গর্ভনিং বডি। ২১ আগস্ট বুধবার কলেজ গর্ভনিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় তাকে স্বপদে বহালের সিদ্ধান্ত হয়। অধ্যক্ষ রোস্তম আলীর স্বপদে বহালের বিষয়টি নিশ্চিত করেছেন গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। জানা যায় চলতি বছরের ৩১ জানুয়ারী প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাব তাকে সহ ৩ জনকে আটক করে। এসময় অধ্যক্ষের অনুপস্থিতিতে কলেজের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য গত ১২ ফেব্রুয়ারী কলেজ গর্ভনিং বডির সভায় প্রশিক্ষক (টেক) মুনমুন নাহারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব…

Read More

দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২৪ আগস্ট শনিবার সকাল ১১ টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি মোঃ আব্দুস শাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, রফিকুল ইসলাম মজুমদার, আল আমীন জামেয়া ইসলামিয়া হিফজ শাখার সুপার হাফিজ সৈয়দ আব্দুল আহাদ প্রমুখ। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত ছাত্র -ছাত্রী ও অভিভাবকরাও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।মহাগ্রন্থ…

Read More

সোয়াইব আলী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জিইএএ)-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মল্লিক গোলাম রসূল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক মো. আবু জাফর। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২ বছরের জন্য অ্যালামনাইয়ের কমিটি গঠন করা হয়েছে। ৮১ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল কাউসার, মো. লতিফ সিদ্দীকী, রফিকুল ইসলামসহ ১০ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলামসহ ১০ জনকে যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে জান্নাতুল বাকী, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. শাহদাত হোসাইন প্রিন্স,…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ১০বছর বয়সি শিশু জিদনী আক্তার। শিশু জিদনীকে যেন মৃত্যুই টেনে নিয়েছিল কিশোরগঞ্জের কটিয়াদীর অজপাড়াগাঁ চাতল থেকে রাজধানীর ঢাকায়। ঢাকার লালবাগ এলাকায় দূর সম্পর্কের এক ফুফুর বাড়িতে গৃহকর্মীর কাজ করত সে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সে লাশ হয়ে ফিরেছে নিজ বাড়িতে। তারা সারা শরীরে নতুন-পুরাতন অসংখ্য আঘাতের চিহ্ন। জিদনীর বাবা শরীফ মিয়া একজন দরিদ্র কাঠুরিয়া। শরীফ মিয়া জানান,অভাবের সংসার তার। লেখাপড়া করাবেন ও ভালোভাবে মানুষ করবেন বলে মেয়ে জিদনীকে বছর খানেক আগে বাসায় কাজ করতে নিয়ে যান তার দূর সম্পর্কের বোন আছমা আক্তার। আছমার স্বামী নূরুজ্জামান ঢাকার লালবাগে ব্যবসা করেন। তবে তারা কোনো টাকা…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৬নং ওয়ার্ডের গোয়ালগাঁও পূর্বপাড়া এলাকায় দিনমজুর নাইট গার্ড মোঃ আলামিনের(৩২) ঘর আলোকিত করে একইসঙ্গে ফুটফুটে তিন কন্যা সন্তানের জন্ম দেন মা কাজলী বেগম (২৮)। এ ব্যাপারে সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, দিনমজুর নাইটগার্ড মোঃ আলামিন ও কাজলী বেগম দম্পতির সংসারে আগে দুই ছেলে সন্তান ছিল পরবর্তীতে একটি মেয়ে সন্তানের আশায় আবার সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করেন। গত (১৩ই আগস্ট) বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত ৮টায় কাজলী বেগমের বাবার বাড়ি শ্রীবরদী উপজেলায় চককাউরিয়া গ্রামে অবস্থানরত অবস্থায় তিনি সেখানে একই সঙ্গে ফুটফুটে তিন কন্যা সন্তানের জন্ম দেন। তিন কন্যা সন্তানের জন্মদানের খবর শুনে উৎসুক…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৩১ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাব। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করে । শনিবার (২৪ আগস্ট) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে – সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান। গ্রেফতার মাদক কারবারিরা হলেন – শফিকুল ইসলাম (৫৩), হৃদয় মিয়া (২৫) ও  সুমন হোসেন (২৯)। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট গ্রামের ধলু মিয়ার ছেলে, হৃদয় মিয়া সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি গ্রামের সিরাজের ছেলে এবং সুমন হোসেন দৌলতপুর উপজেলা মহেশ্বর পাশা গ্রামের ইউনুস হোসেনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ আগস্ট)…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলাম খান মাজুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে আটপাড়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ দোয়া ও স্বরনসভা সভা অনুষ্ঠিত হয় ৷ প্রয়াত বিএনপি নেতার ছেলে, ২০১৯ সালে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি নেতা তৌছিফুল ইসলাম খান এই স্বরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। স্বরনসভায় উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, । উপজেলা বিএনপির…

Read More

আহমেদুজ্জামান,কমলগঞ্জঃ  টানা বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙ্গনের ফলে দেখা দিয়েছে বন্যা, পানি বন্ধি হয়ে পড়েছে কয়েক  হাজার মানুষ। গতকাল ও আজ বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায়,উজানের পানি নামা শুরু হলেও পানি বেড়েছে উপজেলার  পতনউষার ইউনিয়নের নিন্মাঞ্চল। গত কয়েকদিনের টানা বর্ষনে ধলই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গত মঙ্গলবার সকালের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়ন এর কুরমাঘাট চেক পোস্ট এলাকায় দুটি জায়গায় ভাঙন দেয়, এর পর দুপুরের শামসুর দোকান ও মকাবিল এলাকায় আরো দুটি ভাঙন দিলে মুহূর্তেই ইসলামপুর ও আদমপুর এ দুটি  ইউনিয়নের শ্রীপুর,কোনাগাঁও, গঙ্গানগর, গোলের হাওর,দক্ষিন গোলের…

Read More

লিমন সরকার ( ঠাকুরগাঁও )প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারী ভাবে ১৫টি পুকুরে রুই, কতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির সাড়ে প্রায় ৩ শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। এ সময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা সমাজেসেবা কর্মকর্তা এস এম রফিকুল উসলাম, পল্লী উন্য়ন কর্মকর্তা রাকিব হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম, ওলামা পরিষদের সাধারণ সম্পাদ হাফেজ নুরুজ্জামান সহ…

Read More

রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফামারী জলঢাকা উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিজন্নতা কার্যক্রমের পর এবার সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীদের হাতে উঠেছে রং ও তুলি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়ালে দেয়ালে লিখুনির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন তারা। এ কাজে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণ করতে দেখা গেছে। তাদের নেই কোনো ক্লান্তি, তপ্ত রোদে শিক্ষার্থীরা মনের মাধুরী দিয়ে মনোযোগ সহকারে ফুটিয়ে তুলেছেন সৌন্দর্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার থানা ও কলেজ পাড়ার বাউন্ডারির দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা রং-তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলেছেন বিভিন্ন লেখার মাধ্যমে। পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে দেয়ালে। এবিষয়ে শিক্ষার্থী জিহাদ বলেন,…

Read More

মোঃ মহিবুল ইসলাম ,পাথরঘাটা উপজেলা প্রতিনিধি: বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চাল চোর ও দুর্নীতিবাজ চেয়ারম্যান পল্টুর আপসারনের দাবিতে বৃহস্পতিবার কাকচিড়া ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।পাথরঘাটার কাকচিড়ার ইউপি চেয়ারম্যান পল্টুর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পল্টুর। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি…

Read More

গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধা জেলার সদর উপজেলায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ একটি সিএনজি জব্দ করেছে র‌্যাব। এসময় রেজাউল ইসলাম (৪৫) ও সাইদুল ইসলাম (৪৪) নামের দুই মাদক কারবারি র‌্যাবের জালে আটক হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফাতারকৃত, রেজাউল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে, ও সাইদুল ইসলাম লালমনিরহাট জেলার সদর উপজেলার আইর খামার গ্রামের মৃত অসি মামুদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধার…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ গাইবান্ধা। আজ( ২২ আগষ্ট) বুধবার পৌর পার্ক থেকে বিভিন্ন নার্সিং ইনিষ্টিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা সিভিল সার্জন বরাবরে ১৭ দফা সম্বিলিত স্মারকলিপি প্রদান করে। দাবি সমূহ হলো- ১.বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে অবশ্যই একজন যোগ্য নার্স নিয়োগ দিতে হবে এবং বর্তমানে কর্মরত দূর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করতে হবে,২,পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সমমানের প্রজ্ঞাপন…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক , কটিয়াদী,(কিশোরগঞ্জ) উভয়ের পারিবারিক সম্মতিতে ফোনে হয়েছিলো বিয়ে৷ ছেলে ও মেয়ে পক্ষের লোকজনের আনাগোনা ছিলো বাড়িতে৷ কথা ছিলো ছেলে কিছুদিন পর দেশে আসলে ধুমধামে বিয়ে হবে। দুই পক্ষের পরিবারের মধ্যে এই স্বপ্ন ছিলো৷ কিন্তু একটি সংবাদ তাদের সবার মধ্যে দুঃখ নিয়ে আসলো৷ মুহূর্তের মধ্যে সকল স্বপ্ন শেষ হয়ে যায়৷ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে পারভেজ মিয়া (২৫)। বুধবার ২১ আগষ্ট বাংলাদেশ সময় সন্ধায় খবর আসে সৌদি আরবে স্টোক করে মারা যায়। পারভেজ সৌদি আরবের দাম্মাম শহরে বেসরকারি একটি কোম্পানিতে কাজ করতেন৷ তিনি ছয় বছর ধরে প্রবাসে রয়েছেন। পিতা আব্দুল কাদের বলেন,’…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ  চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে আর্থিক সহায়তা, ভোগ্যপণ্য ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২১ আগষ্ট) সংগঠনের রায়পুর শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারের মাঝে এসব সহায়তা প্রধান করা হয়। এসময় মাওলানা আবুল কালাম আজাদ, নাছির উদ্দীন শাহ, হাফেজ হারুন ইবনে গনিসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) বিকালে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে বাবরের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে মদন খালিয়াজুড়ি প্রধান সড়ক হয়ে বিদ্যালযের মাঠে এসে শেষ হয়। পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাইয়ুল মিয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ছোট্ট মিয়া। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে শহরে জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বুধবার (২১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ছাত্রদলের ব্যানারে বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহিদের স্মরনে নড়াইলে শোক র‌্যালি…

Read More