Author: Md Sagor

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ধাপেরহাট নামক স্থানে ঢাকাগামি যাত্রীবাহি বাসের চাপায় তপন সাহা নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের উত্তরা ব্যাংক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তপন সাহা (৬০) ধাপেরহাট ইউনিয়নের বড় সাহাপাড়া গ্রামের মৃত্যু হরিপদ সাহার ছেলে। পেশায় ব্যবসায়ী তপন সাহা সাদুল্লাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক নয়ন কুমার সাহার কাকা ছিলেন। স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে ধাপেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে তপন সাহা ৪ লেনের রংপুর মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে পালানপাড়ার উত্তরা ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা ঢাকাগামি আয়ান এন্ড সোমা এন্টার…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকার কর্তৃক সারাদেশে উপজেলা চেয়ারম্যান কে অপসারণ করায় বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আনন্দ সমাবেশ পালিত হয়েছে। সমগ্র দেশব্যাপী ৪৯৩ উপজেলার চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়র ৬১ জেলা পরিষদ চেয়ারম্যান কে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (১৮ আগস্ট) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র ও ৬১ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন)…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি  (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘ দিনের বিবাদমান রেলওয়ের লীজকৃত সম্পত্তি অবৈধ দখলদার থেকে উদ্ধার করে প্রকৃত লীজ গ্রহীতার নিকট হস্তান্তর করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চল পার্বতীপুর রেলওয়েল কানুনগো মোঃ সাজ্জাদুল ইসলাম। ১৯ আগস্ট সোমবার সকালে উপজেলার রাধাবাড়ী কালীশা পুকুর সংলগ্ন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে বর্তমান লীজ গ্রহীতা পাঁচবিবি মৌজার আলতাফ হোসেন খোকন বক্সের পুত্র শিল্পী মমিনুল ইসলাম মিঠুকে বেদখলকৃত এক একর একচল্লিশ শতাংশ জমি লাল ঝান্ডা টাঙ্গিয়ে বুঝিয়ে দেন। জানা যায়, পাঁচবিবি রেল ষ্টেশনের অদূরে উত্তর দিকে কালীশা পুকুর সংলগ্ন রাধাবাড়ি মৌজার (জেএল নং-৬৭, খতিয়ান নং-০৩, দাগ নং-১৪০, বিএস-১৪/অংশ), প্লট নং ১৫৯,  নিলামী মোট ১ একর ৪১…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলা যুবদল কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লটুপাটের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় ৯৮ জন ও অজ্ঞাত আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। আজ (১৮ আগস্ট) রবিবার সন্ধ্যায় গাইবান্ধা সদর থানা থেকে এই মামলা দায়ের বিষয়টি জানানো হয়। সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় সদ্য সাবেক এমপি সরোয়ার কবিসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে এজাহারে উল্লেখ করা হয়- গত ১৭ জুলাই বিকেল অনুমান ৪ টার দিকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা হাতে লাঠি, সোঠা, লোহার…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গবাদি পশুর ওষুধ বিভিন্ন প্রিন্টিং প্রেস থেকে হলোগ্রাম ও স্টিকার বানিয়ে প্লাস্টিকের বোতলে গবাদিপশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওষুধ বিক্রয় করা হয়। গবাদিপশু এই ওষুধ মিশ্রিত খাবার খেলেও তা গবাদি পশুগুলোর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষের জন্য পরবর্তীতে ঝুঁকিপূর্ণ হতে পারে। আনোয়ারা উপজেলার বটতলী বাজার নাহার ড্রাগ হাউজে গরু ছাগল হাঁস মুরগীর আইটেম কোড ছাড়া গবাদি পশুর অবৈধ ভেজাল ওষুধ অবাধে বিক্রয় হচ্ছে যানা যাই জে.বি এগ্রো হেলথ কেয়ার নামের এক উৎপাদন কারী প্রতিষ্ঠানের কিন্তু কর্তৃক পক্ষ বলছে আইটেম কোড ছাড়া কোনো ওষুধ বিক্রয় হই না। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, যে গুলোর মধ্যে আইটেম কোড ছাড়া রয়েছে…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীদের হাতে উঠেছে রং-তুলি। রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত  দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এ কাজে বিভিন্ন স্কুল-কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। তাদের নেই কোনো ক্লান্তি,তপ্ত রোদে শিক্ষার্থীরা মনের মাধুরী দিয়ে মনোযোগ সহকারে ফুটিয়ে তুলেছেন সৌন্দর্য। শহর ঘুরে দেখা গেছে,পৌর শহরের রাস্তার সাথে মৎস্য খামারের দেয়ালে শিক্ষার্থীরা রং-তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন। এসব দৃশ্যে আন্দোলনে নিহত আবু সাঈদ,মুগ্ধ অন্য শহীদদের ছবি আঁকানো হয়েছে। এর পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বনবিভাগর দুর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি রিজার্ভ ফরেস্টের কয়েক কোটি টাকার গাছ কেটে বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির কর্মকাণ্ড নিয়ে রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির গত (১৩ই আগস্ট) তাকে কুলাউড়া থেকে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করেন। এদিকে দুর্নীতিবাজ রিয়াজক প্রত্যাহার করায় ভুক্তভোগী মানুষের মধ্যে শান্তি ও সস্থির নি:শ্বাস নিচ্ছেসাধারন মানুষ। তাদের দাবি, রিয়াজকে শুধু প্রত্যাহার নয় চাকরি থেকে ছাটাই করতে হবে। এমন দূর্নীতিবাজ লোক যে জায়গায় অবস্থান করবে সেখান কার পরিবেশ দূর্নীতির বিষ বাস্প ছড়িয়ে পড়বে। এ ব্যাপারে হুমায়ুন কবির জানান, রিয়াজকে…

Read More

নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা সেক্রেটারি অধ্যাপক মো.আব্দুস সালাম।শুভ উদ্বোধন করেন মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শওকত আলী। শনিবার(১৭ আগস্ট) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় ‘রাকিব সিক্স বনাম আকাশ সিক্স এ’ দুটি দল অংশগ্রহণ করেন এবং টাইব্রেকারে আকাশ সিক্স ০১ গোলে চ্যাম্পিয়ন হয়। নাগরপুর মহিলা কলেজ এর প্রভাষক মোহাম্মদ আলী আকতারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মো.রিপন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সেক্রেটারী মো.এরশাদ মিয়া,নাগরপুর উপজেলা সিপিবি…

Read More

স্বৈরাচার শেখ হাসিনা চার’শ – পাঁচ’শ নায়,  হাজার হাজার মানুষ মেরেছে গুলি করে। স্বৈরাচার  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে থাকতো সেটার নাম হল গণভবন  এই এরিয়াটি বিরাট এরিয়া শত শত ছাত্র জনতা শত শত সাধারন মানুষকে কবর দেওয়া হয়েছে। অপরের জন্য গর্ত খুলে ঐ গর্তে  নিজেই পড়ে   স্বৈরাচার শেখ হাসিনাও পড়েছে। তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় ছিলাম আমরা তো কারো উপর জুলুম অত্যাচার মানুষ খুন  করি নাই। আওয়ামী লীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে এক্য ও  সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন …

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সাথে জড়িতদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি। শনিবার বিকাল বিকালে উপজেলার রানীহাটি জিরো পয়েন্ট এলাকা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মবিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। এ সময় তিনি বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সরকারি কলেজের ডিগ্রি কোর্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেশন জট নিরসন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৮ আগষ্ট ) রবিবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা তিন বছরের কোর্স তিন বছরেই শেষ করা , ফাইনাল পরীক্ষার সময়সূচি সংক্ষিপ্ত, প্রতিমাসে ক্লাস টেস্টের ব্যবস্থা ,পরীক্ষার সময় ৪ ঘন্টা করা ,মাস্টার্স দুই বছরেই শেষ করা ,ডিপার্টমেন্ট ডিগ্রিতে করে নেওয়ার দাবি তোলেন। এসময় মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের কাছে তাদের দাবি উত্থাপন করে। মানববন্ধন কর্মসূচিতে অংশ…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা. গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘আদিবাসী‘ সাঁওতাল পল্লীর স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাঁওতাল পল্লীর শিশুরা । শনিবার (১৭ আগস্ট) বিকেলের দিকে উপজেলার জয়পুর গ্রামের সাঁওতাল শিশুরা এই মানববন্ধনের আয়োজন করে। এসময় মাঠের চারদিকে দাঁড়িয়েছে সাঁওতাল শিশু–কিশোরের দল। তাদের হাতে ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড। সেখানে লেখা ‘আদিবাসী’ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে নানা স্লোগান। একই সঙ্গে তারা মাদক ব্যবসায়ী-ভূমিদস্যুদের বিচারের দাবি জানান। স্থানীয় আদিবাসী সাঁওতাল শিশু-কিশোর শিক্ষার্থীর নামের সংগঠনের ব্যানারে তারা তাদের অধিকার ও দাবি সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে নানা বয়সের শিশু-কিশোর, নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- সাঁওতাল…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শনিবার দিনগত রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার দিনগত রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেইটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিং এর গেইট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে, ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের পরপরই সারাদেশের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। শনিবার (১৭ই আগস্ট) রাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবেন না। এসভায় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক। আসাদুল্লাহ আল গালিব বলেন, মৌলভীবাজারে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল তবিয়তে থাকবে বলে জানান তিনি।

Read More

আহমদ জুবায়ের, জেলা প্রতিনিধি রানীশিমুল ইউনিয়নের সংখ্যালুঘুদের সর্বাঙ্গীণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাণীশিমুল ইউনিয়ন শাখার জামায়েত ইসলামীর নেতৃত্ববৃন্দ। গত শুক্রবার (১৬ ই আগস্ট) রাণীশিমুল ইউনিয়ন শাখার সর্বস্তরের সংখ্যালুঘুদের সাথে জামায়েত নেতৃত্ববৃন্দ এক মতবিনিময় সভায় নিরাপত্তার বিষয়ক আলোচনা করেন। মতবিনিময় সভায় জামায়েত ইসলাম (রাণীশিমুল শাখা)সাবেক আমির হাফেজ হাবিবুল্লাহ, মাওলানা. আব্দুস সোবহান, মো.চান মৌলভীসহ অনন্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। জামায়েত সাবেক আমির হাফেজ হাবিবুল্লাহ বলেন,সারদেশে স্বার্থান্বেষী, বর্বর, দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে সংখ্যালুঘুদের উপর হামলা করছে। ইসলাম সাম্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমতার নীতিতে বিশ্বাসি। এখানে সংখ্যালুঘুরা তাদের অধিকার নিয়ে বেচে থাকবে। কেউ তাদের জান-মালের ক্ষতি করতে চাইলে বাংলাদেশ…

Read More

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, অভিনয় আমার পছন্দ নয়, কাজ পছন্দ৷ কাজের প্রতি আমার টান তোমরা দেখেছো৷ শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি ৷ এসময় বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ শনিবার (১৭ আগস্ট) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান শুরু হয়৷ এসময় উপাচার্য আরও বলেন, আমাদের অনেক ভুল আমরা সেই ভুলগুলো শুধরে নিব। তিনি শিক্ষকদেরকেও শিক্ষার্থীদের ব্যাপারে আন্তরিক হওয়ার কথা বলেন। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে ২২ দফা দাবি তোমাদের পক্ষ থেকে আমার কাছে আসছে…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সদর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণ পাশাপাশি ভাঙা সড়ক মেরামত করলেন শিক্ষার্থীরা। যা প্রতিদিনই ছোট-বড় যানবাহন চলাচল করে আসছে। সেই সড়কে জায়গায় জায়গায় ছোট বড় গর্তের ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে বড় বড় গর্ত সৃষ্টি হয় তা খানাখন্দকে পরিণত হয়ে পড়ে। যার কারণে ওই স্থান গুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের। স্থানীয়রা জানান,এ সড়কটি দিয়ে প্রতিদিন শতশত ছোট- বড় অনেক যানবাহন চলাচল করে থাকে। সড়কটি খানাখন্দকে পরিণত হওয়ায় অনেক যানবাহন দুর্ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়ে।এমনকি কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এ সড়কে। দীর্ঘদিন ধরে সড়কটির…

Read More

গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ের দেয়ালগুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মহুতির চিত্র স্মরণীয় রাখতেই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছে প্রাফিতি। যা মানুষের মাঝে আকর্ষণীয় করে তুলেছে। শনিবার (১৭ আগষ্ট) সকাল সারে ১১ টায় রাস্তার দেয়াল ও কলেজের দেয়াল গুলিতে বিজয় উল্লাসের নানা ধরণের চিত্র আঁকতে দেখা যায়। এসব চিত্র আঁকতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকি ছবি সহ আঁকা হচ্ছে নানা স্লোগান। পরবর্তী প্রজন্মের কাছে সমাজের চাওয়া কি হতে পারে তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই ছিল শিক্ষার্থীদের লক্ষ্য ও উদেশ্যে। শিক্ষাথী সাজিদ বলেন অপরিচ্ছন্ন দেয়াল গুলি ঘষে মেজে রঙ তুলিতে রাঙিয়ে তুলেছি। আরেক শিক্ষার্থী অহনা…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে পুলিশের গুলিতে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন। জেলা ও উপজেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৭ আগস্ট শনিবার বেলা ১১ টায় শহীদ বিশালের বাড়ি উপজেলার রতনপুরে উপস্থিত হন তিনি। সেখানে তার কবর জিয়ারত করেন এবং বিশালের পরিবারের খোঁজ খবর ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সভাপতি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রবিরোধবৈষম্য আন্দোলনের উদ্যোগে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের হয়। সন্ধ্যার পরে হঠাৎ দুর্বৃত্তরা মৌলভীবাজার মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এই সময় থানার ভেতর থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার (১৬ই আগষ্ট) মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকার একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সকালে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাবুদ্দিন রাস্তার পাশের জঙ্গলে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে তিনি মডেল থানার ওসিকে ফোন করলে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা পুলিশ। থানার এস আই রতন, এবিষয়টি নিশ্চিত করে জানান, গত দিন থানা থেকে ২৫ টি মোটরসাইকেল…

Read More