Author: Md Sagor

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে জায়েদ মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি কেজি স্কুল থেকে ফ্যান সম্প্রতি চুরি হয়। ওই চুরির ঘটনায় মঙ্গলবার রাতে জায়েদ মিয়াকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে এলাকার বিক্ষুব্ধ লোকজন। পরে স্থানীয় কিছু লোক ও কুলাউড়া থেকে আসা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। গত সোমবার (২৬ই আগস্ট) তারেক মিয়া নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমম্বয়ক বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। বাদী ও মামলার এজাহার সূত্রের বরাতে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ…

Read More

সোয়াইব আলী, জবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনে সরাসরি যুক্ত থাকা শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর করা হুমকি-ধামকি দেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী আবির উজ-জামান আবিরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জরুরি একাডেমিক সভায় তাকে বিভাগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারাদেশ ছিল আবিরের বিরুদ্ধে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ড. আশরাফুল আলম বলেন, তার বিরুদ্ধে…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পার হলেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি। গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র। নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য…

Read More

 কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি  কিশোরগঞ্জের কটিয়াদীতে মামা পরিচয়ে শিশু সাইফা (৬) অপহরণের ঘটনার ১২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে৷ ২৭ আগষ্ট দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কিশোরগঞ্জ শহরের জাহাঙ্গীর মোড় সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল৷ তবে এসময় অভিযানের আগেই সটকে পড়া অপহরণকারী ব্যাক্তিকে আটক করা যায়নি৷ এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে জালালপুর ইউনিয়নের মন্তির ওরুফে আঃ ছাত্বারের ছেলে মোবারক হোসেন (২৪) ও কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের আলম মিয়ার ছেলে আশিক মিয়া (১৯) এই দুই জনের নাম উল্লেখ করে এবং বাকি ১-২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। এর আগে মঙ্গলবার…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা সদর উপজেলায় ১শতক সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে মারপিট। কথা বলায় মাকে মাথায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা! এমনই এক বিদারক ঘটনা ঘটেছে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায় বসতবাড়ির জায়গা নিয়ে ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের মনোমালিন্য চলে আসছে। এরই ধারাবাহিককতায় গত ২৩ আগষ্ট শুক্রবার সকালে জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও আপন ছোট ভাই কালু মিয়া (৩০) মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কালু মিয়া ঘর থেকে লাঠি এনে তার বড় ভাই আশরাফুলকে এলোপাতাড়ি আঘাত করে। এতে আহত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ এর পদত্যাগ ও তার সিন্ডিকেটের অপসারণ এবং বিচার চেয়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় কলেজ গেইট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমন আহমদ, একাদশ শ্রেণীর তানভীর আহমদ, গণিত বিভাগের আরাফাত রহমান, একাদশ শ্রেণির সুমাইয়া আক্তার, একাদশ শ্রেণির কাওসার হোসাইন, একাদশ শ্রেণির জান্নাতসহ আরো অন্যান্য। শিক্ষার্থীরা বলেন, কলেজ অধ্যক্ষের দ্রুত অপসারণ ও তার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। পাশাপাশি তার সাথে জড়িত দোসরদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।

Read More

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সামটা বাজারে বিএনপি’র দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৮ শে আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। বাগআঁচড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চালনায় ও বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান (মিঠু), বিএনপি নেতা আলমগীর কবির, সাবেক মেম্বার মিকাইল হোসেন (মনা) বিএনপি নেতা ইয়াকুব ধাবক,মোঃ ফারুক হাসান, ইদ্রিস হোসেন, সেকেন্দার, জামায়াত নেতা মাওলানা রহমাতুল্লাহ সহ বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমির  অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার( ২৭ আগষ্ট) সন্ধ্যায় মাধবপুর আনবিটেন ক্লাব ও মণিপুরী ললিতকলা একাডেমির যৌথ উদ্যোগে আনবিটেন ক্লাব সভাপতি রানা রঞ্জন সিংহের সভাপতিত্বে  আলোচনাসভায়  প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন। সজিব সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মণিপুরী সমাক কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবে আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, ইউপি সদস্য রামকৃষ্ণ চ্যাটার্জী মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমূখ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস…

Read More

চট্টগ্রাম অফিস : বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। গত ২১ আগস্ট ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে।সাথে সাথে আমরা বেশ কয়েকজন সহপাঠী ও বন্ধুরা মিলে বন্যার্তদের পাশে ত্রান ও রেসকিউ করার সিদ্ধান্ত নিই। পরে সাথে সাথেই ২১তারিখ থেকে আমরা ত্রান ও বোট সংগ্রহ করে পরের দিন ২২তারিখ সকালে বোট আর ট্রাক নিয়ে কয়েকশত মানুষের জন্য ত্রান ও রেসকিউর জন্য যা যা দরকার সব নিয়ে ফেনীর মহুরী গন্জে নেমেই আটকা পড়া মানুষদের উদ্দার কাজ…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে আত্মীয় পরিচয়ে এক শিশু  অপহরণের ঘটনা ঘটছে৷ মঙ্গলবার ২৭ আগষ্ট দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটছে৷ নিখোঁজ শিশুর নাম সাইফা (৬)৷ সে একি ইউনিয়নের ইলেকট্রেসিয়ান শফিক মিয়ার মেয়ে৷ নিখোঁজ শিশু সাইফা ওই স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সারে এগারোটায় স্কুল ছুটির পর একি স্কুলের শিক্ষিকা অঞ্জনার কাছে সহপাঠীদের সাথে প্রাইভেট পড়া শেষ করে ওই শিশু। পরে ওই শিক্ষিকার কাছে এক লোক নিজেকে তার মামা পরিচয় দিয়ে সাথে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিতে এসে শিশুর মা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি৷  প্রতিদিন সাড়ে বারোটা থেকে…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে।আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান,আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী ছিলেন। সে মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমন যোগে নড়াইল ও লোহাগড়া মধ্যে দিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে যান। সেখানে মাছ বিক্রি করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও বাদে উবাহাটা গ্রামের শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,সাংবাদিক সোহেল রানা, সালাহউদ্দিন শুভ, শাহাবুদ্দিন সিহাব,আব্দুল মুমিন, রাজন আবেদীন,জাহেদ ইসলাম, সাইদুল ইসলম প্রমুখ। প্রেসক্লাবের আহ্বায়ক জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবার সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

Read More

আমিনুল হক, সুনামগঞ্জ দীর্ঘ দিনের পুঞ্জিভুত সমস্যা নিয়ে চলছে সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসাপাতাল। সমস্যার মূল কারণ হিসেবে মানুষ চিহ্নিত করছেন হাসপাতালের ষ্টোরকিপার ও হিসাবরক্ষককে। এই দুজন হলেন ‘সুলেমান ও ছমিরুল। ভুক্তভোগীরা জানান ‘সুলেমান ও ছমিরুল এখন হাসপাতালের বড় সমস্যা। এদেরকে নিয়ে বেকায়দায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে ও সেবা বৃদ্ধির ব্যবস্থা নিতে সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। গত ২৩ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা। জেলা প্রশাসক গত সোমবার বিকালে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এদিকে স্মারকলিপিতে…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর আনোয়ারা উপজেলা কর্তৃক বৈরাগ ইউনিয়ন পরিষদের আওতাধীন প্রান্তিক জেলেদের মাঝে মাসিক চাল বিতরণ করা হয় গতকাল সোমবার সকালে জেলেদের জন্য সরকার প্রদত্ত প্রতিজনের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এসময় বৈরাগ ইউনিয়নের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ ফরহাদ খান,ইউনিয়ন পরিষদের দফদার দিল মোহামম্মদ ,ট্যাগ অফিসার উদ্যোগতাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাজিন আক্তার নামে এক গৃহবধুকে হত্যার করে লাশ ঝুলিয়ে রেখে আত্নহত্যা বলে চালিয়ে দেওযার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর বাড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী সহ অন্যদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তাজিনের মা, ভাই, বোন সহ এলাকার দুই শতাধিক নারী পুরুষ। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাজিনের বড়ভাই উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন জানান, চার বছর পূর্বে উপজেলার খেকিডাঙ্গী গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল রানার সাথে তার বোন…

Read More

আল নোমান শান্ত দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে স্কুল,মাদ্রাসা ও মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দক্ষিণ পাড়া হযরত উমর রাঃ যুব সংগঠন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মুজিবনগর রহমানিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে নানান প্রজাতির গাছ রোপণ করে এ কর্মসূচি শুরু করে সংগঠনের সদস্যরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া,মুজিবনগর রহমানিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাও. আতাহার আলী,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত,মাদ্রাসা শিক্ষক শাহাআলম আফ্রিদি,সংগঠনের সদস্য,লুতফুর রহমান রুবেল,নাদিম বীন…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা রেলওয়ে ষ্টেশনে লালমনিরহাট-শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস নামের ট্রেনটি আসলে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধায় করতোয়া এক্সপ্রেস নামের একটি ট্রেনে ২ নারী যাত্রীর কাছ থেকে ১২৮ বোতল ফেনসিডিল জব্দ করছে (জিআরপি) রেলওয়ে থানা পুলিশ। একইসঙ্গে লিখমা বেগম (৪৮) ও আনিছা বেগম (৫৫) নামের ওই যাত্রীকে গ্রেফতার করে। সোমবার (২৬ আগস্ট) রাত ১০ টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এই অভিযান পরিচালনা করে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ। গ্রেফতারকৃত, লিখমা বেগম বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার ফারুক শেখের স্ত্রী ও আনিছা বেগম মালগ্রাম গাবতলার সিদ্দিকের মোড়ের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। এ তথ্য নিশ্চিত করে বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার…

Read More

পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম শ্রেণীর আদালত পাঁচবিবি উপজেলার জামায়াত শিবিরের অভিযুক্ত ১০৫ জন নেতা কর্মীকে পুলিশ বক্স পোড়ানো (জি আর ২১/১৪) মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়,২০১৪ সালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া ও বাগজানার এলাকার মাঝামাঝি চাম্পাতলী পুলিশ বক্সে রাতের আঁধারে কে বা কারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সহ জামায়াত ও শিবিরের ১০৫ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়।এই ২১/১৪ মামলাটি চার্জ গঠনে প্রক্রিয়াধীন ছিল। আজ উক্ত আদালতের বিজ্ঞ…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দুই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এক লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান ওই দুই নেতা। দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- দুর্গাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা। লিখিত পদত্যাগপত্রে সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা উল্লেখ করেন,শারিরীক অসুস্থতা ও বাধ্যক্ষ জনিত কারনে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পরিচালনা করিতে অক্ষম বিধায় উক্ত পদ হইতে স্বইচ্ছায় পদত্যাগ করলাম। তারা…

Read More